শিরোনাম
নাঙ্গলকোটে ভিমরুলের কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে পুরস্কৃত হলেন মুরাদনগর থানার এসআই কুসুম বড়ুয়া দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনা থাকলেও পিছিয়ে ভোমরা বন্দর

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

স্বাধীনের পর থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শুধু দুই দেশের (বাংলাদেশ ও ভারত) পাসপোর্টধারী যাত্রীরা আসা যাওয়া করতে পারতেন। ১৯৯৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ২৭ বছর পরও চালু হয়নি পূর্ণাঙ্গ কাস্টমস হাউজ। নেই সব পণ্য আমদানি-রপ্তানির অনুমতিও। ফলে বিপুল অঙ্কের রাজস্ব আয়ের সম্ভাবনা থাকার পরও দেশের অন্য বন্দরের তুলনায় পিছিয়ে আছে এই বন্দরটি। 


সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তের ভোমরা স্থলবন্দর। এই বন্দরের ওপারে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর। সেখান থেকে কলকাতার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। তবে কাস্টমস হাউজ চালু না হওয়ায় এখনও এই বন্দর দিয়ে সব পণ্য আমদানি-রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা। এছাড়া বন্দরটিতে নেই কোনো সরকারি ট্রাক টার্মিনাল, ফায়ার স্টেশন, হাসপাতাল ও পুলিশ ফাঁড়ি। কয়েক বছর আগেও এই বন্দর দিয়ে বিপুল পরিমাণ আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, আপেল, আঙুরসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। তবে বর্তমানে অন্য বন্দরের তুলনায় শুল্ক ছাড় কম থাকায় কমেছে ফল আমদানি। সব পণ্য আমদানি-রপ্তানির সুযোগ না থাকায় বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা।


ভোমরা স্থলবন্দর দিয়ে যেসব পণ্য ঢোকার অনুমতি রয়েছে, কাস্টমস হাউজ চালু না হওয়া ও আমদানিযোগ্য সব পণ্যের অনুমতি প্রদান সমস্যার কারণে তার সবগুলো ঢুকতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এছাড়া ভোমরা বন্দরের ওপর নির্ভরশীল এ এলাকার প্রায় ৫০ হাজার পরিবার। কাস্টমস হাউজ চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক বিপ্লব ঘটবে এবং হাজারো মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা।



ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এ বন্দর থেকে গত ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৯ কোটি টাকা। সেখানে লক্ষ্যমাত্রার থেকেও বেশি রাজস্ব আদায় হয়েছে। চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। কাস্টমস হাউজসহ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বন্দরের সব পণ্য আমদানির সুযোগ সৃষ্টি হলে এখানে রাজস্ব আদায়ের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, কাস্টমস হাউজ প্রতিষ্ঠা হলে আমরা সব ধরনের পণ্য আমদানির সুবিধা পাব। এছাড়াও ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের শেড না থাকা ও কিপিং লাইসেন্স নেই। কিন্তু কাস্টমস হাউজ বাস্তবায়ন হলে এগুলো চলে আসবে। আমরা একজন কমিশনার পাব। আমাদের আমদানি ও রপ্তানি কার্যক্রমের জন্য আর খুলনায় যেতে হবে না। বর্তমানে এই বন্দরে সব ধরনের পণ্য আমদানির সুযোগ না থাকায় অনেক ব্যবসায়ী অন্য বন্দরে চলে যাচ্ছেন।


‘কলকাতা থেকে ভোমরার দূরত্ব কম। পদ্মা সেতু হয়ে খুবই উপকার হয়েছে ব্যবসায়ীদের। মাত্র ৫ থেকে ৬ ঘণ্টায় ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি করা মালামাল দেশের যেকোনো স্থানে পৌঁছে যাচ্ছে। তবে ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউস না থাকায় ৭২টি পণ্যের অনুমোদন থাকলেও ২২ থেকে ২৫টি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হচ্ছে। সব পণ্য আমদানি-রপ্তানি করা সম্ভব হচ্ছে না। ফলে একদিকে যেমন ব্যবসায়ীরা পদ্মা সেতুর পুরো সুফল পাচ্ছেন না, তেমনি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।’


সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, ভোমরা বন্দরের যে অবকাঠামো উন্নয়নগুলো বাকি রয়েছে সেগুলো জরুরি ভিত্তিতে শেষ করা এবং বিশেষ করে ট্রাক টার্মিনাল। এছাড়াও কাস্টম হাউজের ব্যাপারে মন্ত্রী মহোদয়ের সহযোগিতা কামনা করছি। ভোমরা ব্যবসায়ীদের দাবি একটাই কাস্টম হাউজ বাস্তবায়ন। পদ্মা সেতু হওয়ার পর সাতক্ষীরার অর্থনীতি আমূল বদলে গেছে। মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে। চাইলে তারা দিনের কাজ শেষ করে দিনে ফিরে আসতে পারছেন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন। মাছ অক্সিজেনের মাধ্যমে ঢাকাসহ পাশের জেলায় যাচ্ছে। আমদানি করা পণ্য বিশেষ করে পচনশীল পেঁয়াজ, আদাসহ কাঁচামাল ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে।


‘পদ্মা সেতু চালু হওয়াতে ভোমরা বন্দর ব্যবহার করে কলকাতা ও ঢাকার দূরত্ব কমেছে দ্বিগুণ। ফলে গুরুত্বপূর্ণ এ বন্দরের অবকাঠামো নির্মাণ কাজ শেষে কাস্টমস হাউজ চালু হলেই পূর্ণাঙ্গ বন্দরে রূপ নেবে ভোমরা বন্দর। তখন সুযোগ সুবিধাও বাড়বে। এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে এমনটাই নয় সরকারও পাবে হাজার হাজার কোটি টাকার রাজস্ব।’


আরও খবর




সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

নাঙ্গলকোটে ভিমরুলের কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

বিশ্ব বাঘ দিবসে শরণখোলায় চিত্রাঙ্কন, শোভাযাত্রা ও আলোচনা সভা

তিন বছরেও চালু হয়নি উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা ব‌ঞ্চিত প্রায় দুই লাখ মানুষ

হালুয়াঘাটে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণীর বিচার দাবি

মনপুরার চরফৈজুদ্দিনে ওসি মাজহারুলের নেতৃত্বে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

শাজাহানপুরের চাঞ্চল্যকর রঞ্জু হত্যা মামলার আসামি ঢাকায় র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার

ফতুল্লায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

মনপুরায় ভূমি জবর দখলের চেষ্টা,থানায় অভিযোগ ভূক্তোভূগীর

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

রাজবাড়ী পাংশাতে থানা পুলিশের অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

নাঙ্গলকোটে ভিমরুলের কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

বিশ্ব বাঘ দিবসে শরণখোলায় চিত্রাঙ্কন, শোভাযাত্রা ও আলোচনা সভা

তিন বছরেও চালু হয়নি উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা ব‌ঞ্চিত প্রায় দুই লাখ মানুষ

হালুয়াঘাটে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণীর বিচার দাবি

মনপুরার চরফৈজুদ্দিনে ওসি মাজহারুলের নেতৃত্বে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

শাজাহানপুরের চাঞ্চল্যকর রঞ্জু হত্যা মামলার আসামি ঢাকায় র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার

ফতুল্লায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি