শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

বৈষম্যহীন,সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছে গঙ্গাচড়ায় এমপি সাকিলা ফারজানা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুর-১ আসনের দায়িত্ব প্রাপ্ত এমপি ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সদস্য ব্যারিষ্টার সাকিলা ফারজানা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে যে কার্যক্রম গ্রহণ করেছে, তা জনগণের কাছে তুলে ধরতে হবে।


একই সঙ্গে জনগণের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের পাশে থেকে কাজ করতে হবে। মানুষের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি, লুটপাট ও অনিয়মের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন খাতে যে দুর্বলতা ও সংকট তৈরি হয়েছে, তার প্রভাব বিদ্যুৎ, গ্যাস, শিল্প-কারখানা, পোশাক খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে পড়েছে। এসব সংকট কাটিয়ে একটি স্থিতিশীল অর্থনীতি দাঁড় করাতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।


ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, কর্মসংস্থান সৃষ্টি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়নে মাঠপর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


তিনি আরও বলেন, শুধু সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার নয়, জনগণের সমস্যা সরাসরি শুনে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখাই হবে আমাদের মূল দায়িত্ব। মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।


সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। সোমবার বিকাল সাড়ে ৩ টায় গঙ্গাচড়া উপজেলা বিএনপি ও সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।


মতবিনিময় সভায় তিনি দলীয় নেতাকর্মীদের কথা শুনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী।


উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, বিএনপি প্রচার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি রুহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মিজানুর রহমান লুলু, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফুর রহমান সজীবসহ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় উপজেলা ও সিটির ১-৯ নং ওয়ার্ডের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


এর আগে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার এর সভাপতিত্বে এমপি ব্যারিষ্টার ফারজানা সরকারি কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি কর্মকর্তাগণের কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে বলেন। এছাড়াও তিনি জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ও বিতরণ করেন।


আরও খবর




মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২