শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

বাড়তে পারে মন্ত্রিসভার আকার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১১ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ১১ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়তে পারে। বর্তমান সরকারের মন্ত্রিসভায় ৪৩ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। তিন থেকে পাঁচজন বাড়িয়ে এ সংখ্যা ৪৮ সদস্য বিশিষ্ট করা হতে পারে।


সরকারদলীয় একাধিক সূত্র বলছে, জুন মাসের শেষের দিকে নতুন করে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নাম ঘোষণা করা হতে পারে।


সূত্র আরও জানায়, যেসব মন্ত্রণালয় প্রতিমন্ত্রী দিয়ে চালানো হচ্ছে, সেখানে একজনকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। বর্তমান মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী না থাকায় এবার মন্ত্রিসভার আকার বাড়লে এই পদে কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।


চলতি বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী ছাড়া প্রথম ধাপে ৩৬ জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হয়। এরপর দ্বিতীয় ধাপে মার্চ মাসে আরও সাতজনকে প্রতিমন্ত্রী করা হয়। ফলে মন্ত্রিসভার আকার দাঁড়ায় ৪৩ জনে।


এদিকে নতুন করে কারা আসছেন মন্ত্রিসভায় এ নিয়ে দলের ভেতরে-বাইরে চলছে নানান আলোচনা। গতবারের মতো এবারের মন্ত্রিসভায়ও অনেক বেশি নতুনত্ব ও বৈচিত্র্য এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শেখ হাসিনার নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে, তাতে অর্ধেকের বেশি নতুন মুখ। ফলে অভিজ্ঞতার ঘাটতির অভিযোগও উঠেছে নতুনদের নিয়ে। তাই দক্ষ, অভিজ্ঞ বিতর্কমুক্ত ব্যক্তিকে নতুন করে মন্ত্রিসভায় জায়গায় করে দেওয়া হবে বলে দলের ভেতর আলোচনা আছে।


টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো গত ১০ জানুয়ারি প্রধানমন্ত্রীসহ ২৯৮ জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। এর একদিন পরে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এরপর ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। মন্ত্রীদের মধ্যে টেকনোক্র্যাট হিসেবে দুইজনকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।


গতবারের মতো এবারও আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় এখনো পর্যন্ত সবাই দলের। শরিক দলের কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি। বর্তমান সরকারের মন্ত্রিসভায় জায়গা হয়নি গত মন্ত্রিসভার ১৫ জন মন্ত্রী ও ১৩ জন প্রতিমন্ত্রীর।


আলোচনায় আছে বর্তমান মন্ত্রিসভায় নতুন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একজনকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এই পদে দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে আলোচনায় আছেন আওয়ামী লীগের একজন সভাপতিমণ্ডলীর সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক। এরা দুইজনই দলের হয়ে এমপি নির্বাচিত হয়েছেন।


এছাড়া আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদককে উপমন্ত্রী করা হতে পারে। তিনি এবারই প্রথম এমপি নির্বাচিত হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন কুমিল্লার একজন এমপি। পানিসম্পদ মন্ত্রণালয়ে একজনকে দায়িত্ব দেওয়া হতে পারে।


শেখ হাসিনার নেতৃত্বাধীন গত সরকারে (টেকনোক্র্যাট) মন্ত্রী ছিলেন তিনজন, তাদের মধ্যে একজনকে এবারও সরকারে রাখা হয়েছে। এর বাইরে টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রীর দায়িত্বে এসেছেন আরও একজন। তাই নতুন করে মন্ত্রিসভার আকার বাড়লে আরও একজন টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।


এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরিক জোট আসন পেয়েছে দুটি। গতবারের শরিক দলের কাউকে মন্ত্রিসভায় রাখেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এবার শরিকদের মধ্যে এমপি হওয়া দুইজনের মধ্যে একজনকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে।


মন্ত্রিসভা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারকে এগিয়ে নিতে মন্ত্রিসভাকে আরও বড় করা হতে পারে। এ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিলেই নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।


পানি সম্পদ মন্ত্রণালয়ে একজনকে নতুন করে দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া কিছু মন্ত্রণালয় আছে সেখানে উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী দেওয়া হতে পারে। গতবার যেসব প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ছিলেন তাদের মধ্যে যাদের কাজের পারফরম্যান্স ভালো তাদেরকে নতুন করে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে।


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী