শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

বজ্রনিরোধক দণ্ড কেনা থেকে সরে এসেছে সরকার: দুর্যোগ উপদেষ্টা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বজ্রপাত থেকে জনসাধারণকে রক্ষার জন্য বজ্রনিরোধক দণ্ড বা লাইটিং অ্যারেস্টার কেনার উদ্যোগ ছিল, কিন্তু সেটা বন্ধ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।


শনিবার (১৩ সেপ্টেম্বর) বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।



ফারুক ই আজম বলেন, বজ্রনিরোধক দণ্ড বা লাইটিং অ্যারেস্টার এটা আমাদের দেশের প্রেক্ষাপটে তেমন কার্যকরী নয়। এটা মাত্র ১০০ মিটার রেডিয়েন্টে কাজ করে। তাহলে পুরো দেশের জন্য কত দণ্ড প্রয়োজন! সেজন্য আমরা মনে করি, বজ্রপাত নিরোধক দণ্ড নয়, বরং মানুষকে সচেতন করাটাই শ্রেয়।


উপদেষ্টা আরও বলেন, যেহেতু বজ্রপাতে আগাম অ্যালার্ট করার সুযোগ এসেছে, তাই আমরা সেদিকে নজর দিচ্ছি। তবে, কোন পদ্ধতিতে অ্যালার্ট করা হবে, সেটাকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।


দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা বলেন, আমাদের কাছে এখন যে প্রযুক্তি আসছে সেটাতে আমরা দুই ঘণ্টা আগে বলতে পারব, কোথায় কখন বজ্রপাত হবে।


ফারুক ই আজম বলেন, গত কয়েকদিন আগে বঙ্গোপসাগরে বড় ধরনের বজ্রপাতের ঘটনা ঘটে গেছে। যদিও সেটা স্থলভাগে সেভাবে আসেনি সেজন্য তা নিয়ে আমরা তেমন একটা কনসার্ন ছিলাম না।



উপদেষ্টা বলেন, বজ্রপাতের বিষয়ে আমাদের দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এখন একটাই লক্ষ্য, কীভাবে কোন পদ্ধতিতে বেশি মানুষের কাছে কম সময়ে বজ্রপাতের আগাম সতর্কতা পৌঁছানো যায়।


ফারুক ই আজম বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সেক্টরের অভিজ্ঞদের নিয়ে বেশ কয়েকটি সভা হয়েছে। আগামীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানানো হবে।


দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা বলেন, বজ্রপাতে তথা অপঘাতে দরিদ্র মানুষজনের মৃত্যুর ঘটনা  অনাকাঙ্ক্ষিত। দরিদ্র মানুষরা যদি অপঘাতের শিকার হয় তবে উচিত ক্ষতিপুরণ পাওয়া।


ফারুক ই আজম বলেন, বজ্রপাত প্রাকৃতিকভাবে হয়। আমরা চেষ্টা করছি, আগেই সতর্ক করার মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দিতে কোন এলাকায় কখন বজ্রপাত হতে পারে। এটার জন্য মন্ত্রণালয় কাজ করছে এবং এটা অনেক দূর পর্যন্ত এগিয়েছে।


উপদেষ্টা বলেন, কৃষক তো আর রেডিও-টিভি নিয়ে ক্ষেতখামারে যায় না। তাই, অন্তত মোবাইলফোনের মাধ্যমে কীভাবে কৃষককে, তথা জনসাধারণকে বজ্রপাতের আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করছি।


বাংলাদেশে বজ্রপাতের প্রবণতা ও মৃত্যুহার বিবেচনায় সরকার ২০১৫ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বজ্রপাতকে ‘দুর্যোগ’ ঘোষণা করে। বজ্রপাত থেকে মানুষ, প্রাণী, অবকাঠামো, বৈদ্যুতিক স্থাপনা ও যন্ত্রপাতি ইত্যাদির সুরক্ষায় দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগকে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার দায়িত্ব দিয়েছিল। সেই সমীক্ষা শেষে প্রতিবেদন দিয়েছে আবহাওয়া বিজ্ঞান বিভাগ।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, দেশের অধিক বজ্রপাত প্রবণ ১৫ জেলা হলো—নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, রাজশাহী, নবাবগঞ্জ, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট ও দিনাজপুর।


গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) নীতিমালা সংশোধন করে বজ্রপাত থেকে প্রাণহানি রোধে ১৫টি জেলায় ‘বজ্র নিরোধক দণ্ড, বজ্র নিরোধক যন্ত্র (লাইটনিং অ্যারেস্টার)’ স্থাপনে ২০২১-২০২২ অর্থবছরে ১৯ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু বাস্তবতার ভিত্তিতে সেই উদ্যোগ থেকে সরে এলো বর্তমান অন্তবর্তী সরকার।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী