শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

ভোগান্তির আরেক নাম বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক।

প্রকাশিত:শনিবার ২৯ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৯ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোতালেব হোসেন(কুমিল্লা)।। গত কিছুদিন আগেই শেষ হয়েছিলো কুমিল্লা অংশের যানজটের ভোগান্তি। দীর্ঘ ১৫-২০ দিনের ভোগান্তি শেষ না হতেই আবার শুরু হল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল যানজট। এই যানজটের উৎপত্তি এবার কুমিল্লায় নয়, শুরু হয়েছে নারায়ণগঞ্জের আষাড়িয়ার চর ব্রিজ থেকে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ার চর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা অভিমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার কুমিল্লার বুড়িচং থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও বিদেশগামী যাত্রীদের ।কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, বিদেশগামী যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কারণ অনেক যাত্রীরা ই জানে না এই যানজটের কথা। যার ফলে তারা নির্ধারিত সময় হাতে রেখে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়। কিন্তু এই যানজটের কারণে নির্দিষ্ট সময়ের গন্তব্যে পৌঁছাতে পারছেননা অনেক যাত্রীরা। এদের মধ্যে কারো কারো  ফ্লাইট ছিল সন্ধ্যা ৭ টায়, তারা এখনো দাউদকান্দি এলাকায় আটকে আছেন । এআই ক্যামেরার কারণে আমরা উল্টো পথে যেতে পারছি না । অনেক যাত্রী গাড়ি থেকে নেমে সিএনজি এবং অটোরিকশায় করে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু দিতে হচ্ছে ১০০ টাকার ভাড়ার জায়গায় ১ হাজার টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজ থেকে কুমিল্লার চান্দিনার দিকে ঢাকা অভিমুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি জমে গেছে। কোথাও যানবাহন অত্যন্ত ধীরগতিতে চললেও অধিকাংশ স্থানে দীর্ঘ সময় প্রায় স্থবির হয়ে রয়েছে। যানজটের কারণে দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।সড়ক বিভাগ সূত্রে জানা যায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিনে দিনে গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। সংস্কারকাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি লেন বন্ধ রেখে অন্য এক লেন দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হয়। ফলে ধীরে ধীরে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের রূপ নেয়। রাতে অতিরিক্ত যানবাহনের চাপে এক লেন দিয়ে পার হতে গিয়ে পরিস্থিতি আরও জটলা আকার ধারণ করে এবং এর প্রভাব কুমিল্লা চান্দিনা ও মেঘনা টোলপ্লাজা এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।দীর্ঘ যানজটে আটকে থাকা কয়েকজন চালক জানান, ব্রিজ এলাকায় এসে যানবাহনের গতি একেবারে কমে যাচ্ছে। অনেক গাড়ি ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পণ্যবাহী যানবাহনের চালক ও দূরপাল্লার যাত্রীরা।আশরাফুল ইসলাম নামে এক বিদেশ গামী যাত্রী বলেন, নিমসার থেকে এক পথচারীর মোটরসাইকেলে করে গৌরীপুর পর্যন্ত এসেছি । এখন বাজে ৪ টা, আমার ফ্লাইট ৭ টায়। এআই ক্যামেরার কারণে উল্টো পথে গাড়ি চলছে না । চার ঘণ্টায় কুমিল্লা থেকে গৌরীপুর এসেছে, সামনে আরো প্রচণ্ড জ্যাম । যানজটের ভোগান্তির মধ্যেও উঠে এসেছে অতিরিক্ত ভাড়া আদায়ের।  ওমর ফারুক নামে একজন যাত্রী বলেন, একে তো গ্যাস সংকট বলে অতিরিক্ত ভাড়া নিচ্ছেই এখন আবার গ্যাস সংকটের পাশে যুক্ত হল যানজটের অজুহাত। ২০০ টাকার ভাড়া নিচ্ছে এক হাজার। আমার জরুরী কাজ থাকায় আমি বাস থেকে নেমে সিএনজি অটোতে করে গৌরীপুর পর্যন্ত এসেছি। এখানেও গুনতে হয়েছে আমার ৫০০র অধিক টাকা। এদিকে সাধারন মানুষ সড়ক বিভাগের উপর ক্ষিপ্ত হয়ে অভিযোগ করে বলেন,  যখন রাস্তার অবস্থা একেবারেই বেহাল তখন সড়ক বিভাগের মনে পড়ে কাজ করার। অল্প থাকতে কি তাদের সমস্যাগুলো চোখে পড়ে না?  অল্প থাকতেই যদি সড়ক বিভাগ এগুলো সংস্কার করে ফেলতো তাহলে এই দুর্ভোগ পোহাতে হতো না।  সড়ক বিভাগ আরো দায়িত্ব নিয়ে কাজ করবে এবং সরকার সড়ক বিভাগকে আরো ভালোভাবে তদারকি করবেন বলে প্রত্যাশা করছেন তারা। দাউদকান্দি হাইওয়ে থানার কর্মকর্তা ইনচার্জ প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ার চর ব্রিজ এলাকায় সড়ক সংস্কার। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা বিস্তারিত বলতে পারবে।তিনি আরও জানান, যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করে যাচ্ছে।ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, যানজট চান্দিনা পার হয়ে বুড়িচং উপজেলার নিমসারের কাছাকাছি চলে গেছে । গাড়ি ধীরগতিতে চলছে । আমাদের একাধিক টিম যানজট নিরসনে কাজ করছে ।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল