
এম এম ইউসুফ আলী
কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূ মোসাঃ ছায়মা আক্তার হত্যাকাণ্ডের প্রতিবাদে ৭ নভেম্বর শনিবার নাঙ্গলকোট থানার সামনে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত নিহতের স্বামী জাহিদকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা।
নিহত মোসাঃ ছায়মা আক্তার নাঙ্গলকোট উপজেলার ৭নং হেসাখাল ইউনিয়নের আজিয়াপাড়া গ্রামের মোঃ শামীম মিয়ার মেজো মেয়ে। মানববন্ধনে নিহতর পরিবার ও স্থানীয়রাঅভিযোগ করেন পূর্বপরিকল্পিতভাবে গৃহবধু ছায়েমাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ছায়মা আক্তারের হত্যাকাণ্ডের ঘটনায় তারা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযুক্ত জাহিদকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন তরুণীর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিহতের পরিবার যেন ন্যায়বিচার পায়, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে পিতা মোঃ শামিম ও দাদা আলহাজ্ব অহিদুর রহমান উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে অভিযুক্ত জাহিদকে দ্রুত গ্রেফতার করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।




























