শিরোনাম
রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রতাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১৭ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৭ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ফলের প্রধান মাস জ্যৈষ্ঠ-আষাঢ়। এ সময়ে আম, লিচু, কাঁঠাল, আনারস, তরমুজ ও পেয়ারা বাজারে পাওয়া যায়। কিন্তু এসব দেশীয় সুস্বাদু ফল পরিপক্ব হওয়ার আগেই বাজারে আসছে। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে ফল পাকিয়ে বিক্রি করছে। যা মানবদেহের জন্য মারাত্মক হুমকি। এসব অপরিপক্ব ফল খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি আছে বলে জানালেন চিকিৎসক ও কৃষি কর্মকর্তারা।


কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০ মে থেকে মোজাফফর লিচু, ২৭ মে থেকে বোম্বাই ও চায়না লিচু পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ১৫ মে থেকে গুটি আম, ২৫ মে থেকে রানিপছন্দ এবং ৩০ মে থেকে ক্ষীরশাপাতি আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে।


অথচ তার আগেই দিনাজপুরের হিলি বাজারের বিভিন্ন স্থানে লিচু বিক্রি করতে দেখা গেছে। দাম বেশি তাই অধিক মুনাফার আশায় অপরিপক্ব লিচু বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। বৃহস্পতিবার (১৬ মে) বিকালে হিলির চুনহাটির মোড়ে লিচু বিক্রি হতে দেখা যায়। এর আগের দিন পুরাতন সোনালি ব্যাংক মোড়ে লিচু বিক্রি করেছেন ব্যবসায়ীরা।


ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত মুনাফার আশায় মোজাফফর ও মাদ্রাজি লিচু আগেভাগেই গাছ থেকে পেড়েছেন চাষিরা। তারা বাগান থেকে কিনে বিক্রি করছেন। ১০০ মাদ্রাজি লিচু ৩০০ এবং মোজাফফর ৩৫০ টাকায় বিক্রি করছেন। গত এক সপ্তাহ ধরে এই ফল বিক্রি করছেন তারা।


কোথাকার লিচু জানতে চাইলে চুনহাটির মোড়ের লিচু বিক্রেতা সবুজ হোসেন  বলেন, ‘পাঁচবিবি উপজেলার চাষিরা বাড়তি লাভের আশায় এসব লিচু গাছ থেকে পেড়েছেন। এখনও ভালোভাবে রঙ আসেনি। পরিপক্ব হয়নি। হালকা লাল রঙ হয়েছে। নতুন ফল হিসেবে বাজারে চাহিদা থাকায় ১০০ লিচু ১৮০ টাকা দরে কিনেছি। এর সঙ্গে পরিবহনসহ বিভিন্ন খরচ মিলিয়ে বাজারে ৩০০ টাকায় শ’ বিক্রি করছি।’


লিচুগুলো রসালো হলেও এখনও পুরোপুরি মিষ্টি হয়নি উল্লেখ করে এই বিক্রেতা আরও বলেন, ‘বলা যায়, কিছুটা টক-মিষ্টি। মৌসুমি ফল হিসেবে অনেকে কিনছেন। ৫০০ লিচু এনেছিলাম, ইতোমধ্যে ৩০০ বিক্রি হয়ে গেছে। বাকিগুলোও বিক্রি হয়ে যাবে। তবে যারা কেনার আগে খাচ্ছেন, টক হওয়ায় তারা কিনছেন না।’



সবুজের কাছ থেকে ৫০ পিস লিচু ১৫০ টাকায় কিনেছেন হিলি বাজার এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম। বাজার দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চুনহাটির মোড়ে লিচু দেখে চোখে পড়লো উল্লেখ করে তিনি বলেন, ‘মৌসুমের নতুন ফল হিসেবে ছেলেমেয়ের জন্য ৫০ পিস ১৫০ টাকায় কিনলাম। দেখতে তো ভালোই মনে হচ্ছে। রঙ কিছুটা লাল। মিষ্টি নাকি টক, তা খেয়ে দেখিনি। মৌসুমি ফল হিসেবে কিনলাম।’


চিকিৎসকরা বলছেন অপরিপক্ব লিচুতে স্বাস্থ্যঝুঁকি আছে, সেক্ষেত্রে পরিবারের সদস্যদের জন্য কেনা কতটা ঠিক এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘স্বাস্থ্যঝুঁকির বিষয়টি আমার মনে ছিল না। তাহলে কিনতাম না।’


মৌসুমের প্রথম ফল বাজারে দেখে কিনতে ইচ্ছে হলো উল্লেখ করে হিলির সিদ্দিক হোসেন বলেন, ‘কেনার আগে এক পিস খেয়ে দেখেছি। টক লাগলো। আঁটি এখনও শক্ত হয়নি। এতে বোঝা যায়, পরিপক্ব হয়নি। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে জেনে কিনিনি। বেশি লাভের আশায় এসব লিচু বাজারে নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। অনেকে না জেনে কিনছেন, এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে।’


এখনও লিচু পরিপক্ব হয়নি, আরও এক সপ্তাহ সময় লাগবে উল্লেখ করে হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, ‘আগামী সপ্তাহের শেষ দিকে পরিপক্ব লিচু বাজারে আসতে পারে। বর্তমানে বাজারে যেসব লিচু পাওয়া যাচ্ছে, সেগুলো খেলে মানুষের পেটে সমস্যা হতে পারে। সে কারণে সচেতনতার কোনও বিকল্প নেই। সেইসঙ্গে অপরিপক্ব লিচু বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে অভিযান চালাতে হবে। তখনই অপরিপক্ব ফল বিক্রি বন্ধ হবে।’


অপরিপক্ব লিচুতে কতটা স্বাস্থ্যঝুঁকি আছে জানতে চাইলে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ইলতুতমিস আকন্দ বলেন, ‘অপরিপক্ব লিচুতে অ্যানজাইম থাকে। খালি পেটে খেলে তীব্র গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। সাধারণত লিচু গাছে অরগানো ফসফরাস কোম্পাউন্ট নামের এক ধরনের কীটনাশক স্প্রে করা হয়। এই কীটনাশক প্রয়োগের পর নির্ধারিত সময়ের আগে খাদ্য হিসেবে গ্রহণ করলে মানুষের মৃত্যুও হতে পারে। আবার ভরা পেটে খেলে কিডনির সমস্যা হতে পারে। অতিরিক্ত লাভের আশায় বাগান মালিকরা এসব লিচু বিক্রি করছেন। তবে এটি খাওয়া ঠিক নয়। মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হবে। শিশুদের জন্য সবচেয়ে ক্ষতিকর।’


আরও খবর




রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রতাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

ময়মনসিংহে গ্যাস সংকটের খবর সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙার চেষ্টা

গাইবান্ধা শহরের ২নং রেলগেট-জেলা পরিষদ মোড়ে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো মানুষ

কুমিল্লা ১০ ও ৬০ বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ-ধার দেনা নিয়ে হতাশায় জেলরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা

তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ

চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রতাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

ময়মনসিংহে গ্যাস সংকটের খবর সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙার চেষ্টা

গাইবান্ধা শহরের ২নং রেলগেট-জেলা পরিষদ মোড়ে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো মানুষ

কুমিল্লা ১০ ও ৬০ বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ-ধার দেনা নিয়ে হতাশায় জেলরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা