শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

‘ব্যাচেলরদের খাবার’ ডিমে হাত দেওয়াও দায়!

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৫ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৫ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আমিষের চাহিদা পূরণে ডিমের বিকল্প নেই। সরল খাবার পদ্ধতি, সহজলভ্যতা ও দাম কম হওয়ার পুষ্টির চাহিদা পূরণে ডিম বিশ্বব্যাপী জনপ্রিয়। বিশেষ করে রাজধানীসহ সারাদেশে একে ব্যাচেলরদের ‘জাতীয় খাবার’ হিসেবে উল্লেখ করা হয়। তবে গত কয়েক মাস ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই ডিমও ব্যাচেলরসহ সাধারণ মানুষের নাগালে বাইরে চলে গেছে।


শুক্রবার (৫ জুলাই) রাজধানীর একাধিক বাজার ঘুরে প্রতি হালি মুরগির ডিম ৫০ এবং ডজন ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। 


মুদি দোকানগুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে বাজারে পাইকারি কিছু দোকানি ১৪০ টাকা ডজন বিক্রির কথা জানিয়েছেন। আর প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে পিস হিসেবে দোকানিরা ১৩ বা ১৪ টাকা করে রাখছেন।


  


মগবাজার বাটার গলির মুদি দোকানি সালাম মিয়া বলেন, গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। আগে ৫৫ থেকে শুরু করে ৬০ টাকা হালিও বিক্রি করেছি। এখন ৫০ টাকা হালি বিক্রি করছি। তবে একটা করে ডিম নিলে ১৩ টাকা রাখা হচ্ছে। সে হিসেবে হালি পড়ছে ৫২ টাকা। কেউ দুইটা ডিম নিলে ২৫ টাকা রাখছি।



দাম বাড়ার কারণ জানতে চাইলে এই বিক্রেতা বলেন, ‘এটা তো আসলে আমরা ঠিক বলতে পারি না। পাইকাররা আমাদের যে দাম বলে আমরা সেই দামেই বিক্রি করি।’


মগবাজার চারুলতা মার্কেটের ডিম বিক্রেতা জাহিদুল বলেন, ‘আমার এখানে এক দুইটার খুচরা কারবার নাই। সর্বনিম্ন হালি বা ডজন হিসেবে বিক্রি করি। হালি ৫০ টাকা আর ডজন ১৪০ টাকায় বিক্রি করছি।’




এদিকে ডিমের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। আব্দুল হালিম নামে এক ক্রেতা বলেন, ‘ডিমটা তো একদম নিয়মিত খাবারের মধ্যে একটা। বাসায় ডায়াবেটিস আক্রান্ত মা আছে। দুইটা বাচ্চা আছে। আমি আর আমার ওয়াইফ নিয়মিত না খেলেও মা ও বাচ্চাদের সকালে একটা করে ডিম খেতে দিই। এখন দাম এত বেশি যে, মাসের শেষে এটা চালু রাখতে হিমশিম খাচ্ছি।’


শাকিল নামে অপর এক ক্রেতা বলেন, ‘ব্যাচেলর বাসায় মাসের শুরু ও শেষে খাবার বলতে আলু ভার্তা আর ডিম। কারণ এসময় মিলে জমা টাকা থাকে না। কিন্তু এখন এটা মাছ-মাংসের থেকেও দামি হয়ে গেছে। মাছ মাংসের পাশাপাশি প্রতিদিনের খাবারে ডিম রাখাটাও কষ্টকর হয়ে গেছে।’


আরও খবর




কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা