শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

বিত্তশালীদের নামে ধর্ষণের নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নেওয়া যার নেশা

প্রকাশিত:মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: বলা হয় লজ্জা নারীর বুসন। আর ইসলামে নারীকে পর্দানশীন থাকতে বলা হয়েছে। অথচ বর্তমান সময়ে নারীদের বেল্লাপনা আমাদের সমাজকে কুড়ে কুড়ে খেলেও কারোই যেন কিছু বলার। তবে বিভিন্ন সময়ে নারীদের বেপর্দার কথা বর্ণানা দিয়ে পুরুষেরা তাদের চরিত্র হনন করতেন। কিন্তু কোন নারীকে কখনো তার নিজের চরিত্র নিজেকে হনন করতে দেখা বা শুনা যায়নি।নরসিংদীতে এমনই এক ব্যতিক্রমি নারীর সন্ধান পাওয়া গেছে। শারমিন রেজোয়ানা ইভা (৩৬) নামে ওই নারী নিজের মুখে বহু পুরুষকে দেহদানের কথা বলে বেড়াচ্ছে। তবে বলে বেড়াচ্ছেন বললে ভুল হবে। তিনি রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তার চরিত্র হনন করছেন। পাশাপাশি চরিত্র হনন করাচ্ছে সমাজের কোনো না কোনো ধনী, শিল্পপতি বা সম্মানীত ব্যক্তিদের।পেশায় একজন স্কুল শিক্ষিকা শারমিন রেজোয়ানা ইভা মাধবদীর আলগী গ্রামের মৃত মো. আব্দুস সাদেকের মেয়ে। বর্তমানে এই নারী ২০২ পূর্ব ব্রাহ্মন্দী এলাকার ভাড়া বাসায় থাকেন। তিনি মাধবদীর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষিকা। শারমিন রেজোয়ানা ইভা নামে এই নারী নরসিংদীর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানি অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে ওইসকল ব্যক্তিদের মানহানী করচ্ছে। মূলত এই সব সম্মানীত লোকদের মানহানী করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই তার উদ্দেশ্য। যার প্রমাণ ফেসবুকের বদৌলতে ইতিপূর্বে নরসিংদীবাসী দেখতে পেয়েছে। দীর্ঘ চার-পাঁচ বছর ধরে এই রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে সম্মানী ব্যক্তিদের মানহানী করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার মত অপরাদমূলক কাজ করে গেলেও আইনের আওতায় আনা হয়নি এই নারীকে। ফলে দিন দিন সে হয়ে উঠছে বিধ্বংসী। নানাভাবে হেনস্তা করে আসছেন গণ্যমান্য ব্যক্তিদের।কেউ কিছু বললেই ধর্ষণের মামলা ও অভিযোগ দিয়ে দেন। ফলে মানসম্মানের ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চান না। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের ছবি এবং ভিডিও এডিট করে এই নারী তার প্রোফাইলে পোস্ট করে নানা অপপ্রচার চালাচ্ছেন। এই শিক্ষিকার হীন কাজের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো জেলাবাসী।নরসিংদী পুলিশ অফিস সূত্রে জানা যায়, এই নারী এখন পর্যন্ত সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের একাধিক মামলা দায়ের করেছেন। সর্বশেষ গত ৩ জানুয়ারি মাধবদী থানাধীন পাঁচদোনা দক্ষিণ চন্দন এলাকার মৃত সাহাজ উদ্দিনের ছেলে সাঈদ হাসান কাজল (৫২)। যিনি বর্তমানে ভেলানগর এনকেএম স্কুল পাশে রোমানের ভাড়া বাড়িতে থাকেন তার নরসিংদী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই নারী বিভিন্ন ব্যক্তিদের নামে মামলা করেই ক্ষান্ত হননি। পাশাপাশি তার ফেসবুক টাইমলাইনে সম্মানিত ব্যক্তিদের ছবি পোস্ট করে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন। আবার তার সেই কাঙ্খিত টাকা পেলে ফেসবুকের লাইভে এসে ওই সব ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়ারও ভিডিও প্রকাশ করতে দেখা যায়। এ পরিস্থিতিতে নরসিংদীর শিক্ষা বিভাগও তাকে নিয়ে বিভ্রান্তিকর অবস্থায় পড়েছে। এ অবস্থায় সহকারি শিক্ষিকা শারমিন রেজোয়ানাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ এর ২ এর (ক), (ঘ), (চ) ও (ছ) ধারা লঙ্ঘণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ, অশ্লীল কথাবার্তাসহ নেতিবাচক পোস্ট করায় তার বিরুদ্ধে অসদাচরণ এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। বিভাগীয় মামলাটির চলমান ধারা অব্যাহত রাখার স্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা মোতাবেক সহকারি শিক্ষিকা শারমিন রেজোয়ানাকে গত ৯ এপ্রিল জেলা শিক্ষা অফিস এই আদেশ কার্যকর করে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে এক নেতার সুপারিশে তিনি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পান। এরপর মহৎ পেশার আড়ালে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সখ্য গড়ে তোলেন। নিজেকে এতিম ও অসহায় দাবি করে সহায়তা চান এবং ভিডিও কল দিয়ে নানা অঙ্গভঙ্গি করে কৌশলে গোপনে স্ক্রিনশট নেন। একসময় দেখা করার অনুমতি চান। নানা সমস্যার কথা বলে সহায়তা চান। ঘনিষ্ঠতা বাড়লে আপত্তিকর প্রস্তাব দেন। রাজি না হলে নানা হুমকি দেন। যদি তাও কাজ না করে, যৌন হেনস্তার অভিযোগ তুলে মোটা অঙ্কের টাকা দাবি করেন। না দিলে প্রথমে তার ফেসবুক টাইমলাইনে এসব ব্যক্তির ছবি পোস্ট করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তাতেও কাজ না হলে ধর্ষণের মামলা দায়ের করে দেন। এভাবে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। তার ফাঁদে পা ফেলে বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত মানুষ হেনস্তার শিকার হয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, তিনি যে বাড়িতে ভাড়া থাকেন, তার বাড়ির মালিক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ঠিকাদার, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদসহ অসংখ্য মানুষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাদের হেয়প্রতিপন্ন করেছেন। তার ফেসবুকে এসব ব্যক্তির ছবি পোস্ট করে ধর্ষকসহ নানা আপত্তিকর লেখা লিখে রেখেছেন। টাকা না দিলেই তাদের বিরুদ্ধে নেওয়া হয় পুলিশি অ্যাকশন। এই নারী বেশ কয়েকজনকে জেলও খাটিয়েছেন এবং পরে মোটা অঙ্কের টাকা নিয়ে আপস করেছেন। তবে আপস হওয়ার পরও আবার টাকা দাবি করছেন। টাকা না দিলে তার ফেসবুকে আবারও আপত্তিকর লেখা পোস্ট করছেন। এমনকি পিতা-পুত্রের ছবি পোস্ট করেও আপত্তিকর লেখা লিখেছেন। যার ফলে অনেক সংসারে অশান্তির ঝড় বইছে এবং কয়েক জনের সংসার ভেঙে গেছে।ধর্ষণকে ব্যবসা হিসেবে নেওয়া এই নারীর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য কুরুচিসম্পন্ন বক্তব্য রয়েছে। তিনি নিজেই স্বীকার করছেন তিনি ধর্ষণের শিকার। তবে বিচার চেয়ে আদালতে মামলা করার কয়েকদিন পর তিনি আবার মামলা তুলে নেন। শিক্ষিকা শারমিন রেজোয়ানা চাকরি হতে সাময়িক বরখাস্ত হলেও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম নিজ নামীয় ফেসবুকে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এতে করে জেলাজুড়ে নিন্দার ঝড় বইছে। এব্যাপারে কথা বলার জন্য শারমিন রেজোয়ানা ইভার সাথে যোগাযোগ করতে তার মোবাইলে (০১৭০১৩২৪৩৮৬ এই নাম্বার) বেশ কয়েকবার ফোন করেও তিনি রিসিভ করেননি।নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চঃ দাঃ) নিরঞ্জন কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে এধরণের কর্মকান্ডে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে আরোও কঠিন ব্যবস্থা নেয়া হবে।এ বিষয়ে নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হক বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’


আরও খবর




তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার