শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

আন্দোলনে সড়ক-রেলের ক্ষতি প্রায় ৪৭ কোটি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৯ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। এসময় কোথাও বাস-ট্রাকে আগুন দেওয়া হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে। দুর্বৃত্তদের আগুনের শিকার হয়েছে ট্রেনও। ফলে এখনো বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এসব ঘটনায় সড়ক ও রেলের প্রায় ৪৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় ১ জুলাই। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। পরদিন ১৬ জুলাই থেকে এ আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে।


কোটা সংস্কার আন্দোলনে হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে গত ১৮ জুলাই সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এমন পরিস্থিতিতেও বাস চালানোর নির্দেশ আছে বলে তখন জানিয়েছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তবে তখন অনেক মালিকই রাস্তায় গাড়ি নামাননি। আর যারা নামিয়েছেন তাদের কোনো গাড়িতে হয় অগ্নিসংযোগ নয়তো ভাঙচুরের ঘটনা ঘটেছে।


বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতির হিসাব বলছে, ঢাকায় সর্বমোট অগ্নিসংযোগ করা হয়েছে সাতটি বাসে। প্রতিটি ১০ লাখ টাকা হিসাবে আনুমানিক ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকা। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ করা হয়েছে ৬৯টি বাসে। সেখানে আনুমানিক ক্ষতি ধরা হয়েছে ২৩ কোটি ৩০ লাখ টাকা। ঢাকার বাইরের জেলায় দুটি ট্রাক ও কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে আনুমানিক ক্ষতি হয়েছে ৩০ লাখ টাকা।


সমিতি আরও জানিয়েছে, সারা দেশে মোট অগ্নিসংযোগ করা হয়েছে ৭৮টি গাড়িতে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৪ কোটি ৩০ লাখ টাকা। এ ছাড়া ঢাকাসহ সারা দেশে সর্বমোট ১২৫টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৬২ লাখ টাকা।



কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ সারা দেশে অগ্নিসংযোগ ও ভাঙচুরের শিকার হয়েছে ২০৩টি গাড়ি। এতে সর্বমোট আনুমানিক ২৪ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতি।


এত গেল দৃশ্যমান ক্ষতির হিসাব। এর বাইরে সারা দেশে গাড়ি চলাচল না করায় প্রতিদিন পরিবহন খাতে ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে সমিতিটি।


এ বিষয়ে বাংলাদেশ বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতির সাধারণ সম্পাদক (ঢাকা) সফিকুল আলম খোকন বলেন, যেটা ক্ষতি হয়ে গেছে সেটার চিন্তা-ভাবনা আমাদের নেই। সরকারও এখন নিজের অবস্থান নিয়ে ব্যস্ত। আমরা সরকারকে আমাদের ক্ষতির কথা জানাব। এর আগেও গাড়ি পোড়ানো হয়েছিল।


তিনি বলেন, এখন যা ক্ষতি হয়েছে তা মালিকদের ক্ষতি, দেশের ক্ষতি। সব কিছু মিলে প্রতিদিন পরিবহন খাতে গড়ে মিনিমাম ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।


কোটা সংস্কার আন্দোলনে সড়ক পরিবহনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ রেলওয়েও। নিরাপত্তার স্বার্থে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দেশের বিভিন্ন জায়গায় চলাচল করছে তেলবাহী ও কন্টেইনারবাহী ট্রেন।


আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই ঢাকায় আসার পথে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয় কিশোরগঞ্জ এক্সপ্রেস। ট্রেনের তিনটি কোচে আগুন দেয় তারা। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় নতুন কেনা তিনটি কোচ। এতে রেলওয়ের ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি টাকা। এছাড়াও সেদিন দেশের বিভিন্ন প্রান্তে হামলা করা হয় সোনার বাংলা, কক্সবাজার, পারাবত এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনে। এতেও ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি কোচ।


১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করা হলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এতে বিপুল ক্ষতির মুখে পড়ে রাষ্ট্রীয় এই পরিবহন খাত। এদিকে ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত সময়ের বিক্রি হওয়া ট্রেনের টিকেটগুলোর টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে রেলওয়ে। রেলওয়ের বাণিজ্যিক বিভাগ জানিয়েছে, ট্রেন চলাচল বন্ধ থাকলে প্রতিদিন অন্তত ৪ কোটি টাকার ক্ষতি হয়।


এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, প্রাথমিকভাবে আমরা ২২ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি। বিভিন্ন জায়গায় সিগনালিং ব্যবস্থার সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন ট্রেনে আগুন দেওয়া, বিভিন্ন ট্রেনের জানালার কাচ ভেঙে দেওয়াসহ বেশ কিছু কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে।


তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য চলাচলরত অবস্থায় ট্রেন বন্ধ করে দেওয়া হয়। কোচ, ইঞ্জিন, ইলেকট্রিক সিস্টেম যেহেতু কয়েকদিন বন্ধ রয়েছে, এসব ছোটখাটো পরীক্ষা আমরা অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারব। ট্রেন চলাচলের সিদ্ধান্ত পাওয়া গেলে আমরা নিরাপত্তার সাধারণ প্রস্তুতি শেষে অল্প সময়ের মধ্যেই ট্রেন চালাব।



অন্যদিকে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ট্রেন না চলার কারণে টিকিট রিফান্ড করতে হচ্ছে। এটা সবচেয়ে বড় ক্ষতি। এখন পর্যন্ত ১৬ কোটি ২৯ লাখ টাকার বেশি টিকিট রিফান্ড করা হয়েছে যাত্রীদের। এ ছাড়া পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে রেলওয়ের মোট ক্ষতি হয়েছে ২২ কোটি ৩ লাখ ৮ হাজার টাকা।


তিনি বলেন, হামলাকারীরা কিশোরগঞ্জ এক্সপ্রেসের তিনটি কোচে আগুন দিয়েছে। এ ছাড়া সোনার বাংলা, কক্সবাজার এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেসের বিভিন্ন কোচে হামলা করে ভাঙচুর করেছে। বিভিন্ন স্টেশনে বৈদ্যুতিক যন্ত্রাংশ, সিগন্যাল ক্ষতিগ্রস্ত করেছে। তবে রেললাইন উপড়ে ফেলার মতো কোনো ঘটনা ঘটেনি। সারা দেশে কয়েকটি জায়গায় ট্রেনে ও স্টেশনে রাখা বিভিন্ন যন্ত্রাংশে হামলা করা হয়েছে। এ কারণে এখনো ট্রেন চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি বুঝে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।


রেলমন্ত্রী বলেন, রেলের ইঞ্জিন ও কোচের সংখ্যা কম। তারপরও রেলওয়ে সেবা দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে ট্রেন পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করে চলাচল করবে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। রেলওয়ে চাইছে না যে এমন কিছু হোক যাতে আবার আগুনের মধ্যে ঠেলে দিতে হয়। প্রস্তুতির ওপর নির্ভর করবে রেল চলাচল।



বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটার প্রচলন ছিল। এর মধ্যে ৩০ শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কোটা। প্রতি ১০০ জনের মধ্যে ৫৬ জন নিয়োগ দেওয়া হতো কোটাধারী চাকরিপ্রার্থীদের মধ্য থেকে। এটাকে ‘বৈষম্য’ উল্লেখ করে এর নিরসনে বিভিন্ন সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ২০১৮ সালে হওয়া কোটা সংস্কার আন্দোলন ঢাকার পাশাপাশি সারা দেশে ছড়িয়ে পড়ে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিরক্ত হয়ে’ একদিন সংসদে ঘোষণা করেন, যেহেতু কেউ কোটা চায় না সুতরাং এখন থেকে আর কোনো কোটা থাকবে না।


প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর ওই বছরই প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার।


এরপর কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার আবারও প্রচলন চান। হাইকোর্ট ওই রিট ‘অ্যাবসোলুট’ ঘোষণা করেন এবং ২০১৮ সালে কোটা বাতিল করে জারি করা সরকারি পরিপত্রটি অবৈধ ঘোষণা করেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে যায়। আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেন। আগামী ৭ আগস্ট এ বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


তবে আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে গত ২১ জুলাই শুনানি হয়। শুনানি শেষে আদালতের রায়ে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়। একইসঙ্গে সরকারের নীতি নির্ধারণী বিষয় হলেও সংবিধান অনুযায়ী ন্যায়বিচারের স্বার্থে আদালত সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। আর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ কোটা রাখার নির্দেশ দেওয়া হয় রায়ে। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য এক শতাংশ কোটা সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়।


ওই আদেশের আলোকে গত ২৩ জুলাই প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বলা হয়, সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে সব গ্রেডে এখন থেকে মেধার ভিত্তিতে নিয়োগ হবে ৯৩ শতাংশ। বাকি ৭ শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে। তবে, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাতালিকা থেকে শূন্য পদ পূরণ করা হবে।


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে