শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

বৃদ্ধা নারীকে পিটিয়ে হাত ভাঙল প্রতিপক্ষ; হাসপাতালে কাতরাচ্ছেন চার আহত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


শেরপুর প্রতিনিধি : ২ ডিসেম্বর ২০২৫

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ধানুরপাড়ায় পূর্ব বিরোধের জেরে নারীসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা এক নারীর গলার স্বর্ণের চেইন ছিঁড়ে নেওয়া এবং পরদিন তার স্বামীর কাছ থেকে এক লাখ টাকা লুট করেছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় মোছাঃ ভানু বেগম নামে এক বৃদ্ধা নারী শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, চরপক্ষীমারী ইউনিয়নের ধানুরপাড়া গ্রামের মোঃ আমির উদ্দিনের স্ত্রী মোছাঃ ভানু বেগমের (৪৮) পরিবারের সাথে একই এলাকার মোঃ আ. সামাদ, মোঃ সুলতান হোসেন শুকতার, মোঃ শিমুল মিয়া, মোঃ পারভেজ মিয়া, মোঃ হাবুলশি উদ্দিন, মোঃ রমজান আলী, মোঃ ময়নুল মিয়া, মোছাঃ পারভীন বেগম, মোছাঃ আউলিয়া বেগমসহ অজ্ঞাত আরও কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল।


বাদীর অভিযোগ, গত ২৫ নভেম্বর দুপুর ২টার দিকে আসামিরা দা, লাঠি ও লোহার রড নিয়ে তাদের বাড়ির পেছনে জড়ো হয়ে গালিগালাজ শুরু করে। ওই সময় প্রতিবাদ জানালে ১ নম্বর আসামি বাদীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করতে গেলে তা হাতে ঠেকাতে গিয়ে তার বাম হাত ভেঙে যায়।


চিৎকার শুনে বাদীর ছেলে মোঃ সুজন মিয়া, স্বামী মোঃ আমির উদ্দিন, আত্মীয় মোঃ আরিফ উদ্দিন ও কন্যা মোছাঃ আলিয়া খাতুন এগিয়ে এলে আসামিরা তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় আলিয়ার গলার প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ৮ আনি ওজনের স্বর্ণের চেইন ছিঁড়ে নেয়া হয়।


ভুক্তভোগীরা জানান, আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে প্রতিপক্ষরা বাধা দিলে স্থানীয়দের সহায়তায় তাদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যা ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরদিন ২৬ নভেম্বর সকাল ৯টার দিকে বাদী হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে আসামিরা তার স্বামী মোঃ আমির উদ্দিনকে বাড়িতে একা পেয়ে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত আমির উদ্দিনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন।


বাদীর বড় ছেলে মোঃ বাবলু বলেন, “পূর্ব শত্রুতার জেরে তারা নিয়মিত আমাদের হুমকি দিয়ে আসছিল। নিরাপত্তাহীনতার কারণে আমরা ১০৭/১১৭ ধারায় একটি মামলা করি। ওই মামলার হাজিরার সময় ঘনিয়ে আসলে তারা আমাদের ওপর পরিকল্পিত হামলা চালায়। বর্তমানে আমরা বাড়িতেও নিরাপদ নই। পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতার করুক।”


বাদী ভানু বেগম জানান, হাসপাতালে ভর্তি থাকায় অভিযোগ করতে দেরি হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।


অভিযুক্ত আঃ সামাদ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি সেদিন কোর্টে ছিলাম। বাড়িতে মহিলাদের মধ্যে ঝামেলা হয়েছে।”

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ