শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

বিপুল টাকার অত্যাধুনিক চিকিৎসাযন্ত্র ব্যবহারের আগেই নষ্ট হওয়ার শঙ্কা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ৩১ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ৩১ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিপুল টাকায় কেনা অত্যাধুনিক চিকিৎসাযন্ত্র ব্যবহারের আগেই নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছে। সরকার চিকিৎসায় বিদেশমুখিতা কমানো ও দেশেই প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক সেবা নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করে সুপার স্পেশালাইজড হাসপাতাল তৈরি করেছে। কিন্তু প্রায় দু’বছরেও হাসপাতালটিতে পূর্ণাঙ্গ সেবা চালু করা যায়নি। ফলে রোগ নির্ণয়ে কেনা ২৮৩ কোটি টাকায় আধুনিক চিকিৎসাযন্ত্র জনবল সংকটে অলস পড়ে রয়েছে। মৌলিক পরীক্ষায় হাতেগোনা কয়েকটি যন্ত্র কালেভদ্রে ব্যবহার হলেও আদতে স্বল্পমূল্যের সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগী। আর দীর্ঘদিন জরুরি চিকিৎসাযন্ত্র এভাবে পড়ে থাকলে ব্যবহারের আগেই নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। মূলত ভুল ব্যবস্থাপনা, জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির কারণে চাহিদার ৮৬ শতাংশ কম জনবল দিয়ে ধুঁকে ধুঁকে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষায়িত এ হাসপাতাল। নিয়োগ জটিলতা না কাটলে পূর্ণাঙ্গ সেবা চালু সম্ভব নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএসএমএমইউ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, সুপার স্পেশালাইজড হাসপাতালের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি কেনা বাবদ দেড় হাজার কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে ৪০৩ রকমের ৬ হাজার ৬১২টি চিকিৎসাযন্ত্র ৩৩ মিলিয়ন ডলারে কেনা হয়। ওই সময় ১ ডলারের মূল্য ছিল ৮৬ টাকা। সে হিসাবে ওসব যন্ত্র কিনতে টাকা লেগেছিল ২৮৩ কোটি। ২০২২ সালের আগস্ট ও ডিসেম্বরে দুই ধাপে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব যন্ত্রপাতি সরবরাহ করে দক্ষিণ কোরিয়ান বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান স্যামসাং। যন্ত্রগুলো সেবার উপযোগী থাকলেও জনবল না থাকায় ৯০ শতাংশ যন্ত্রপাতি একদিনও ব্যবহার হয়নি। ওসব যন্ত্রের সর্বোচ্চ মেয়াদ রয়েছে তিন বছর। ফলে ব্যবহারের আগেই শেষ মেয়াদের প্রায় দুই বছর। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে জনবল সংকটের সমাধান না হলে যন্ত্র রক্ষণাবেক্ষণে সরকারকে নতুন করে টাকা খরচ করতে হবে। সরেজমিনে জানা যায়, সুপার স্পেশালাইজড হাসপাতালের ১০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখনো তালা ঝুলছে। তাছাড়া ১০০ শয্যার জরুরি ইউনিট, ছয়টি ভিভিআইপি, ২২টি ভিআইপি ও ২৫টি ডিলাক্স কেবিনের কোনোটিই ব্যবহার হচ্ছে না। উদ্বোধনের পর কিছুদিন বেশ কিছু অস্ত্রোপচার হলেও এখন তাও বন্ধ। পূর্ণাঙ্গ সেবা চালু না হওয়ায় অন্য হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বিগত ২০২২ সালের সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হাসপাতালটি উদ্বোধন করেন। ৭৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ৩৯ রোগী ভর্তি আছে। দৈনিক সর্বোচ্চ ১০০টি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বহির্বিভাগে দৈনিক গড়ে ৫০০ জনের সেবা দেওয়ার লক্ষ্য থাকলেও এখন সেবা পান মাত্র ১২৫ রোগী। হাসপাতালে পড়ে থাকা যন্ত্র সচল রাখতে গত জানুয়ারিতে এক্সক্লুসিভ হেলথ চেকআপ চালু হয়। তবে ছয় মাসে এ সেবা নিয়েছেন মাত্র ৫৮ রোগী। সূত্র জানায়, আইসিইউতে চিকিৎসাধীন রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু আছে কিনা তা শনাক্তসহ ২৬টি পরীক্ষা-নিরীক্ষার জন্য দক্ষিণ কোরিয়া থেকে আরটিপিসিআর মেশিন কেনা হয়। সম্প্রতি ওই মেশিনে ব্যবহার করা হয় চায়না কিট। ফলে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। যন্ত্রটি চালু করতে হাসপাতাল কর্তৃপক্ষ দক্ষিণ কোরিয়া সরকারকে চিঠি দিলে কোরিয়ার সরকার যন্ত্রটি মেরামতে একটি প্রকৌশলী দল পাঠায়। এ মেশিন এক বছর পরপর সার্ভিসিং করতে হয়। কিন্তু কেনা যন্ত্র দুই বছরে একবারও সার্ভিসিং করা হয়নি। এ ছাড়া কোরিয়ার যন্ত্রে চায়না কিট ব্যবহার করা হলে যন্ত্রটি নষ্ট হয়ে যাবে। তবে সংশ্লিষ্টদের দাবি, আরটিপিসিআর মেশিনটি সচল রাখতে পরীক্ষামূলকভাবে চায়না কিট ব্যবহার করা হয়। এ ছাড়া এসব যন্ত্র দীর্ঘদিন পড়ে থাকলে নষ্ট হওয়ার শঙ্কা থেকেই যায়। সুপার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষের এমন আচার-আচরণে ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়ার সরকার। দ্রুত জটিলতা কাটিয়ে সেবা চালু করার অনুরোধ করে দেশটির সরকার চিঠিও দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, আরো একটি হাসপাতাল তৈরি করে দিতে চায় কোরিয়া। তবে এ হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা চালু না করে ওই হাসপাতালের কাজ শুরু করা সম্ভব নয়। সূত্র আরো জানায়, সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন অন্তত ২ হাজার ৭০০ জন। কিন্তু এখন জনবল আছে মাত্র ৩৮৪ জন। সব শেষ নিয়োগে প্রশ্নপত্র ফাঁস ও বিতর্কের কারণে জটিলতা তৈরি হয়েছে। যে কারণে ৮৬ শতাংশ কম জনবল দিয়ে চলছে এ হাসপাতালটি। এখন পর্যন্ত পাঁচ দফায় ১৬০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে যুক্ত হয়েছেন মাত্র ৩২ জন। এতে ক্ষুদ্ধ হয়ে প্রশিক্ষণই বন্ধ করে দিয়েছে কোরিয়া। এদিকে সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য প্রায় ছয় হাজার যন্ত্র বিএসএমএমইউ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এ যন্ত্র চালানোর মতো দক্ষ জনবল নেই। এসব যন্ত্র দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় যে কোনো সময় এগুলো বিকল হয়ে যেতে পারে। আর এসব যন্ত্র ব্যবহার না হওয়ায় বেশি ভুগছে দরিদ্র রোগী। বেসরকারি হাসপাতালে বেশি টাকা খরচ করে চিকিৎসা নেওয়ার সামর্থ্য তাদের নেই। কোরিয়ার সরকার ২০২১ সালের মধ্যে সেবা চালু করার কথা বলেছিল। এ কারণে প্রস্তুতি ছাড়াই উদ্বোধন করা হয়েছে। বর্তমান প্রশাসনের উচিত দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালু করা। এ ক্ষেত্রে দুই থেকে তিন বছরের জন্য কোরিয়া থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী এনে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। অন্যদিকে সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্তমান পরিচালক বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান জানান, জনবল নিয়োগে শুরু থেকেই জটিলতা ছিল। ব্যবস্থাপনায়ও ছিল কিছু ভুলত্রুটি। নতুন করে আইনি কাঠামো তৈরি করে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলে হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু করা যাবে। এ ব্যাপারে বিএসএমএমইউর উপাঁচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক জানান, সাবেক ভিসির সময়ে চিকিৎসক নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এটির তদন্ত চলছে। জনবল নিয়োগ আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছে। এটি সমাধানে কাজ চলছে। দ্রুত সময়ে বড় নিয়োগ আসবে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সমস্যা ও অনিয়মের কথা শুনেছি, বিশেষ করে জনবল নিয়োগে। এ কারণে এখনও পূর্ণাঙ্গরূপে এটি চালু করা যায়নি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে সবকিছু রাতারাতি পরিবর্তন হবে না।


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী