শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

বর্ষায় সৌন্দর্যে ভাসছে বাঙ্গরার ডালপা বিল,মুগ্ধ পর্যটকরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৫ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৫ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সিলেট মহাসড়কের মকিমপুর স্টেশন থেকে মকিমপুর গ্রামের পাকা সড়ক দিয়ে পশ্চিম দিকে কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে বিশাল জলরাশির ডালপা বিল। বিলের বুক চিরে পাকা সরু পথ চলে গেছে এঁকেবেঁকে। এই পথে এসে ধাক্কা দেয় দুই পাশের পানির ঢেউ। রাস্তার দুই পাশে প্রায় ১০০০ একর জমি নিয়ে বিস্তৃত এই ডালপা বিল।

বিশাল আয়তনের এই বিলটি হাওরের চেয়ে কোন অংশে কম নয়। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এই তিন মাস বিলে কানায় কানায় পূর্ণ পানি থাকে। মিঠাপানি আর সবুজে সমৃদ্ধ এ বিলটি দেখতে ছবির মতোই সুন্দর। এলোমেলো বাতাসে বিলের তীরে ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে। পানিতে মেঘ ও পাখিদের উড়ে যাওয়ার প্রতিচ্ছবি আর সন্ধ্যার গোধূলির আলোর সঙ্গে মিলে মিশে একাকার হয়ে ওঠে। বিকেল হলেই দূর দূরান্ত থেকে এই বিলের সৌন্দর্য দেখতে আসেন শত শত দর্শনার্থী। 

বিলের সিংহভাগ মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নে। মুরাদনগরের মানুষ বিলটিকে ডালপা বিল নামে চেনে। আর বাকি অংশটা ব্রাহ্মণপাড়ার মুকিমপুরে। ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষজন মকিমপুর বিল হিসেবে চেনে।

ছুটির দিন বিকেলে ঘুরতে গিয়ে দেখা যায়, কুমিল্লার বিভিন্ন উপজেলা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও নবীনগর উপজেলা থেকে শত শত দর্শনার্থী পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও শিক্ষার্থীদের নিয়ে বিলের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। কেউ নৌকায় ঘুরছেন, কেউ শাপলা-শালুক তুলছেন, আবার কেউ প্রকৃতির অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। কলেজ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ সব বয়সি মানুষের পদচারণায় মুখর পুরো এলাকা।

মুরাদনগর উপজেলা সদর থেকে পরিবার নিয়ে আসা আল আমিন নামের একজন ব্যবসায়ী বলেন, ব্যবসার কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। তবে সময় পেলে স্ত্রী–সন্তানদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়। ফেসবুকে ডালপা বিলের সৌন্দর্য দেখে ঘুরতে এসেছি। বিলের সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছে। তবে মহিলাদের জন্য ভালো ওয়াসরুমের ব্যবস্থা করার জন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

কলেজ শিক্ষার্থী সাফায়াত তাঁর বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন। তিনি বলেন, ডালপা বিল সত্যিই মনোমুগ্ধকর। তবে এখানে খাবারের ভালো আয়োজন নেই। পর্যাপ্ত নৌকাও নেই। এসবের আয়োজন থাকলে খুব ভালো লাগতো।

স্থানীয়রা জানান, রাস্তাটি সরু হওয়ায় যান ও লোকজনের চলাচলের সমস্যা হচ্ছে। তাছাড়া এখানে বিদ্যুতের কোন ব্যবস্থা না থাকায় ভালো কোন খাবারের দোকানের হচ্ছে না। বিদ্যুত না থাকায়  স্থানটিতে দ্রুত অন্ধকার নেমে আসে তাই দর্শনার্থীরা নিরাপত্তা জনিত কারণে সন্ধ্যার আগেই স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। বিদ্যুতের ব্যবস্থা থাকলে এখানে ভালো মানের খাবারের দোকান তৈরি হতো এবং দর্শনার্থীরা সন্ধ্যা রাতের সৌন্দর্যটুকু উপভোগ করতে পারতেন। তারা বিলের রাস্তাটি প্রশস্ত এবং দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করার জন্য মুরাদনগরের সংসদ সদস্য ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

ডালপা বিল প্রজেক্টের সেক্রেটারি স্বপন সরদার জানান, বছরের এই সময়ে প্রতিদিন শত শত মানুষ এই বিলের সৌন্দর্য উপভোগ করতে আসেন। দর্শনার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে বিলকে ঘিরে গড়ে উঠতে পারে একটি ভালো পর্যটনকেন্দ্র। 

দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে আমারা আমাদের সমিতি ও এলাকাবাসীর পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি যেন দর্শনার্থীরা কোন ধরনের হয়রানির শিকার না হয়।


আরও খবর




মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে


এই সম্পর্কিত আরও খবর

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২