শিরোনাম
চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

প্রকাশিত:শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা উপজেলার ৬নং মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন বোদা উপজেলা বণিক সমিতি, মাড়েয়া বাজার শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ রেজাউল করিম শামীম (চেয়ারম্যান, ৬নং মাড়েয়া বামনহাট ইউপি) আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে রিপন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদুর রহমান বাবু বিজয়ী হয়েছেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৮১ জন। এর মধ্যে একমাত্র মহিলা ভোটার ছিলেন ১ জন। উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দিনশেষে মোট কাস্ট হওয়া ভোটের সংখ্যা ৩৭৬টি, যা মোট ভোটের প্রায় ৯৮.৬৮%। সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে রিপন ১৯৬ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শফিকুল ইসলাম (ছাতা প্রতীক) পেয়েছেন ১৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চশমা প্রতীক নিয়ে মোঃ মাসুদুর রহমান বাবু ১৮৮ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লাবু হক (হারিকেন প্রতীক) পেয়েছেন ১৮৩ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ৩ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন: মোঃ জুয়েল রানা ( টিয়াপাখি) – ২২৬ ভোট পেয়ে ১ম, মোঃ রাশেদুল ইসলাম ( উড়োজাহাজ) – ২০৬ ভোট পেয়ে ২য় এবং মোঃ তোয়াবুর ইসলাম (গোলাপফুল) – ১৭৪ ভোট পেয়ে ৩য় নির্বাচিত হয়েছেন।এছাড়াও নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সহ-সভাপতি: মোঃ এমদাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন মুকুল, অর্থ সম্পাদক মোঃ শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম।নির্বাচনটি সুচারুভাবে সম্পন্ন করতে ৫ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব পালন করেন। কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু আনসার মোঃ রেজাউল করিম শামীম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ মোক্ষেদ আলী খাঁন (সার্বিক) ও মোঃ মশিয়ার রহমান প্রধান (অর্থ)। এছাড়াও সদস্য হিসেবে ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম প্রধান ও বাবু সন্তোষ কুমার বর্মন।প্রধান নির্বাচন কমিশনার জানান, মাড়েয়া বাজারের ব্যবসায়ী ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সাধারণ ব্যবসায়ীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।



আরও খবর
আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬





আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়