শিরোনাম
আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম,সম্পাদক ফয়সাল পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল শ্রীপুরে ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময় শেরপুরে পারিবারিক কলহে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু
শুক্রবার ৩১ জুলাই ২০২৬
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

ব্রহ্মপুত্রের নিম্নাঞ্চলে বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভারী বর্ষণ আর উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে এর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা সদরের যাত্রাপুর ও উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র অববাহিকার নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ার খবর পাওয়া গেছে।  বাড়ছে ধরলা ও দুধকুমার নদের পানি।


এ অবস্থায় এসব নদ-নদীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


সোমবার (১ জুলাই) দুপুরে পাউবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তরাঞ্চল ও এর উজানে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে উত্তরাঞ্চলের দুধকুমার, ধরলা ও তিস্তা নদীসমূহের পানি বৃদ্ধি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।


পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুধকুমার অববাহিকার পাটেশ্বরী পয়েন্টে ১৪১ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৪২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ধরলার পানি কুড়িগ্রাম সেতু পয়েন্টে ৪৯ সেন্টিমিটার, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে।


ব্রহ্মপুত্রে অব্যাহত পানি বৃদ্ধির ফলে এর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সঙ্গে চলছে তীব্র ভাঙন। উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের চর বালাডোবা, বতুয়াতলি মূসার চর, ব্যাপারীপাড়া নতুন চর এবং পূর্ব ও পশ্চিম মশালের চরের অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। বাধ্য হয়ে এসব পরিবারের অনেকে নৌকায় আশ্রয় নিয়েছেন। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য আত্মীয়স্বজনের বাড়িতে যাচ্ছেন। ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লাহাট বাজার এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। বাজার রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


বতুয়াতলি মূসার চরের বাসিন্দা শরিফুল বলেন, ‘আমাদের গ্রামে ৪০টিরও বেশি পরিবারের বসবাস। সব কটি পরিবারের ঘরের ভেতর পানি। বাইরে চারপাশে পানি। পানি বাড়ছে।’


উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, ‘বন্যা পরিস্থিতিতে পানিবন্দি পরিবারে খাদ্য সহায়তা দেওয়ার জন্য পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এ ছাড়াও দুর্গত পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।’


এদিকে ব্রহ্মপুত্রের ভাঙনে যাত্রাপুরের রলাকাটা চরে একের পর এক বসতভিটা বিলীন হচ্ছে। চরের উত্তর দিকে অব্যাহত ভাঙনে গত এক সপ্তাহে অন্তত ১৫ পরিবার বাস্তুহারা হয়েছে। ওই গ্রামের বাসিন্দা বেলাল বলেন, ‘বন্যার পানি এখনও বাড়িঘরে প্রবেশ করে নাই। তবে ভাঙনে এলাকার মানুষ দিশেহারা। রলাকাটার পশ্চিমে মাঝের চর ও চিড়াখাওয়ার চরের আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। পানি বাড়তে থাকলে দু-একদিনের মধ্যে বাড়িঘরে ঢুকবে।’


যাত্রাপুরের কালির আলগা ও গোয়াইলপুরির চরে গত দুই দিনে পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানকার বেশ কিছু পরিবারের বাড়িঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। বেশির ভাগ পরিবারের বসতবাড়ির চারপাশে পানি।


গোয়াইলপুরির চরের বাসিন্দা মাহবুব বলেন, ‘পরিস্থিতি খারাপ। বন্যার কবলে পইড়া গেছি। ঘরবাড়িতে পানি ঢুকতাছে। আইজ-কাইলের মধ্যে সব ঘরবাড়িতে পানি ঢুইকা পড়বো।’


জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি। জেলাজুড়ে চার শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আবারও পানি বৃদ্ধির ফলে যেসব এলাকা প্লাবিত হচ্ছে আমরা সেদিকে বাড়তি নজর রাখছি।’


আরও খবর




হালুয়াঘাটে খালের পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি

মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার

লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম,সম্পাদক ফয়সাল

পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল

সুনামগঞ্জের খবর: সুনামের ১৫ বছর

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনের ইসিসহ সকলের প্রতি শোকজ- রুল জারির নির্দেশ হাইকোর্টের

সাতক্ষীরায় বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

অপরাধমুক্ত তাহিরপুর গড়ার অঙ্গীকার, আইনশৃঙ্খলা সভায় কঠোর সিদ্ধান্ত

বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন

শ্রীপুরে ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে খালের পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি

মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার

লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম,সম্পাদক ফয়সাল

পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল

সুনামগঞ্জের খবর: সুনামের ১৫ বছর