শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

‘বিশৃঙ্খলার উদ্দেশ্যেই গণতন্ত্র মঞ্চ পুলিশের ওপর চড়াও হয়’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই 'গণতন্ত্র মঞ্চ' পুলিশের ওপর চড়াও হয় বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।


বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ২০২৪-২০২৫ মেয়াদের নতুন নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।



পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনের পর সরকার গঠন করেছে আওয়ামী লীগ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টসহ পৃথিবীর ৭৮ দেশের সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বর্তমান সরকারকে জাতিসংঘ, কমনওয়েলথ, ওআইসিসহ পৃথিবীর ৩২টি আন্তর্জাতিক সংস্থার অভিনন্দন জানানো দেখে গণতন্ত্র মঞ্চ প্রতিহিংসাপরায়ণ হয়ে বুধবার বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়।


তিনি বলেন, গণতন্ত্র মঞ্চকে যে অনুমতি দেওয়া হয়েছিল, তার বাইরে গিয়ে তারা বেআইনিভাবে ব্যারিকেড অতিক্রম করতে চাইলে পুলিশ তাদের বারণ করে। তারা সেটি না মেনে পুলিশের এক সদস্যকে ধরে ফেলে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বলপ্রয়োগ করতে বাধ্য হয়।




বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ‘তাদের দলের নেতা-কর্মীদের ধরপাকড় করা হচ্ছে’ অভিযোগ নাকচ করে দিয়ে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বরং দেখা যাচ্ছে প্রতিদিন তাদের নেতা-কর্মীরা ছাড়া পাচ্ছে।


এর আগে প্রধান অতিথির বক্তৃতায় ‘চট্টগ্রাম সমিতি, ঢাকার নতুন কমিটিকে অভিনন্দন জানান চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ১১২ বছরের পুরনো ‘চট্টগ্রাম সমিতি, ঢাকা’ চট্টগ্রামের উন্নয়নের জন্য ঢাকায় এজেন্ট এবং প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। এতো দীর্ঘ সময় ধরে রাজনীতিমুক্ত এই সংগঠন চট্টগ্রামবাসীর মিলনমেলা এবং সব উন্নয়নমূলক সংগঠনের জন্য একটি উদাহরণ।


দেশের সুষম উন্নয়নের জন্য প্রশাসনিক বিকেন্দ্রীকরণকে জরুরী উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রাম বিভাগের উন্নয়নে বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম শহরে ৮৫ লাখ মানুষ বসবাস করে। গত ১৫ বছরে চট্টগ্রাম বদলে গেছে। বহু বছর ধরে বলা হচ্ছিল বঙ্গবন্ধু টানেলের কথা। এটি যে বাস্তবায়ন হবে অনেকেই ভাবেনি। কিন্তু আজ সেটি দৃশ্যমান বাস্তবতা। 




তিনি বলেন, সারাদেশের উন্নয়নকল্পেই চট্টগ্রামের উন্নয়ন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় চট্টগ্রামের অভাবনীয় উন্নয়ন সম্ভব হয়েছে। এত সুন্দর মেরিন ড্রাইভ হবে আমরা ভাবিনি, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল হবে যা দক্ষিণ এশিয়ার কোথাও নেই -এটিও আমরা কেউ ভাবিনি। মঙ্গলবার ২৪ জন বিদেশি মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক চট্টগ্রাম সফরে গিয়ে এগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চট্টগ্রামে মেট্রোরেল করবো। এখন সমীক্ষা চলছে। মূল শহরে এটি পাতালে হবে। শহরের বাইরে সেটি এলিভেটেড এক্সপ্রেস আকারে হবে। চট্টগ্রামের বঙ্গবন্ধু শিল্প এলাকা হবে দেশের সর্ববৃহৎ শিল্প এলাকা। এখানে ১৫ লাখ মানুষ কাজ করবে, আরো ২০ লাখ মানুষ জড়িত থাকবে। 


অচিরেই চট্টগ্রামে একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেল চালু হবে উল্লেখ করে ড. হাছান বলেন, বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম শাখা ২৪ ঘণ্টা সম্প্রচার হচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি আমাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন বলে আমি কাছ থেকে বিষয়টি দেখভাল করতে পেরেছিলাম। 




‘পলিটিক্যাল ডিনাইয়াল বা সবকিছুতে না বলার অপসংস্কৃতি এবং অপরাজনীতি যদি না থাকত তাহলে দেশের আরও উন্নতি হত’ যোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 


চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ২০২৪-২০২৫ মেয়াদের নতুন নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী  সভাপতি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 


বিদায়ী সাধারণ সম্পাদক অভিষেক কমিটির সদস্য সচিব মো. শাহাদাত হোসেন হিরোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সচিব মমিনুর রশিদ আমিন, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুল করিম ও সাবেক তথ্য সচিব দিদারুল আনোয়ার।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী