শিরোনাম
বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ব্যাটারি রিকশার কারণে সড়কে ক্রমেই বাড়ছে দুর্ঘটনার হার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৮ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশজুড়েই সড়কে ব্যাটারি রিকশার দৌরাত্ম এখন চরমে। ব্যাটারিচালিত ওসব রিকশার কারণে সড়কে ক্রমেই বাড়ছে দুর্ঘটনার হার। এক সমীক্ষায় দেখা গেছে, সড়কে ২০ শতাংশ দুর্ঘটনার কারণ ব্যাটারিচালিত রিকশা। রাজধানীর ব্যস্ত সড়কে দাবড়ে বেড়ানো অনুমোদনহীন অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বরং নিষিদ্ধ হলেও রাজধানীর সড়কগুলো প্রায় ১২ লাখ অবৈধ ব্যাটারিচালিত রিকশা অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। আর রাজধানীর বাইরে বিভিন্ন জেলা ও উপজেলা শহরে চলছে আরো প্রায় ৬০ লাখ অবৈধ ব্যাটারিচালিত রিকশা। এই বাহনের কারণে সড়কে ক্রমেই বাড়ছে দুর্ঘটনার হার। ট্রাফিক পুলিশ, সিটি কর্পোরেশন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সড়কের যেকোনো সিগন্যালে থাকা দু-একজন ট্রাফিক পুলিশ সদস্য চাইলেও অবৈধ রিকশা বন্ধ করা সম্ভব নয়। বরং যাত্রীরাই অনেক সময় ব্যাটারিচালিত রিকশার পক্ষে অবস্থান নেয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যানুযায়ী শুধু গত মার্চ মাসেই ব্যাটারিচালিত রিকশা ও ইজি বাইকের কারণে সড়কে দুর্ঘটনা ঘটেছে ১৩.৯৫ শতাংশ। তবে বুয়েটের নতুন রিকশার মডেল করেছে। তাতে ঝুঁকিহীনভাবে ৩২৫ থেকে ৪২৫ কেজি পর্যন্ত ওজন বহন করা যাবে। তাছাড়া দুজন যাত্রী নিয়ে নিরাপদে রিকশাটি চালাতে পারবে চালক। াওই রিকশার চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও বিকল্প পার্কিং ব্রেক সংযোজন করা যাবে। আর এর মাধ্যমে সহজ হবে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ করা।


সূত্র জানায়, বর্তমানে শুধু রাজধানীতে প্রায় ১২ লাখ অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলছে। বিভিন্ন সড়কের মোড়ে অধিকাংশ ক্ষেত্রেই ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের চালকরা ট্রাফিক পুলিশের সিগন্যাল মানছে না। বরং চালকদের খেয়ালখুশি মতো ট্রাফিক সিগন্যাল অমান্য করে চলায় সৃষ্টি হয় তীব্র যানজট। তাছাড় উল্টো পথ ধরে চলাচলের প্রবণতা তো রয়েছেই। রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানীতে গত এপ্রিলের মাঝামাঝি থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সেখানকার চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং তা থেকে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। শেষে তা রূপ নেয় সংঘর্ষে। তারপর থেকে অবৈধ ওসব বাহন গুলশান-বনানীর সব সড়কে প্রকাশ্যে চলতে শুরু করে। চলতি মে মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশন ব্যাটারিচালিত রিকশা বন্ধে আবারো কঠোর হয়। পুলিশের সহায়তায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে মোহাম্মদপুর, আসাদগেটসহ কিছু এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অবৈধ ব্যাটারিচালিত রিকশার নির্মাণ ও সংযোজন কেন্দ্র। বিশেষ করে পুরান ঢাকা, কামরাঙ্গীর চর, মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় ছোট ছোট ওয়ার্কশপে ব্যাটারিচালিত রিকশা তৈরি ও রূপান্তর করা হচ্ছে। ওসব ওয়ার্কশপে সাধারণত সাইকেল বা রিকশার ফ্রেমে ব্যাটারি ও মোটর সংযোজন করে ব্যাটারিচালিত রিকশা তৈরি করা হয়। কিন্তু সেগুলোর বেশির ভাগ নিরাপত্তার মানদণ্ড অনুসরণ না করায় বেড়ে চলেছে দুর্ঘটনার ঝুঁকি। ৭০ থেকে ৮০ হাজার টাকায় একটা রিকশা হয়ে যায়। আর রিকশার উপকরণগুলো খোলাবাজার থেকে সংগ্রহ করা হয়। তার মধ্যে রয়েছে মোটর, হর্ন, ব্রেক সিস্টেম ইত্যাদি। আর চাকা, সিট, রিকশার বডি লোকাল বিভিন্ন দোকানে পাওয়া যায়।


সূত্র আরো জানায়, যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে সরকার কয়েকবার উদ্যোগ নিয়েও সফল হয়নি। মালিকদের প্ররোচনায় চালকদের প্রতিবাদের মুখে প্রতিবারই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। ফলে প্রতিদিন শুধু রাজধানীতেই তৈরি হচ্ছে কয়েকশ ব্যাটারিচালিত রিকশা। গত এক বছরে সরকার অন্তত দুইবার অটোরিকশা বন্ধের চেষ্টা করে প্রতিবারই ব্যর্থ হয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মূলত সড়কে ব্যাটারিচালিত রিকশা উঠতে বাধা কিংবা জব্দ করার পদক্ষেপ নেয়। কিন্তু যেখানে এসব ব্যাটারিচালিত রিকশা তৈরি করা হয় ওই ওয়ার্কশপগুলোয় সরকারের নজরদারি নেই। ব্যাটারিচালিত রিকশা বন্ধের সর্বশেষ উদ্যোগ ব্যর্থ হলে সরকার এখন বিভিন্ন ভিআইপি সড়কে এর চলাচল আটকানোর চেষ্টা করছে। রাজধানীর প্রধান প্রধান সড়ক ছাড়াও ফ্লাইওভারে পর্যন্ত যখন-তখন উঠে পড়ছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা। গত বছরের নভেম্বরে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে অবৈধ যানটির চালকরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করে।


এদিকে এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এক সমীক্ষায় দেখা গেছে, ব্যাটারিচালিত রিকশার কারণে ২০ শতাংশ দুর্ঘটনা ঘটছে। তাতে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ রিকশা কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় না রেখেই তৈরি করা হয়েছে। ফলে অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তবে সরকার দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নিয়েছে। বুয়েটের সহায়তায় এরই মধ্যে ব্যাটারিচালিত নিরাপদ রিকশার নকশা প্রস্তুত করে কয়েকটি কোম্পানিকে প্রস্তুতর জন্য অনুমতি দিয়েছে।


অন্যদিকে এ প্রসঙ্গে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে প্রতিবন্ধকতাসহ বিভিন্নভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। ডাম্পিং ও জরিমানা করা হচ্ছে। কিন্তু তবু বন্ধ করা যাচ্ছে না।



আরও খবর




গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী