শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যে ধস

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাখাইনের অস্থিরতায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যে ব্যাপকহারে প্রভাব পড়েছে। রাখাইনের ২৭০ কিলোমিটার সীমান্ত আরাকান আর্মি দখলে নেওয়ার পর থেকে টেকনাফ স্থলবন্দরে আসা পণ্যবাহী জাহাজ নাফ নদীতে আটকে তল্লাশি চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে ধস নেমেছে আমাদানি-রপ্তানিতে। 


টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী এনামুল হক বলেন, রাখাইনের অস্থিরতায় মিয়ানমার থেকে ঠিকমতো পণ্য আমদানি করা যাচ্ছে না। আগে রাখাইনের মংডু ও আকিয়াব শহরের বন্দর থেকে বিভিন্ন পণ্য আমদানি করা যেতো। কিন্তু রাখাইনের সীমান্তসহ এক-তৃতীয়াংশ শহর ও গ্রাম আরাকান আর্মির দখলে যাওয়ার পরে মংডু ও আকিয়াব শহর থেকে পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। ফলে এখন ইয়াঙ্গুন শহর থেকে পণ্য আমদানি করতে হচ্ছে। তাও সময় মতো আমদানি করা যাচ্ছে না। সর্বশেষে গত দেড় মাস পর ৪টি পণ্যবাহী জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরের আসার পথে গত ১৬ জানুয়ারি সীমান্তে নাফ নদীতে তল্লাশির নামে আটকে রাখে আরাকান আর্মি। এর চারদিন পর ৩টি জাহাজ ছেড়ে দেওয়া হলেও এখনো ১টি পণ্যবাহী জাহাজ তারা ছাড়েনি।




টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর বলেন, আরাকান আর্মি কী চাচ্ছে তা স্পষ্ট না। রাখাইন সীমান্তের নাফ নদীতে তল্লাশির নামে জাহাজ আটকানো হচ্ছে। বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত বাণিজ্যের নিয়মানুযায়ী পণ্য আমদানি-রপ্তানি করে গেলেও রাখাইনের অস্থিরতায় সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এপারের ব্যবসায়ীদের কোটি কোটি টাকা মিয়ানমারে রয়ে গেছে।




তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে, বন্দর কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এটার একটা সমাধান দরকার।



এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, টেকনাফ স্থলবন্দরের আমাদানি-রপ্তানিতে ধস নেমেছে। রাখাইনে সংঘাত শুরু হলে মংডু ও আকিয়াব থেকে এপারের ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারেননি। পরে তারা ইয়াঙ্গুন শহর থেকে পণ্য আমদানি ও টেকনাফ থেকে মালামাল রপ্তানি করতেন। এরইমধ্যে রাখাইনের ২৭০ কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির দখলে গেলে তখন আমাদানি-রপ্তানিতে ব্যাপক প্রভাব পড়ে। এক বছর আগেও কোটি কোটি টাকার মালামালে ভরপুর ছিল বন্দর। এখন বন্দরের শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। এই বন্দর থেকে সরকারের রাজস্ব খাতে মাসে কোটি কোটি টাকা জমা হতো। এখন এক-তৃতীয়াংশ রাজস্ব আদায় থেকে সরকার বঞ্চিত হচ্ছে। ফলে বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আরাকান আর্মির হাতে এখনো পণ্যবাহী একটি জাহাজ আটকানো রয়েছে।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা