শিরোনাম
নাঙ্গলকোটে ভিমরুলের কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে পুরস্কৃত হলেন মুরাদনগর থানার এসআই কুসুম বড়ুয়া দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

বেড়েছে যমুনার পানি, নৌকা তৈরিতে ব্যস্ত লোকজন

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে কয়েক দফা পানি কমবেশি হয়েছে। গত কয়েকদিন বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনার পাশাপাশি বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে পানি টলমল করায় তীরে বসবাসকারীরা তাদের পুরাতন নৌকা মেরামত ও নতুন করে তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বেড়েছে নৌকার কারিগরদের কর্মব্যস্ততা।


এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার প্রধান যমুনা ও বাঙালি নদীতে কিছুদিন ধরে পানি বাড়তে শুরু করে। নদীতে পানি না থাকায় কয়েকটি নৌঘাট বন্ধ ও কয়েকটি অন্যত্র স্থানান্তর করা হয়। নদীতে নাব্য ফিরে আসায় নৌ চলাচল স্বাভাবিক হয়। নতুন পানি আসায় এসব নদীগুলোর তীর এলাকায় বসবাসরত যমুনা চরের এলাকাবাসীর চলাচলের জন্য এখন একমাত্র বাহন হয়ে উঠেছে নৌকা। উপজেলার চরবাসী এখন নতুন নৌকা তৈরি এবং পুরাতন নৌকা মেরামত করতে ব্যস্ত সময় পার করছেন।


উপজেলার পৌর এলাকার গার্লস স্কুল মোড়, বরইকান্দি, পারতিত পরল, কালিতলা, মথুরাপাড়া, রৌহাদহ, চারালকান্দি, শাহানবান্ধা, ডাকাতমারা, জামথল, চরদলিকা, মানিকদাইড়, শংকরপুরসহ বিভিন্ন নৌঘাটগুলোতে এখন নতুন নৌকা তৈরি এবং পুরাতন নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।


নৌকা তৈরিতে সাধারণত কড়ই, হিজল, মেহগনি কাঠ বেশি ব্যবহার হয়। তবে কেউ ছোট নৌকা তৈরির ক্ষেত্রে কাঁঠাল গাছের কাঠও ব্যবহার করে থাকেন। নৌকা তৈরিতে আলকাতরা, তারকাঁটা, গজাল, পাতাম ইত্যাদি ব্যবহার করা হয়। সাধারণত একটি ডিঙি নৌকা তৈরি করতে ৪ থেকে ৫ জন শ্রমিক লাগে। তবে নিজে কারিগর নিয়ে নৌকা তৈরিতে একটু খরচ কম পড়ে। অর্ডার দিয়ে তৈরি করা নৌকা কিনতে গেলে দাম একটু বেশি পড়ে এবং টেকসইও কম হয়।


উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের ছাইফুল ইসলাম বলেন, ‘আমার বেশ কয়েকটি গরু এবং ছাগল আছে। প্রতিনিয়ত আমাকে নৌকায় করে চরে যেতে হয় ঘাস আনতে। নৌকা পুরাতন হয়ে গেছে, তাই বন্যা আসার আগেই মেরামত করছি।’


একই উপজেলার কাজলা ইউনিয়নের আব্দুল কালাম বলেন, ‘বিভিন্ন কাজে প্রায়ই নৌকাযোগে উপজেলা সদরে যেতে হয়। তাই নতুন নৌকা তৈরির জন্য কারিগরদের অর্ডার দিয়েছি।’


নৌকা তৈরির কারিগর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বরইকান্দি বাজারের বুলু মিয়া জানান, পানি বৃদ্ধির সঙ্গে নৌকা তৈরির অর্ডার বৃদ্ধি পেয়েছে। ছোট ডিঙি নৌকার অর্ডার বেশি পাওয়া যাচ্ছে। তবে সকল সাইজের নৌকাই তৈরি হচ্ছে। ছোট ডিঙি নৌকা সাধারণত ৮ হাজার টাকা থেকে শুরু করে ১৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নৌকা কত হাত হবে তার ওপরে এর দামের কমবেশি হয়। তার দোকানে তিনিসহ ৪ জন কারিগর কাজ করেন। তবে কাজের চাপ বাড়লে কারিগরের সংখ্যাও বৃদ্ধি পায়। আকাশমণি, জিগা এবং আমকাঠ তিনি নৌকা তৈরিতে ব্যবহার করছেন। তিনি বলেন, ‘সারাবছর আমি ৩০০টির বেশি নৌকা বানাই।’


সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, ‘যমুনা নদীতে চলাচলের জন্য ফিটনেসযুক্ত ভালো নৌকা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে কারিগরদের। এ ছাড়া নদীপথে চলাচলের জন্য যাত্রীদের লাইফ জ্যাকেটও ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’


আরও খবর




সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

নাঙ্গলকোটে ভিমরুলের কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

বিশ্ব বাঘ দিবসে শরণখোলায় চিত্রাঙ্কন, শোভাযাত্রা ও আলোচনা সভা

তিন বছরেও চালু হয়নি উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা ব‌ঞ্চিত প্রায় দুই লাখ মানুষ

হালুয়াঘাটে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণীর বিচার দাবি

মনপুরার চরফৈজুদ্দিনে ওসি মাজহারুলের নেতৃত্বে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

শাজাহানপুরের চাঞ্চল্যকর রঞ্জু হত্যা মামলার আসামি ঢাকায় র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার

ফতুল্লায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

মনপুরায় ভূমি জবর দখলের চেষ্টা,থানায় অভিযোগ ভূক্তোভূগীর

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

রাজবাড়ী পাংশাতে থানা পুলিশের অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

নাঙ্গলকোটে ভিমরুলের কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

বিশ্ব বাঘ দিবসে শরণখোলায় চিত্রাঙ্কন, শোভাযাত্রা ও আলোচনা সভা

তিন বছরেও চালু হয়নি উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা ব‌ঞ্চিত প্রায় দুই লাখ মানুষ

হালুয়াঘাটে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণীর বিচার দাবি

মনপুরার চরফৈজুদ্দিনে ওসি মাজহারুলের নেতৃত্বে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

শাজাহানপুরের চাঞ্চল্যকর রঞ্জু হত্যা মামলার আসামি ঢাকায় র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার

ফতুল্লায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি