শিরোনাম
জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

আলাপে ফিরছে বিএনপি, লক্ষ্য যুগপৎ আন্দোলন!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ২০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আগামী জাতীয় সংসদ নির্বাচন সময়মতো হবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বিএনপির মধ্যে। দলটির নেতারা আশঙ্কা করছেন, সরকারের ভেতরেই একটি মহল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এবং বিরোধী দলগুলোকে একসঙ্গে করতে নতুন করে রাজনৈতিক আলোচনায় নেমেছে বিএনপি।


দলটি মনে করছে, নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো পরিষ্কার পরিকল্পনা বা রোডম্যাপ দেওয়া হয়নি। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে একটি ‘সেরা নির্বাচন’ আয়োজন করা হবে। তবে বিএনপি বলছে— শুধু কথায় কাজ হবে না। নির্বাচন আয়োজনের আগে যে প্রস্তুতিগুলো নেওয়ার কথা, সেগুলোর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারে থাকা কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করতে চায় বলে তাদের মনে হচ্ছে। এজন্য তারা এখন সমমনা দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য দিন-তারিখ ঠিক করে প্রস্তুতি শুরু করা উচিত, কিন্তু সে উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না।’


উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি চাইছে, যেসব রাজনৈতিক দল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অতীতে যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছে, তাদের আবারও এক প্ল্যাটফর্মে আনা হোক। যাতে প্রয়োজন হলে সবাই একসঙ্গে রাজপথে নামতে পারে এবং সরকারকে চাপ দেওয়া যায়।


বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে আশ্বস্ত হওয়ার মতো কিছু নেই। নির্বাচন বিষয়ে তিনি সময়সীমার কথা বললেও এখনো দিন নির্ধারণ করেননি বা প্রস্তুতির নির্দেশ দেননি। তাই দলটি এখন নির্বাচনের দাবিতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে।


প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে গত কিছুদিন ধরে একটি প্রচারণা চালানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে অধ্যাপক ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখা হোক। বিএনপি মনে করছে, এই প্রচারণার সঙ্গে সরকারঘনিষ্ঠ একটি গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে। তারা এটিকে ‘১/১১’র মতো একটি দীর্ঘমেয়াদি বিরাজনীতিকরণের পরিকল্পনা হিসেবে দেখছে।


এমন পরিস্থিতিতে ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি চিঠি দিয়েছেন। সেখানে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানানো হয়েছে।


এই উদ্যোগের অংশ হিসেবে বিএনপি বিভিন্ন সমমনা দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। আগামী ২১ এপ্রিল বিএনপি লেবার পার্টির সঙ্গে বৈঠকে বসবে। লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকার কী ধরনের নির্বাচন করতে চায়, তা নিয়েই মানুষ বিভ্রান্ত। কেউ বলছে সংসদ নির্বাচন, কেউ বলছে গণপরিষদ নির্বাচন—এ ধরনের অস্পষ্টতা সংকট তৈরি করছে।


অন্যদিকে, বিএনপির পুরোনো রাজনৈতিক সঙ্গী জামায়াতে ইসলামীর আমির সম্প্রতি লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। পরে ঢাকায় ফিরে তিনি বলেছেন, জরুরি সংস্কারের পর আগামী রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত।


বিএনপির মতে, নির্বাচন যদি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে না হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। তখন দেশে বিরাজনীতিকরণ শুরু হতে পারে। এজন্য দলটি সময়ক্ষেপণের বিরুদ্ধে এখন থেকেই সক্রিয় ভূমিকা নিতে চায়। তাদের মূল লক্ষ্য—নির্বাচনের দাবিতে দেশের রাজনৈতিক দলগুলোকে একমঞ্চে এনে সরকারকে চাপের মুখে ফেলা। সূত্র: বিবিসি


আরও খবর




জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব