শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

বার বার কেন সিন্ডিকেটের কবলে পড়ছে মালয়েশিয়ার শ্রমবাজার?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৩ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৩ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মালয়েশিয়া পাঠানোর নামে কমপক্ষে ৩০ হাজার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের ভুয়া এয়ার টিকিট ধরিয়ে দেওয়া হয়। ফলে তারা মালয়েশিয়া যেতে পারেননি। এই কয়েক দিনেই প্রতারকেরা হাতিয়ে নিয়েছে দেড় হাজার কোটি টাকা।


আর প্রায় পাঁচ লাখ কর্মীর কাছ থেকে অতিরিক্ত নেওয়া হয়েছে ২৫ হাজার কোটি টাকা। মালয়েশিয়া যাওয়ার জন্য জনপ্রতি সরকার ঘোষিত খরচ ৭৯ হাজার টাকা। অভিযোগ, তাদের কাছ থেকে আদায় করা হয়েছে গড়ে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা।



আগে চার বার মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার পর ২০২২ সালে  ফের লোক পাঠানো শুরু হয়। এই দফায় মোট পাঁচ লাখ কর্মীকে ছাড়পত্র দেওয়া হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বলছে, তাদের মধ্যে ৩০ হাজার জন মালয়েশিয়া যেতেই পারেননি।

মালয়েশিয়ায় যারা লোক পাঠিয়েছে তাদের মধ্যে অনেক ব্ল্যাকলিস্টেড কোম্পানি আছে। আবার ভুয়া কোম্পানির নামেও অনেককে পাঠানো হয়েছে। তারা ওখানে গিয়ে কাজ না পেয়ে সমস্যা তৈরি করছে। সব মিলিয়ে সংকট তৈরি হয়েছে।

আলি হায়দার চৌধুরী, মহাসচিব, বায়রা


৩১ মের পর থেকে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। ওই তারিখের মধ্যে যারা রেজিস্টার্ড, তাদের মালয়েশিয়া যাওয়ার সুযোগ ছিল। কিন্তু প্রতারণার কারণে তাদের মধ্যে ৩০ হাজার জন সে দেশে যেতে পারেনি। শেষ সময়ে বিমান ভাড়া বাড়িয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। কিন্তু সেই টিকেটও ছিল জাল।


তাদেরই একজন নরসিংদীর মোহাম্মদ আবু বকর। তিনি তিন দিন ঢাকায় বিমানবন্দরে অপেক্ষা করেছিলেন মালয়েশিয়া যাওয়ার জন্য, কিন্তু যেতে পারেননি। ১ জুন বাড়ি ফিরে গেছেন। তিনি বলেন, ‘আমি ঋণ করে ও কিছু জমি বিক্রি করে ছয় লাখ টাকা দিয়েছিলাম ঢাকার ফকিরাপুল এলাকার এক দালালকে। কিন্তু সে এখন ফোন ধরছে না।’ তিনি জানান, ‘শেষ মুহূর্তে আমাকে বিমানের টিকিট দেওয়া হয়। কিন্তু ইমিগ্রেশনে গিয়ে জানতে পারি আমার টিকিটটি জাল। টিকিটে নাম্বার নাই। তারপর তিন দিন সেখানে অপেক্ষা করে দালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে আর পাইনি। এখন আমি কী ভাবে কী করব ভেবে পাচ্ছি না।’


সাভারের আতিয়ার রহমানেরও একই অভিজ্ঞতা। তাকেও ইমিগ্রেশন থেকে বলা হয় তার টিকিট জাল। তিনি তার গরু আর জমি বিক্রি করে দালালকে টাকা দিয়েছিলেন সাড়ে পাঁচ লাখ। আর নরসিংদীর সবুজ মিয়া জানান, ‘সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়ার পর টিকিটের দাম বেশি বলে শেষ মুহূর্তে আমার কাছ থেকে আরও ৫০ হাজার টাকা নেওয়া হয়। তারপরও আমি যেতে পরলাম না।’


তবে মে মাসের শেষ চার-পাঁচ দিনে কয়েক হাজার লোক যেতে পেরেছেন মালয়েশিয়া। ৩১ মে পর্যন্ত পাঠানোর সুযোগ ছিল। যারা যেতে পেরেছেন তাদের কাছ থেকে টিকিটের দাম বেশি বলে বাড়তি এক লাখ টাকা আদায় করা হয়। তারা মালয়েশিয়ায় গিয়ে বিমান বন্দরে তিন-চার দিন আটকা ছিলেন। এখন তারা মালয়েশিয়ায় ঢুকতে পারলেও কোথায় তাদের চাকরি হবে তা তারা জানেন না।


তাদেরই একজন মাগুরার রফিকুল ইসলাম শেষ পর্যন্ত মালয়েশিয়ায় পৌঁছতে পারলেও তার চাকরির এখনো ঠিক নাই। তিনি জানান, ‘আমাদের বেসাপাতুরিয়া এলাকার চার তলা ভবনে রাখা হয়েছে। আমরা এক রুমে আছি ৩১ জন। আমাদের এখানে ঠিকমতো খাবার দেওয়া হয় না। দিনে এক বেলা খাবার দেওয়া হচ্ছে। পানি নেই। ফ্যান নেই। তিন দিনে মাত্র এক দিন এজেন্সির লোক এসেছিলেন। বলেছেন আমরা তিন-চার দির পর কাজে যোগ দিতে পারব।’


তার কথায়, ‘আমরা তিন দিন এয়ারপোর্টে আটক থাকার পর ৩১ তারিখ ছাড়া পাই। আমাদের সাথের কয়েকজন এখনো এয়ারপোর্টে আটকা আছেন। দূতাবাসের কাউকে আমরা এয়ারপোর্টে দেখিনি।’



তিনি জানান, ‘আমি সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে এসেছি। কারোর ছয় লাখ টাকাও লেগেছে। আমি আমার জমি এবং স্ত্রীর গয়না বিক্রি করে এসেছি। এখন কী হবে জানি না।’




বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) মহাসচিব আলি হায়দার চৌধুরী বলেন, ‘আমরা এখন হিসাব করে দেখছি কত লোক যেতে পারেননি। তবে ধারণা করছি, ৩০ হাজারের কম হবে না।’


মালয়েশিয়ায় এই পরিস্থিতির কারণে সিন্ডিকেটকে দায়ী করা হচ্ছে। মোট ১০০টি রিক্রুটিং এজেন্সির এই সিন্ডিকেটের নেতৃত্ব দেয় প্রধান ১০টি এজেন্সি। ওই এজেন্সির বাইরে আর কেউ মালয়েশিয়ায় লোক পাঠাতে পারে না। তাদের মধ্যে সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যরা আছেন। পুরো চক্রটিকে পরিচলনা করে সারোয়ান নামে মালয়েশিয়ার এক সাবেক মন্ত্রী এবং মালয়েশিয়ায় বাংলাদেশি আদম ব্যবাসায়ী দাতো আমিন এবং বাংলাদেশে বায়রার নির্বাহী কমিটির সদস্য রুহুল আমীন স্বপন। দাতো আমিনের মালয়েশিয়ায় ‘ডেস্টিনেট’ নামে একটি কোম্পানি আছে। তার মাধ্যমেই সব কিছু নিয়ন্ত্রণ করা হয়।


বায়রার সহসভাপতি রিয়াজ উল ইসলাম বলেন, ‘সরকরি খরচ ৭৯ হাজার টাকা হলেও আরও বিভিন্ন খাতে টাকা আদায় করা হয়। এরমধ্যে আরও সেসব টাকা নেয় হয় তার মধ্যে স্বপন সাহেবের একটি ফান্ড আছে সেখানে জনপ্রতি দিতে হয় এক লাখ ৬০ হাজার টাকা। ভিসা বাবদ অতিরিক্ত আরও নেওয়া হয় এক লাখ ৫৫ হাজার টাকা। টিকিট বাবদ এক লাখ। আরও মেডিকেলসহ বিভিন্ন খাতে ২০-২৫ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া যারা সাব এজেন্ট তারাও অতিরিক্ত অর্থ আদায় করে।’


তার অভিযোগ, ‘এর আগেও চারবার এই সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া লোক নেওয়া বন্ধ করে দিয়েছিল। তারপরও বাংলাদেশ সরকার এই সিন্ডিকেটকে অনুমোদন দিয়েছে। মালয়েশিয়ায় আরও যেসব দেশ লোক পাঠায় তারা সিন্ডিকেট অনুমোদন দেয় না। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ।’


তিনি জানান, ‘এই সিন্ডিকেটের কারণে চাকরি ছাড়াই অনেককে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। ভুয়া কোম্পানির নামে পাঠানো হয়েছে। ফলে অনেকে সেখানে গিয়ে কাজ পায়নি। আর সিন্ডিকেট পাঁচ-ছয় গুণ বেশি টাকা নিয়েছে। এই পরিস্থিতিতে মালয়েশিয়া লোক নেওয়া বন্ধ করে দিয়েছে। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আগেও সরকার ব্যবস্থা নেয়নি। এখনো নিচ্ছে না।’



তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘মালয়েশিয়ায় কর্মী পাঠাতে যারা সংকট তৈরি করেছেন তাদের ছাড় দেওয়া হবে না। মন্ত্রণালয় ও দূতাবাস তাদের চিহ্নিত করতে কাজ করছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ যারা যেতে পারেননি তাদের বায়রা টাকা ফেরত দেবে বলেও জানান তিনি।


কিন্তু বায়রা সহসভাপতি বলেন, ‘আমরা কেন দেব? যারা প্রতারণা করেছে তারা দেবে। তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? এখানে অনেক প্রভাবশালী এই অর্থের ভাগ পায়। তাদেরও চিহ্নিত করা হোক।’



মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম বলেন, ‘কী কারণে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেছে সেটা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। তবে তারা সব দেশ থেকেই নেওয়া বন্ধ করেছে। আমরা এটা নিয়ে কাজ করছি। চেষ্টা করছি যাতে আবার তারা বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করে। আলাপ-আলোচনা চলছে।’


তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘যারা ৩১ তারিখ পর্যন্ত মালয়েশিয়ার বিমানবন্দরে এসে আটকে ছিলেন তারা সবাই মালয়েশিয়া ঢুকতে পেরেছেন। আমরা দূতাবাস থেকে বিমানবন্দরে গিয়ে তাদের সহায়তা করেছি। তারা যাতে কোনো সমস্যায় না পড়েন সেদিকে আমরা খেয়াল রাখছি।’


তিনি জানান, মালয়েশিয়ায় এখন আনুমানিক ১২ লাখ বাংলাদেশি আছেন। তবে একদম সঠিক সংখ্যা বলা সম্ভব নয় বলে জানান তিনি। সিন্ডিকেটের প্রশ্নে তিনি বলেন, ‘মালয়েশিয়ার সরকার শ্রমবাজার বন্ধের কোনো কারণ আমাদের জানায়নি। ফলে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়।’


তবে বায়রার মহাসচিব আলি হায়দার চৌধুরী বলেন, ‘মালয়েশিয়ায় যারা লোক পাঠিয়েছে তাদের মধ্যে অনেক ব্ল্যাকলিস্টেড কোম্পানি আছে। আবার ভুয়া কোম্পানির নামেও অনেককে পাঠানো হয়েছে। তারা ওখানে গিয়ে কাজ না পেয়ে সমস্যা তৈরি করছে। সব মিলিয়ে সংকট তৈরি হয়েছে।’


তার কথা, ‘এই বিষয়টিতে আমাদের কিছু করার নেই। আমরা লোক পাঠাইনি। কিছু নির্দিষ্ট রিক্রুটিং এজেন্ট কাজ করেছে। এই দায়-দায়িত্ব তাদের। ১০০ কোম্পানির সঙ্গে আরও কিছু কোম্পানি রিক্রুটমেন্টের কাজ করেছে সহযোগী হিসেবে। আমাদের সদস্য সংখ্যা দুই হাজার ৪০০। তারমধ্যে অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত নই।’


মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের বিষয়টি পুরো নিয়ন্ত্রণ করে মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিক দাতো আমিনের ‘ডেস্টিনেট’। ওই প্রতিষ্ঠানই সব ঠিক করে। আর বাংলাদেশে নিয়ন্ত্রণ করে বায়রার সদস্য রুহুল আমীন স্বপন। এনিয়ে কথা বলার জন্য বার বার চেষ্টা করেও রুহুল আমীন স্বপনকে পাওয়া যায়নি। সূত্র: ডয়চে ভেলে


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী