শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাজারে পাওয়া যাচ্ছে সব জাতের আম, দাম চড়া

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৯ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৯ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জমে উঠেছে আমের বাজার আম্রপালি, ল্যাংড়া, ফজলি আর লক্ষণভোগ আমে ভরে গেছে বাজার। তবে বাজারে প্রায় সব ধরনের আম আসলেও দাম এখনও চড়া রয়েছে বলেই অভিযোগ করছেন ক্রেতারা। অপরদিকে বিক্রেতারা বলছেন, এবছর আমের ফলন কম হওয়ার ফলেই বেশি দামে আম বিক্রি হচ্ছে।



শনিবার (২৯ জুন) বাসাবো মাদারটেক বাজারের বিভিন্ন আমের দোকান ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।


সরেজমিন দেখা গেছে, বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে আম্রপালি জাতের আমের। সবচেয়ে দামি আম হলেও আম্রপালির চাহিদা শীর্ষে। বাজারে মানভেদে প্রতি কেজি আম্রপালি জাতের আম ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আম্রপালির ছোট সাইজের আম ক্ষেত্রবিশেষে ১১০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।



এদিকে মান ও সাইজভেদে প্রতিকেজি ফজলি আম ১০০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ল্যাংড়া জাতের আমও সাইজ এবং মানভেদে ১১০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে লক্ষণভোগ জাতের আম ১১০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া রত্না জাতের আম সর্বনিম্ন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে হিমসাগর বা ক্ষীরশাপাতি আমের বাজার প্রায় শেষ হলেও কিছু কিছু দোকানে এ আম এখনও পাওয়া যাচ্ছে। প্রতি কেজি হিমসাগর আম মানভেদে এখনও ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।



বাজারে প্রায় সব ধরনের আম আসলেও কোনও জাতের আমই ১০০ টাকা কেজির নিচে বিক্রি হচ্ছে না। দেশীয় বাজারে আমের এই ঊর্ধমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। পাশাপাশি আমের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান করেন তারা।


বাজারে আম কিনতে আসা বশির মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, সব জাতের আমই বাজারে এখন আসছে। কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী তো কেউ কিনতে পারছে না। এই আমার কথাই ধরুন, আমি যেখানে পাঁচ কেজি আম না কিনলে আমার পরিবারের হয় না, সেখানে আমাকে দুই কেজি কিনতে হচ্ছে। মানে আমার চাহিদার অর্ধেকও পূরণ হচ্ছে না। আমের দাম যদি ৫০ থেকে ৬০ টাকা কেজির মধ্যে রাখা যেতো তাহলে আর এই সাধ ও সাধ্যের সমন্বয়হীনতাটা হতো না।


মিয়াজি আব্দুল ওয়াদুদ নামের আরেক ক্রেতা বলেন, সবকিছুতে যেভাবে দাম বাড়ছে তাতে আর কিছুই খাওয়া যাবে না। আমাদের দেশের আম আমরাই কিনে খেতে হিমশিম খাই। অদূর ভবিষ্যতে ইলিশের মতো আমও দুর্লভ হয়ে যায় কি না ভেবে দেখার সময় এসেছে। এক কেজি আমের যদি এতো দাম হয় তাহলে মানুষ কিনবে কীভাবে।


বাজারে আম বিক্রেতা রাব্বি ইসলাম বলেন, আমরা যে দামে আম কিনে আনি তার চেয়ে অল্প কিছু বেশি লাভ করেই বিক্রি করে দেই। এই আমের কিছু নষ্ট হয় তাতে লাভের পরিমাণ কিছুটা কমে আসে। আমাদের হাতে তো দাম বাড়ানো বা কমানোর কিছু নেই।


সিদ্দিক মিয়া নামের আরেক বিক্রেতা বলেন, আম তো আমাদেরই দেশের ফল। এরপরেও বাজারে গতবারের তুলনায় দামটা একটু বেশি। তবে দাম বেশি হলেও ক্রেতার অভাব নেই। আম্রপালির চাহিদা প্রচুর। এর আগে হিমসাগরের চাহিদাও অনেক ছিল।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক