শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে বিপাকে নিউমার্কেটের ব্যবসায়ীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৮ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৮ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ঢাকা কলেজ, সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বারবার সংঘর্ষে আর্থিক ক্ষতির মুখে পড়ছে ব্যস্ততম নিউমার্কেটসহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা। এ নিয়ে প্রতিদিনই আতঙ্কে দিন পার করতে হচ্ছে বলে জানান তারা। এদিকে ওই এলাকায় গুরুত্বপূর্ণ সব সরকারি বেসরকারি অনেক হাসপাতালে চিকিৎসক দেখাতে এসেও বিপাকে পড়েন রোগী ও স্বজনরা। সমস্যা সমাধানে উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে দাবি শিক্ষার্থীদের।


বর্তমান সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়া যেন সহজ একটি কাজ। ঢাকা কলেজ-সিটি কলেজ আর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কর্মকাণ্ডই তার প্রমাণ দেয়। দিন, সপ্তাহ কিংবা মাস। নিয়মিত বিরতি দিয়ে চলে সংঘর্ষ।


এমন সংঘর্ষের দৃশ্য যেন মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়ের চলচ্চিত্র হীরক রাজার দেশের কথা। মন চাইলেই নেমে পড়া যায় মারামারি করতে। ঠুনকো ঘটনা, বিতর্ক কিংবা নিজেদের আধিপত্য বিস্তারে কলেজ ছেড়ে নেমে পড়েন রাজপথে। কেউ খুলে নেন প্রতিষ্ঠানের নামফলক, কেউবা আবার বাহুর শক্তি দেখিয়ে অকারণে চালান ভাঙচুর। এতে ক্ষতির মুখে পড়েন পথচারী, পরিবহনসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি হলেও জবাবদিহিতার বালাই নেই শিক্ষার্থীদের।


গত আট মাসে ১৩ বার বড় ধরনের সংঘর্ষে জড়ায় এই তিন কলেজ। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন সায়েন্স ল্যাব, নিউমার্কেটসহ আশপাশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। হুটহাট সংঘর্ষ ঘটনায় প্রায় কয়েক হাজার ব্যবসায়ীকে থাকতে হয় আতঙ্কে। সেই সঙ্গে আর্থিক ক্ষতি তো আছেই।


নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘হুটহাট করেই রাস্তায় হাঁটতে হাঁটতে গ্যাঞ্জাম লাগিয়ে দেয়। স্টুডেন্ট দেখে অন্যরকম একটা বিষয় দেখায়, যে আমরা স্টুডেন্ট।’


অন্য একজন বলেন, ‘৩৫ বছর হলে এখানে দোকানদারি করি। এখন পর্যন্ত কতবার মারামারি দেখছি, তার ঠিক নাই।’


ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘এদের মারামারির কারণে অনেক ক্ষতি হয়। সেজন্য আমরা দোকান বন্ধ করে দাঁড়িয়ে থাকি, বা বাসায় চলে যাই। যেভাবে মারামারি চলছে, এভাবে চললে রাস্তায় ভিক্ষা করতে হবে থালা-বাটি নিয়ে। এ ছাড়া আমাদের আর কিছু করার থাকবে না।’


তিন কলেজের সংঘর্ষে শুধু ব্যবসায়ীরাই নয়, ভোগান্তিতে পড়েন চলাচালকারী পথচারিরাও। সড়ক বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টার যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। লোকসান গুণতে হয় পরিবহন শ্রমিকদেরও। এ ছাড়া বিপাকে পড়েন আশপাশে থাকা হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা।


বাসচালকদের মধ্যে একজন বলেন, ‘এই মারামারির সময় আমাদের ইনকাম বন্ধ হয়ে যায়। গাড়ির গ্লাস ভেঙে যায়। যেসময় রাস্তা বন্ধ থাকে ওই সময় তেলের টাকা মহাজন পকেট থেকে দেয়। আমরা বেতন পাই না।’


কেন বারবার এমন সংঘর্ষ? কেনই-বা ক্লাস ছেড়ে নিয়ম করে রাস্তায় নেমে আসা? এমন প্রশ্নে শিক্ষার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে উস্কানি কিংবা তুচ্ছ ঘটনা নিয়ে সূত্রপাত হয় সংঘর্ষের। এ ছাড়া কলেজের প্রশাসনিক দুর্বলতার কারণও অনেকটা দায়ী, বলছেন তারা।


শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন, ‘স্যারদেরও মাঝে মাঝে গাফিলতি থাকে, এর সাথে প্রশাসনিক দুর্বলতা তো আছেই। সুস্পষ্ট কোনো কারণ নেই। তুচ্ছ একটা কারণেই হয়তো অনেক বড় ঘটনা ঘটে যায়।’


তবে নিজেদের দায় এড়িয়ে সমাধানের বিষয়ে আশ্বাস দেয় ঢাকা কলেজ কর্তৃপক্ষ। একইসাথে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে কাজ করছেন বলেও জানান তারা। তবে এ নিয়ে কথা বলতে চাননি সিটি কলেজ প্রশাসন।


ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ ক ম রফিকুল আলম বলেন, ‘প্রশাসন থেকে বলা হয়েছে যে, আর কোনো ছাড় দেয়া যাবে না। সিসি ক্যামেরা দেখে যাকে পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঢাকা কলেজ যদি কোনো ছাত্রের ব্যাপারে ব্যবস্থা নেয়, টিসি দেয়। তাহলে আশপাশের কোনো কলেজ ভর্তি করাবে না তাকে।’ 


আরও খবর




শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী