শিরোনাম
চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাসের পাতায় শাহজালালের স্মৃতি নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন,শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল জুঁইফুল সমবায় সমিতি ঐক্য ও আত্মনির্ভরতার বার্তায় মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রবিবার ০৮ নভেম্বর ২০২৬
রবিবার ০৮ নভেম্বর ২০২৬

বড়লেখায় একঘরে ঘোষিত ব্যক্তিকে দাওয়াত দেয়ার জেরে ৭ বাড়িতে হামলা ভাংচুর : আহত ৫

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি: 


মৌলভীবাজারের বড়লেখায় গ্রাম পঞ্চায়েত থেকে একঘরে ঘোষিত ব্যক্তিকে মসজিদ কমিটির সেক্রেটারির মেয়ের আকিকায় দাওয়াত দেয়ার জেরে প্রতিপক্ষ রাতের আঁধারে মসজিদ কমিটির সেক্রেটারি কামাল উদ্দিন খানসহ ৭ ব্যক্তির বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে। লুট করে নিয়ে গেছে মুল্যবান জিনিপত্র। এতে আহত হয়েছেন ৫ ব্যক্তি। শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার বিওসি কেছরীগুল গ্রামে সন্ত্রাসী এই ঘটনাটি ঘটেছে।


অভিযোগ উঠেছে আফজল হোসেন, কামাল আহমদ, কাশেম আহমদ গংদের নেতৃত্বে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। রাতের আঁধারে চালানো হামলায় আহত হন ফরিদা বেগম ও স্বপ্না বেগম। এর আগে আহত হন মসজিদের সেক্রেটারি কামাল উদ্দিন, আব্দুল জলিল ও প্রতিপক্ষের আপ্তাব উদ্দিন। এদের দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের গৃহকর্তী রুশনা বেগম রোববার প্রতিপক্ষের ১৩ জনের নাম উল্লেখ ও আরো ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত আগামি ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।


মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিওসি কেছরীগুল গ্রাম পঞ্চায়েত উশৃঙ্খলার কারণে সয়ফুল আহমদকে গ্রাম থেকে একঘরি করে রাখেন। সয়ফুল আহমদ মসজিদ কমিটির সেক্রেটারি কামাল উদ্দিন খানের ভাতিজা হয়। কামাল উদ্দিন একঘরি ঘোষিত সয়ফুল আহমদকে মেয়ের আকিকায় দাওয়াত দেওয়ার জেরে গ্রামের কিছু সংখ্যক ব্যক্তি ক্ষেপে যায়। তারা শুক্রবার বাদ জুম্মা একঘরে সয়ফুল আহমদকে কেন আকিকায় দাওয়াত দেয়া হলো তার কৈফিয়ত চায় কামাল আহমদের কাছে। একপর্যায়ে তারা তাকে মারধর শুরু করে। উপস্থিত মুসল্লিরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এদিকে, শনিবার দুপুরে গ্রামের মৃত আব্দুল মান্নানের দ্বিতীয় ছেলে আব্দুল জলিল ভাগ্না কামাল উদ্দিন খানকে দেখতে গেলে প্রতিপক্ষের আপ্তাব উদ্দিন ও তার ছেলেরা ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আব্দুল জলিলের বাম হাতে মারাত্মক জখম হয়। আহত জলিলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনার জেরে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। অপরপক্ষের হামলায় আপ্তাব উদ্দিনও আহত হন।


আপ্তাব উদ্দিন আহত হওয়ায় তার পক্ষের লোকজন সঙ্গবদ্ধ হয়ে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আব্দুল জলিল, মসুদ আহমদ, আব্দুল কাইয়ুম, কামাল আহমদ খান, সায়ফুল আহমদ, মকবুল আলী ও জয়নাল আবেদীনের বাড়িতে হামলা চালায়। ব্যাপক তান্ডব চালিয়ে দরজা জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স দ্রব্যদি, আলমিরা ভেঙ্গে মালামালও লুট করে নিয়ে যায়। মসজিদ কমিটির সভাপতি খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


সোমবার বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ একটি পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে মামলটি তদন্ত করছেন। যথাসময়ে আদালতে প্রতিবেদন জমা দিবেন।


আরও খবর




চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

বোদায় মানবতার ফেরিওয়ালা মতিন: নিঃস্বার্থ কাজের মধ্য দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ

বাগাতিপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

তৃণমূলকে চাঙ্গা করতে বেলাবোতে নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাসের পাতায় শাহজালালের স্মৃতি

নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন,শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল জুঁইফুল সমবায় সমিতি

ঐক্য ও আত্মনির্ভরতার বার্তায় মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ পরিবারের বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

দৌলতপুরে বসতভিটার বিরোধে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

মধ্যনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাসের পাতায় শাহজালালের স্মৃতি

নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন,শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল জুঁইফুল সমবায় সমিতি

ঐক্য ও আত্মনির্ভরতার বার্তায় মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ পরিবারের বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

দৌলতপুরে বসতভিটার বিরোধে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

মধ্যনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা