
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি: বিশ্ব স্টোক দিবস উপলক্ষে স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে মিনি ম্যারাথন শেষে সিআরবিতে পুরস্কার বিতরণ করা হয়।
৩০ অক্টোরব (শুক্রবার) দিবসটি উপলক্ষে ভোর ৫.৩০ নগরীর সিআরবি শিরীষ থেকে মিনি ম্যারাথন শুরু হয়ে টাইগার পাস, লালখান বাজার, রেডিসন ব্লু পর্যন্ত ৩ রাউন্ডে ৭.৫০ কি.লি. অতিক্রম করে পুণরায় সিআরবিতে এসে শেষ হয়।
সংগঠনের আহ্বায়ক ডা: মাহফুজুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবে সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেডিকেল কলেজে ডাঃ মো: আব্দুর রহিম, ডাঃ সুজাত পাল,ডাঃ মোঃ সাকিল, ডাঃ ভাগ্য বড়ুয়া। ডাঃ সুমন কর‘র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন-রোটারিয়ান যথাক্রমে মো. জসিম উদ্দীন চৌধুরী,আবছার উদ্দীন চৌধুরী, আহমেদ মুনির, গোলাম মোস্তফা ইকবাল প্রমূখ।
মিনি ম্যারাথনে ৪৬০ জন রানার অংশ গ্রহণ করেছেন। মিনি ম্যারাথনে রোড রানার পর্যায়ে ১ম আশরাফুল আলম, ২য় জাগির হোসেন,৩য় উজ্জল মোল্লা, ৪র্থ আসাদুর রহমান মাসুদ, ৫ম মাহফুজুর রহমান, ৬ষ্ঠ নুরুল আলম,৫০ উর্ধ্বে ১ম ইমাম হোসেন,২য় শাহেদ শেখ,৩য় মুছা খান, ১৪ বছরের কম নারী ১ম আয়শা আক্তার,২য় সোহানা,৩য় নার্গিস আক্তার, নারী রানার ১ম বায়োনী হোসেন,২য় মানসী চৌধুরী, ৩য় নাসরিন আক্তার। জীবনকে সুস্থ রাখতে, স্টোকের ঝুঁকি কমাতে নিয়মিত ব্যায়াম, দৌড়ানোর অভ্যাস করতে হবে।




























