শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত:শুক্রবার ১৩ মার্চ ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৩ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড়-ডুয়াইগাঁও এলাকায় অবস্থিত মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ১৭৫টি অতিদরিদ্র প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।  শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টায় ডা. নুরুননাহার মেহেরুন ফাউন্ডেশন ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় আয়োজিত “ঈদ উপহার সামগ্রী বিতরণ-২০২৬” অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক কালের কণ্ঠ'র স্টাফ রিপোর্টার নাসরুল আনোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ম. মাহবুবুর রহমান। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, উপকারভোগী প্রতিটি পরিবারকে একটি করে প্যাকেট দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল তেল, পোলাও চাল, ডাল, চিনি, লবণ, আটা, পেঁয়াজ, রসুন, ওয়াশিং পাউডার, সাবান, সেমাই, নুডলস, দুধের প্যাকেট ও আলুসহ মোট ১৪টি নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ব্যবহার্য সামগ্রী। প্রতিষ্ঠানটির সংরক্ষিত উপকারভোগী তালিকায় প্রতিবন্ধী শিশু, প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট প্রতিবন্ধী ব্যক্তি এবং অতিদরিদ্র পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, “প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। যথাযথ শিক্ষা ও সহায়তা পেলে তারাও কর্মক্ষম মানুষে পরিণত হতে পারে।” তিনি প্রতিষ্ঠানটির এমপিওভুক্তির বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। বিশেষ অতিথি মনিরুজ্জামান মনির বলেন, “বাজিতপুরের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান হলো মৃত্তিকা স্কুল। আমরা সব সময় এর পাশে আছি।”সভাপতির বক্তব্যে নাসরুল আনোয়ার বলেন, “প্রায় ১০ বছর ধরে ১৭ জন স্টাফ সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে এ প্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন।” অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক নূরে-হায়াত আফসানা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। শেষে প্রধান অতিথি প্রতিবন্ধী শিশু পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন। এর আগে প্রধান অতিথি শেখ মুজিবুর রহমান ইকবাল পাঁচ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন প্রতিষ্ঠানটিতে। 


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ