
বাকেরগঞ্জ (বরিশাল) স্টাফ রিপোর্টার : আতিক ফয়সাল।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা ও গণসংযোগ তীব্র আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নটির সাধারণ জনগণের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগ করেছেন ৬ নং ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মীর মনিরুল ইসলাম।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের নিয়ে একটি বিশাল মোটরসাইকেল ও অটোরিকশার শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় গিয়ে সর্বস্তরের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন মীর মনিরুল ইসলাম।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই গণসংযোগ ও মতবিনিময় সভা এক জনসমুদ্রে পরিণত হয়। সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে মীর মনিরুল ইসলাম বলেন, "ফরিদপুর ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে আমি কাজ করতে চাই। জনগণের সুখে-দুঃখে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের সেবা করার ব্রত নিয়ে এগিয়ে চলেছি।"
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




























