
স্টাফ রিপোর্টার:
সদস্যদের কল্যাণে, ঐক্যের বন্ধনে - স্লোগানকে সামনে রেখে বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস মালিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা,নতুন কার্যকরী কমিটি গঠন,শপথ গ্রহণ,অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) ঢাকাস্থ নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান (সিএসএমএ) এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ ও বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সভাপতি কবির আহমেদ প্রমূখ।
সংগঠনের সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মীর হোসেন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. তাজুল ইসলাম নির্বাচিত হন।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, সদস্যদের কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এ.এম মাহবুব উদ্দিন খোকন এমপি নোয়াখালীর মানুষের ঐক্য ও অবদানের কথা তুলে ধরে বলেন, ঢাকার বিভিন্ন আবাসন ও প্লট খাতে উল্লেখযোগ্য সংখ্যক নোয়াখালীবাসীর অংশগ্রহণ রয়েছে।এবং রাজস্ব খাতে বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস এর অবদান তুলে ধরে নোয়াখালীকে বিভাগ ও বিমানবন্দর চালু করার প্রসঙ্গ তুলে ধরে।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সদস্যদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরিশেষে সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।





























