শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

আমির উদ্দীনকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট প্রদান করায় রায়কালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সংবাদ সম্মেলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১১ জুন ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১১ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সকেল হোসেন, স্টাফ রিপোর্টার: 


জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী ইউনিয়নের আমির উদ্দীনকে অ-মুক্তিযোদ্ধা দাবী করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক তাকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট প্রদানের প্রতিবাদে ও গেজেট বাতিল চেয়ে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার বেলা ১১ টায় রায়কালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই সংবাদ সম্মেলন হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, উপজেলা বর্তমান দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নবিবর রহমান, রেলওয়ে মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারি, রায়কালী ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শামছুল আজম, যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আজাদ আশাদুজ্জামান সহ আরো অনেক বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন রায়কালী ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শামছুল আজম।


লিখিত বক্তব্যে তিনি বলেন, আমির উদ্দীনের বিরুদ্ধে ২০১৭ সালে উপজেলা যাচাই-বাছাই কমিটির নিকট আমরা একটি অভিযোগ করি, সেই কমিটিতে আমির উদ্দীন কোন স্বাক্ষী ও কাগজপত্র দেখাতে পারেনি। সেই সময় তাকে বাতিল বলে গণ্য করা হয়। পরবর্তীতে সে যোগসাযোজ করে জা,মু,কা (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) থেকে গেজেট পাশ করে নিয়ে আসে। তার গেজেট বাতিলের জন্য আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বরাবর ও আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতও দিয়েছিলাম। আসলে সে কোন প্রকৃত মুক্তিযোদ্ধা নয়, তিনি বাংলাদেশের অভ্যন্তরে বা ভারতে কোন ক্যাম্পেই ভর্তি হননি। আমরা রায়কালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সকলেই চাই অবিলম্বে তার এই গেজেটটি বাতিল করা হোক।  


উপজেলার বর্তমান দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নবীবুর রহমান বলেন, তিনি কোন যুদ্ধেই অংশগ্রহণ করেননি। তিনি অপচেষ্টার মাধ্যমে গেজেটে নাম ঢুকিয়েছেন। আমারা তার গেজেট বাতিল চাই। 


অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক আমির উদ্দীন উপজেলার রায়কালী ইউনিয়নের চিয়ারিগ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ইউপি সদস্য।


অভিযুক্ত আমির উদ্দীন বলেন, ১৯৭১ সালে ১৫ সেপ্টেম্বর ভারতের ত্রিমুনী ক্যাম্পে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভর্তি হই এবং আমার রেজি নং: ৪১৬। সেখোন থেকে এসে আমি চিয়ারিগ্রাম, গুডুম্বা, ঢেকুঞ্চা মাঠে হানাদার বাহিনীর সাথে মুখোমুখী যুদ্ধ করি। সেই যুদ্ধ দুপচাঁচিয়া গিয়ে শেষ হয়। আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। আমার কাছে এক মুক্তিযোদ্ধা ৫ লক্ষ টাকা দাবী করেছিল, সেই টাকা না দেওয়ায় তারা একত্রিত হয়ে আমার বিরুদ্ধে আভিযোগ করছে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী