
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যাওয়াই কাল হলো এইচএসসি পরীক্ষাথী আল রাফি রাজার।
গত সোমবার (৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় উপজেলার রেল ব্রীজ সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষা শেষ করে বিকেলে ছয় বন্ধু মিলে চিরিরবন্দর রেল ব্রীজ সংলগ্ন কাকড়া নদীতে গোসল করতে নামে।
গোসল করার একপর্যায়ে আল রাফি রাজা (১৭) পানিতে নিখোঁজ হয়ে যায়। পরে খবর পেয়ে চিরিরবন্দর ফাঁয়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগীতায় আল রাফি রাজা (১৭)কে মৃত অবস্থায় উদ্ধার করেন। সে চিরিরবন্দর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষাথী।
নিহত আল রাফি রাজা (১৭) ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ১ নম্বর রেলঘুন্টি এলাকার মোঃ মাসুদ রানার ছেলে।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী।





























