শিরোনাম
মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ১ চারিজানিয়া দরবার শরীফে খতমে কুরআন,খতমে বুখারী,বড় খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ চন্দনাইশে এমপিকে প্রটোকল দিতে গিয়ে চন্দনাইশে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা হয়নি আমতলীতে কাশফুলের ছোঁয়ায় নারীদের কাশবনে আগমন টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি,সভাপতি শাহাদৎ হোসেন, সম্পাদক মিজানুর রহমান অষ্টগ্রামে মানিক দেব এবং আরাধন বণিকের বাড়ির নোংরা পানিতে ধসে পড়ছে মানুষের চলাচলের রাস্তা রাস্তা মেরামত ও সাঁকো তৈরি করে দিয়ে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ নাজিম উদ্দিন লাভলু তেতৈতলা স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা শেরপুরের শ্রীবরদীতে সাড়ে ৬ লক্ষ টাকার ভারতীয় জনসন সাবান আটক
সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬

চান্দামারী ফাজিল মাদ্রাসা-এর আলিম ১ম বর্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান

প্রকাশিত:সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



রাজারহাট(কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী ফাজিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণ, দিকনির্দেশনামূলক বক্তব্য, সবক প্রদান ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দামারী ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি (মেম্বার) মো. লাভলু মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য মো. হোসেন আলী মাস্টার, দাতা সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল গনি সরকারসহ গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান ধরে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে অংশগ্রহণের পাশাপাশি অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে। একই সঙ্গে দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আরবি প্রভাষক মো. রাকিবুল ইসলাম, সিনিয়র শিক্ষক নুর মোহাম্মদ সরকারসহ অন্যান্য শিক্ষক। নবীনদের মাঝে সবক প্রদান করেন সহকারী অধ্যাপক মো. নূরে আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মনসুর আলী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, ভালো ফলাফল অর্জন এবং সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার আরবি প্রভাষক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামের ইতিহাসের প্রভাষক মো. রবিউল ইসলাম ও সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম রাজু।


আরও খবর




চান্দামারী ফাজিল মাদ্রাসা-এর আলিম ১ম বর্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরায় পাউবো'র বেড়িবাঁধে ৫০ মিটার জুড়ে ভাঙন, স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টায় গ্রামবাসী

মুরাদনগরে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ১

চারিজানিয়া দরবার শরীফে খতমে কুরআন,খতমে বুখারী,বড় খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫

চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা, মহাসড়কের পাশে মিলল মরদেহ

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১

আদালত থেকে ফেরার পথে টয়লেট করার কথা বলে পালালো আসামি

মনপুরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে পেটে করে ২ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৩

চন্দনাইশে শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

চন্দনাইশে এমপিকে প্রটোকল দিতে গিয়ে চন্দনাইশে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা হয়নি

আমতলীতে কাশফুলের ছোঁয়ায় নারীদের কাশবনে আগমন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার


এই সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরায় পাউবো'র বেড়িবাঁধে ৫০ মিটার জুড়ে ভাঙন, স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টায় গ্রামবাসী

মুরাদনগরে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ১

চারিজানিয়া দরবার শরীফে খতমে কুরআন,খতমে বুখারী,বড় খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫

চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা, মহাসড়কের পাশে মিলল মরদেহ

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১

আদালত থেকে ফেরার পথে টয়লেট করার কথা বলে পালালো আসামি

মনপুরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন