শিরোনাম
বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

‘বিয়ারিং কাজ না করায়’ খুলে যায় উড়োজাহাজের চাকা: বিমান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৯ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৯ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

‘বিয়ারিং ফেইলিওর বা কাজ না করার’ কারণে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটির চাকা খুলে পড়ে গিয়েছিল বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।


প্রাথমিক পর্যবেক্ষণে চাকা খুলে পড়ার এই কারণ তুলে ধরেছে বিমান।


তবে কী কারণে ‘বিয়ারিং ফেইলিওর’ হয়েছিল, সেটি তদন্তের পর জানা যাবে বলে কর্তৃপক্ষের ভাষ্য। চাকা খুলে পড়ার এই ঘটনায় নিরাপত্তা ও তদন্তে বিমান কর্তৃপক্ষ দুইটি কমিটি গঠন করেছে।


সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।


ঘটনা পর্যালোচনা করে বিমান কর্তৃক্ষ বলছে, কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির তৈরি ড্যাশ-৮ ৪০০ মডেলের বিমানটির চাকার বিয়ারিং ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট চাকা অথবা টায়ার 'বিচ্যুত হতে পারে', যা সেদিন ঘটেছে।


এছাড়া ইতোমধ্যেই প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে কারিগরি টিম পাঠানোর অনুরোধ করে বাংলাদেশ বিমান। তাতে সাড়া দিয়ে কানাডিয়ান প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিশেষায়িত দলটি ঢাকায় আসছে এ দিন।


গত ১৬ মে কক্সবাজার থেকে দুপুর দেড়টার দিকে উড়তে শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটটি। ওড়া শুরুর পরেই দেখা দেয় বিপত্তি; খুলে পড়ে বিমানের ল্যান্ডিং গিয়ারের পাশের একটি চাকা। ওই ফ্লাইটে ৭১ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন।


ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন জামিল বিল্লাহ, যার প্রায় আট হাজার ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে। তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার জায়েদ। পাইলট ঘটনার গুরুত্ব বুঝে তাৎক্ষণিক বিষয়টি জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে।


এরপর ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিসের গাড়ি, ইমার্জেন্সি প্রটোকলসহ সব ব্যবস্থা নেওয়া হয় রানওয়েতে। এর মধ্যে দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজটি নির্দিষ্ট পার্কিং বে-তে পৌঁছানোর পর প্রকৌশলীরা বাম দিকের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা (দুই নম্বর) না থাকার বিষয়টি নিশ্চিত করেন।


পরে খুলে পড়া চাকাটি পাওয়া যায় কক্সবাজার শহরের সমিতি পাড়ায়। উড়োজাহাজটি ছিল কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির তৈরি ড্যাশ-৮ ৪০০ মডেলের।


বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, চাকা খুলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন ছড়াও সতর্কতার বিষয়ে এবং উড়োজাহাজটি ফের ওড়ানোর জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।


প্রাথমিক পর্যবেক্ষণে বিমানের কাছে মনে হয়েছে, “চাকাটি বিয়ারিংয়ের ত্রুটি বা ফেইলিওরের কারণে বিচ্ছিন্ন হয়েছে। উড়োজাহাজটির নির্মাণকারী প্রতিষ্ঠান ডি-হেভিল্যান্ড কর্তৃক প্রণীত রক্ষণাবেক্ষণ ম্যানুয়ালের টাস্ক সূত্র ০৫-৫০-১৭-২১০-৮০১ অনুযায়ী, চাকার বিয়ারিং ফেইলিওর হলে, সম্পূর্ণ চাকা বিচ্ছিন্ন হতে পারে বলে উল্লেখ আছে। তবে, বিয়ারিং ফেইলিওরের সঠিক কারণ তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের পর জানা যাবে।"


অবতরণের পর বিমান প্রকৌশল বিভাগের তাৎক্ষণিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকায় অবস্থানরত সবগুলো ড্যাশ-৮ উড়োজাহাজের সবগুলো চাকা পর্যবেক্ষণ করা হয়।


নিরাপত্তা ও তদন্তে কমিটি ২টি


এ ঘটনায় প্রেক্ষিতে ২টি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিমান। এর মধ্যে চিফ অব ফ্লাইট সেফটির নেতৃত্বে তিন সদস্যের ‘সেফটি ইনভেস্টিগেশন কমিটি' গঠন করা হয়েছে।


এছাড়া প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরের আওতায় তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।


তদন্ত কমিটি এই ঘটনার মূল কারণ অনুসন্ধান করবে। এাছাড়া রক্ষণাবেক্ষণের শর্ত ও রেকর্ডগুলো পরীক্ষা এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পরামর্শও দেবে। তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে বলেও জানিয়েছে বিমান।


ফের উড়বে উড়োজাহাজটি


উড়োজাহাজটিকে আবার যাত্রীসেবায় ফিরিয়ে নিয়ে আসতে কর্মপরিকল্পনা ঠিক করেছে বিমান কর্তৃপক্ষ।


“উড়োজাহাজটির প্রস্তুতকারকের কাছে ঘটনাটি রিপোর্ট করে রক্ষণাবেক্ষণের জন্য পরামর্শ গ্রহণ করা হচ্ছে। উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের নির্দেশনা মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণের পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে উড্ডয়নের জন্য উড়োজাহাজটিকে যাত্রীসেবার জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হবে।“


বিমানের ভাষ্য, এ ধরণের অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক ‘আন্তর্জাতিক মানদণ্ডে বৈমানিকদের নিয়মিত সিমুলেটর প্রশিক্ষণ দেওয়া হয়।"


ফ্লাইট ক্রু ট্রেনিং বা টেকনিক ম্যানুয়াল ৮ দশমিক ২৯ অনুচ্ছেদ অনুযায়ী, “এ ধরনের পরিস্থিতির উদ্ভব হলে টেকঅফ করা বিমানবন্দরে পুনরায় অবতরণ না করে গন্তব্যের বিমানবন্দরে অবতরণের বিষয়ে বৈমানিককে সিদ্ধান্ত গ্রহণের দিকনির্দেশনা রয়েছে, যা ক্যাপ্টেন জামিল বিল্লাহ সম্পূর্ণভাবে পালন করে ঢাকায় অবতরণ করেছেন।”


ক্যাপ্টেন বিল্লাহ সর্বোচ্চ দক্ষতার সাথে প্রাপ্ত প্রশিক্ষণের 'সফল প্রয়োগ' দেখিয়েছেন বলে বিমানের ভাষ্য।


বিজ্ঞপ্তিতে বিমান বলছে, ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজের অন্যতম প্রধান ব্যবহারকারী বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্সে বর্তমানে ৩১টি ড্যাশ-৮ উড়োজাহাজ রয়েছে। গত তিন বছরে এর ধরনের চারটি ঘটনা ওই বিমান সংস্থায় ঘটেছে।


ডি-হেভিল্যান্ডের বরাতে ‘ড্যাশ-৮ কিউ-৪০০ এয়ারক্রাফট’কে ‘অত্যন্ত নিরাপদ উড়োজাহাজ’ বর্ণনা করে বিমান বলছে, “ড্যাশ-৮ কিউ-৪০০ মডেলের উড়োজাহাজে ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত চাকা সংশ্লিষ্ট মোট ৫৯টি ঘটনা ঘটেছে।


“এই উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার সিস্টেমে রিডান্ডেন্সি আছে। কাজেই একটি চাকা অপ্রত্যাশিতভাবে অকেজো থাকলে তা ফ্লাইট সুরক্ষাকে ক্ষতিগ্রস্ত করে না। সাধারণত যে কোন বানিজ্যিক বিমানের ডিজাইনের সময় ফ্লাইট সেফটি সম্পর্কিত প্রতিটি যন্ত্রাংশ বা সিস্টেমের নিরাপদ অপারেশন নিশ্চিতকল্পে রিডান্ডেন্সি বা ব্যাক-আপ থাকে।"


একইভাবে ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজের প্রতিটি ল্যান্ডিং গিয়ারে দুইটি করে চাকা থাকে। যাতে কোনো কারণে যদি একটি চাকা বিকল হয় বা একটি চাকার সমস্যা হয়, তাহলেও জরুরি অবস্থায় উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে পারে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।


আরও খবর




বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা