শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

বাজারে হরেক রকম লিচু, দামও চড়া

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০১ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ০১ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জ্যৈষ্ঠের মাঝামাঝিতে বাজারে এসেছে হরেক রকমের লিচু। রাজশাহী, চুয়াডাঙ্গা, দিনাজপুর, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন জাতের লিচুতে ভরে গেছে ফলের বাজার। তবে লিচুর উৎপাদন যাই হোক না কেন, দামটা খুব চড়া বলেই মনেই করছেন ক্রেতারা। অপরদিকে ফলন কম এবং অতিরিক্ত দামে লিচু কিনে আনায় দাম একটু বেশি নিতে হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।


শনিবার (১ জুন) রাজধানীর বাসাবোর টেম্পুস্টান্ডসহ আশেপাশের বিভিন্ন লিচুর দোকান ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।


বাজার ঘুরে দেখা গেছে, রাজশাহী, দিনাজপুর, চুয়াডাঙ্গা এলাকার লিচুসহ বোম্বাই লিচু, চায়না লিচু ও মোজাফফর জাতের লিচু পাওয়া যাচ্ছে। তবে স্বাদ ও মানভেদে দিনাজপুরের লিচু এবং বোম্বাই লিচুর চাহিদা সবচেয়ে বেশি। মানভেদে প্রতি ১০০ পিস লিচু কিনতে গুনতে হচ্ছে ৪০০ থেকে ১ হাজার টাকা।


ভরা মৌসুমে লিচুর চড়া দাম নিয়ে একদিকে যেমন ক্রেতারা অভিযোগ করছেন তেমনি দাম খুব একটা বেশি নয় বলে মনে করছেন বিক্রেতাদের কেউ কেউ। তবে প্রত্যাশার তুলনায় বিক্রি খুব একটা নেই বলেও জানিয়েছেন বিক্রেতারা।


লিচু কিনতে আসা ইব্রাহিম খলিল নামের এক ক্রেতা বলেন, প্রতিটি জিনিসেই দাম। কিছুই কেনার উপায় নেই। আমরা পরিবারে ৬ জন মানুষ। ১০০ পিস লিচু নিলে তো এক বেলায় শেষ হবে। কিন্তু এই একবেলার লিচু কিনতে আমার একদিনের বেতন দিলেও হবেনা। এভাবে তো আর পেরে উঠছি না। সবকিছুই আগুনের মতো দাম। দেশীয় ফল এতদামে যদি কিনতে হয় তাহলে তো কি আর বলার!


আরেক ক্রেতা সুব্রত বালা বলেন, বাজারে এখন কয়েক জাতের লিচু পাওয়া যাচ্ছে। দু-একটা খেয়ে দেখলাম তাতে মনে হচ্ছে বোম্বাই জাতের লিচুই ভালো। তবে দামটা একটু বেশি। লিচু তো আর আমদানি হয় না। লিচুর দাম কিছুটা কম হলে সব শ্রেণির লোক কিনতে পারতো। ৫০০ থেকে ১০০০ টাকায় তো আর সবাই লিচু কিনতে পারে না।



লিচু বিক্রেতা জমির উদ্দিন বলেন, এখন যশোর, নাটোর, রাজশাহী, দিনাজপুর এবং চুয়াডাঙ্গার লিচু বাজারে আছে। এখন ভরা মৌসুমে দাম আহামরি বেশি না। রাজশাহীর লিচুই মানভেদে ৪০০ থেকে ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এ বছর প্রচুর গরমে লিচুর ফলন খুব একটা ভালো না।


আলী আকবর নামের আরেক বিক্রেতা বলেন, মৌসুমী ফল অনেকেই কিনছেন। সবাই অন্তত একবার স্বাদ নেবার জন্য হলেও লিচু কিনছে। তবে বিক্রি আমাদের চাহিদার তুলনায় কিছুটা কম। কারণ দাম একটু বাড়তি। অনেকেই এসে দেখে দাম জিজ্ঞাসা করে না কিনে চলে যাচ্ছে। আমরা বেশি দামে মাল কিনে আনায় কম দামেও বিক্রি করতে পারছি না।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা