শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

আসছে ৮ লাখ কোটি টাকার বাজেট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৩ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৩ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

লাগামহীন নিত্যপণ্যের বাজারে এখনো শৃঙ্খলা ফেরেনি। ক্রেতারা অবশ্য খানিকটা স্বস্তি খুঁজে পাচ্ছেন সবজির দামে। এর বাইরে মাছ, মাংস, মসলা কিংবা চাল-ডাল কোনো পণ্যের দামেই স্বস্তি মিলছে না। নতুন করে ডলারের দাম বৃদ্ধিও প্রভাব ফেলতে শুরু করেছে নিত্যপণ্যের দামে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের সবশেষ হিসাব বলছে, সার্বিক মূল্যস্ফীতি এখন ৯ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ গত বছরের চেয়ে জীবনযাত্রার খরচ বেড়েছে প্রায় দশ শতাংশ। যদিও ২০২৩ সালের জুনে ঘোষিত চলতি অর্থবছরের বাজেটে তখনকার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, মূল্যস্ফীতি থাকবে ৬ শতাংশের ঘরে। তবে নানা বাস্তবতায় কথা রাখতে পারেননি সাবেক অর্থমন্ত্রী।


বছরের ব্যবধানে পাল্টেছে অনেক কিছুই। নতুন করে অর্থমন্ত্রী হয়েছেন আবুল হাসান মাহমুদ আলী। যার প্রথম বাজেট ঘোষণা চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ ৬ জুন। বাজেটের নানা জটিল হিসাব মেলানোর মধ্যেও যিনি ঠিকই টের পেয়েছেন সাধারণ মানুষের প্রত্যাশা। তাই তো গণমাধ্যমকে জানিয়েছেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখাই হবে আগামী বাজেটের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘অর্থনীতিকে আগের জায়গায় ফিরিয়ে আনা হবে এই বাজেটের অগ্রাধিকার। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা।’ অর্থাৎ আসন্ন বাজেটে থাকছে মানুষকে স্বস্তি দেওয়ার নানাবিধ চেষ্টা।


অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার হতে যাচ্ছে ৭ লাখ ৯৬ হাজার কোটি টাকা। অর্থাৎ আগামী এক বছরে সরকার ব্যয় বাড়াতে চায় আগের বছরের চেয়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা। ব্যয় বাড়ানোর আকাঙ্ক্ষা থাকলেও আয়ের সংস্থান নিয়ে এবারও চাপে থাকবে সরকার। বড় বাজেট, তাই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও থাকছে প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের মাধ্যমে সরকারের আদায়ের লক্ষ্য থাকবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। বাকিটা মিলবে রাজস্ব বোর্ডবহির্ভূত খাত থেকে। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি থাকবে আসছে বাজেটে। টাকার অঙ্কে যা প্রায় ২ লাখ ৫৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে সরকার ঋণ নিতে চায় অভ্যন্তরীণ ব্যাংক ও বৈদিশিক খাত থেকে। তবে এবারই প্রথম সঞ্চয়পত্র বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে কোনো ঋণ নেবে না সরকার।


সম্প্রতি গণভবনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তুতি-বিষয়ক এক বৈঠকে চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরের বাজেটকেও ব্যয় সংকোচনমুখী করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বাজেটেও যাতে বিলাসী পণ্য আমদানি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি। জানা গেছে প্রধানমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।


অর্থনীতিবিদরাও মনে করছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারলেই তা হবে বাজেটের সবচেয়ে বড় অর্জন। পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর  বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অবশ্যই সম্ভব। তবে তা শুধু মুখে বললে হবে না, এ জন্য পলিসি পরিবর্তন করতে হবে।’ অবশ্য তিনি সাধুবাদ জানান ডলারের এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করে দেওয়াকে। বলেন, এতে অল্প সময়ের জন্য ডলারের দাম বাড়লেও দীর্ঘ মেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। তবে আরেক অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ মনে করেন, মূল্যস্ফীতি কমাতে বেড়ে যাওয়া সুদহার কাজে আসছে না। ‘পৃথিবীর অনেক দেশে এটা কাজে আসলেও বাংলাদেশের জন্য কাজ হচ্ছে না, এখানে বাজার নিয়ন্ত্রণ হয় দুষ্টচক্র দ্বারা, তাদের সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে’ যোগ করেন ড. খলীকুজ্জমান।


আসছে বাজেটের প্রতিপাদ্য হতে যাচ্ছে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’। নানা অর্থনৈতিক সংকটের মধ্যেও অর্থমন্ত্রী স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশ নির্মাণের। আর সে জন্য তিনি দেশের অবকাঠামো নির্মাণে ব্যয় করতে চান ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে বরাদ্দ থাকছে এ অর্থ। যদিও চলতি অর্থবছরের প্রথম দশ মাসে ব্যয় হয়নি বরাদ্দ দেওয়া এডিপির অর্ধেকটাও। বিশেষজ্ঞরা বলছেন, ভালো প্রকল্প বাছাই ও ব্যয় করার ক্ষেত্রে আরও দক্ষতার পরিচয় দিতে হবে সরকারকে। উন্নয়ন প্রকল্প মানেই দেশের জিডিপিতে সরাসরি ভূমিকা রাখা, তাই এ জায়গায় বরাদ্দ কমানো উচিত নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমেদ।  তিনি বলেন, ‘শুধু বরাদ্দ নয় এ জায়গায় বাস্তবায়নে নানা জটিলতা রয়েছে, সময়মতো অর্থছাড় না হওয়া কিংবা যোগসাজশে প্রকল্প নেওয়ার মতো বিষয় রয়েছে। এগুলো থেকে বের হতে হবে। তাহলে উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে দুশ্চিন্তা কমে আসবে।’


অর্থনীতিবিদরা বলছেন, প্রতিবছরের মতো এবারও রাজস্ব আদায় হবে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। ‘আমাদের রাজস্ব আদায়ে করের হার নেপাল কিংবা পাকিস্তানের চেয়েও কম, প্রত্যক্ষ ও পরোক্ষ কর বাড়ানোর কোনো বিকল্প নেই’ অভিমত দিয়ে ড. খলীকুজ্জমান বলেন, রাজস্ব বাড়াতে যে পরিমাণ সংস্কার প্রয়োজন তা এখনো হয়নি। বাজেট বাস্তবায়নে রাজস্ব সংস্কারে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি। আরেক অর্থনীতিবিদ ড. মনসুর মনে করেন, চলতি অর্থবছরে রাজস্ব আদায় হতে পারে ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা এবারের লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৫০ হাজার কোটি টাকা কম।’ এ অবস্থান থেকে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় কীভাবে সম্ভব আমার জানা নেই, তবে বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকা মন্দ নয়’ যোগ করেন তিনি।


আগামী বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য কমিয়ে আনবে সরকার। চলতি অর্থবছরের ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৬ দশমিক ৭৫ শতাংশ। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে প্রবৃদ্ধির চেয়ে বেশি নজর দেওয়া উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী