শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

বিরলে স্বাধীনতা দিবসে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সাদেকুল ইসলাম সুবেল,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:


মহান মুক্তিযুদ্ধে লাখ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার লাল সবুজের পতাকার অবমাননা অনেকেই মেনে নিতে পারছে না।

অনেকেই মন্তব্য করে বলছেন প্রশাসন দায়সারা ভাবে শুধু দিবসটির আয়োজন করে থাকেন মাত্র। এ দিবসের গুরুত্বারোপে কোন প্রশাসনিক তদারকি কোনভাবে চোখে পরেনি।

উপজেলা প্রশাসন কর্তৃক ২৬ মার্চ, ২০২৪ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে গৃহিত কর্মসুচির মধ্যে অন্যতম হচ্ছে সুর্য্যােদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলন স্ব স্ব অফিস প্রধান/ ভবন মালিকগন এ কর্মসুচি বাস্তবায়ন করার নির্দেশ রয়েছে। কিন্তু কে শোনে কার কথা ? উপজেলা প্রশাসনের পক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের কর্মসুচি গ্রহনেই সীমাবদ্ধ। কর্মসুচিগুলোর মধ্যে পালন করতে দেখা যায়, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুচনা, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি সমন্বয়ে কুজকাওয়াজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমন্বয়ে ডিসপ্লে প্রদর্শন,ক্রীড়া অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনী, বীরমুক্তিযোদ্ধাদের  সংবর্ধনা অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং বাদ যোহর সকল মসজিদ/ মন্দির, গীর্জা ও প্যাগোডায় মহান বীর শহীদদের আত্মার মাগফেরাত এবং জাতীয় শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত/ প্রার্থনা কর্মসুচির মধ্যে ছিল। 

মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের গৃহিত কর্মসুচির মধ্যে অন্যতম সুর্য্যােদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলন স্ব স্ব অফিস প্রধান/ ভবন মালিকগন এ কর্মসুচি বাস্তবায়ন করার নির্দেশনা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যথাযথভাবে পালন করেনি। 

আবার যে সব প্রতিষ্ঠান বা ভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে অনেকাংশে তা সঠিকভাবে উত্তোলন করা হয়নি।  

সকাল ৯ টায় আমাদের প্রতিবেদক সরজমিনে উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি দেখতে পান। আজকের এই দিনে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজেদুর রহমানের ০১৭৪০-৯৭৫৪৭৬  নম্বর মুঠোফোনে জানতে চাইলে তিনি বাড়ীতে আছেন, পরে উত্তোলন করা হবে বলে জানান। জাতীয় পতাকা উত্তোলন হলো কি না এর জবাব কি আপনাকে দিতে হবে বলে ফোন কেটে দেন।

উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুনের মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি আমলে নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজেদুর রহমানকে শোকজ করে এর জবাব চাইবেন বলে জানান।

এছাড়াও বিরল পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত বিভিন্ন বেসরকারি ব্যাংক এবং বিভিন্ন ভবনে আজকের এই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।  বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যমুনা ব্যাংক-বিরল উপশাখা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-বিরল শাখা, মার্কেটাইল ব্যাংক-বিরল উপশাখা কার্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পতাকা উত্তলন করা হলেও তা পতাকা উত্তলনের নিয়ম মেনে উত্তলন করা হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান৷ 

বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রহমান আলী এর মুঠোফোনে আজকের এই দিনে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বাধীনতা দিবসে যেসব সরকারি প্রতিষ্ঠান ওভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি এটা ঠিক করেননি। তাঁরা হয়তো আজকের এই দিনের মর্মতা ভুলে গেছেন। তবে  গুরুত্বসহকারে প্রশাসনিকভাবে জাতীয পতাকা উত্তোলন মনিটরিং করা প্রয়োজন ছিল। এর আগে এটার মনিটরিং একটি টিম গঠন করেছিল উপজেলা প্রশাসন। এবার যে কেন করা হয়নি। তা জানা নাই।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা