শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

চাকুরীর পিছনে না ছুটে খাবার তৈরির ভিডিও,মাসে আয় ৫ লাখ টাকা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মো আমিরুল ইসলাম পঞ্চগড় সদর প্রতিনিধি:

বর্তমান সময়ে দেশে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরি করে খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে অন্যতম সাজ্জাদ ই ইসলাম (২৮)। পড়ালেখা করেছেন ফার্মেসী বিষয়ে। এরপর চাকুরীর পিছনে না ছুটে এই তরুণ বেছে নিয়েছেন অনলাইনে উপার্জনের পথ। এখন ঘরে বসেই আয় করছেন প্রচুর বৈদশিক মুদ্রা। পথচলার কয়েকবছরেই বনে গেছেন কোটিপতি। বিভিন্ন মুখরোচক খাবার তৈরির ভিডিও বানিয়ে তিনি প্রতি মাসে আয় করছেন ৪ থেকে ৫ লাখ টাকা।

সাজ্জাদ ই ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহুরুহাট এলাকায়। তিনি সেখানকার স্কুলশিক্ষক আমিনুল ইসলামের ছেলে। বর্তমান জেলা শহরের রওশনাবাগ এলাকায় থাকেন তিনি। 

সাজ্জাদ কাজ করেন ফেসবুক এবং ইউটিউব প্লাটফর্মে। ফেসবুকে তার 'natural beauty hacks' নামে একটি পেজ রয়েছে। যার দর্শক সংখ্যা ৩৬ লাখের অধিক। এই পেজেই নিয়মিত ভিডিও পোস্ট করেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয় সেগুলো। এছাড়া ইউটিউবেও ভিডিও শেয়ার করে আয় হচ্ছে তার। একলাখ সাবসক্রাইব পূর্ণ হওয়ায় ইউটিউব তাকে দিয়েছে সিলভার বাটনও।

শহরের রওশনাবাগ এলাকাতেই রয়েছে সাজ্জাদের অফিস। সেখানেই চলে তার কর্মযজ্ঞ। তার কাজে সহযোগিতা করার জন্য রয়েছে বেশ কজন তরুন। সাজ্জাদ তার আয়ের একটা অংশ তাদের দেন মাসিক বেতন হিসেবে। বলা যায়, সাজ্জাদ নিজের পাশাপাশি সৃষ্টি করেছেন আরও কজনের কর্মসংস্থান।

সম্প্রতি তার অফিসে গিয়ে দেখা যায়, বেশ পরিপাটি ও সাজানো অফিস কক্ষে ডেস্কটপ সামনে নিয়ে ভিডিও ইডিটের কাজ করছেন সাজ্জাদ। পাশের টেবিলে চলছে একটি বৈদ্যুতিক চুলা। সেই চুলায় তৈরি হচ্ছে মুখরোচক খাবার। একজন রান্নার কাজে ব্যস্ত থাকলেও অন্যরা সেটি ভিডিও করছেন। খাবার প্রস্তুত হয়ে গেলে, সেটি তৈরির আদ্যোপান্তসহ পোস্ট করছেন ৩৬ লাখ দর্শকের সেই ফেসবুক পেজে।

সাজ্জাদ ২০১২ সালে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে ২০১৪ সালে এইসএসসি পাশ করেন। তখন থেকেই আগ্রহী হয়ে ওঠেন অনলাইনে উপার্জনের ব্যাপারে। এরপর ঢাকার স্টেট ইউনিভার্সিটি থেকে ফার্মেসী বিষয়ে অনার্স শেষ করেই মুখোমুখি হন করোনা পরিস্থিতির। ফলে গ্রামে এসে অবসরকালীন সময়েই শুরু করেন তার যাত্রা। শুরুর দিকে স্বজন ও স্থানীয়দের কটু কথা শুনতে হলেও এখন বেশ সুনাম তার।

সাজ্জাদ জানান, অনলাইনে উপার্জনের জন্য ইউটিউবে ঘাটাঘাটি করতেন আগে থেকেই। ঢাকায় অনার্সে পড়ার সময় এসব বিষয়ে একটি কোর্সও করেন তিনি। এখন তিনিও অন্যদের শেখাতে চান এই কাজ। বেকার যুবকরা অনলাইনে উপার্জন করে তার মত সাবলম্বী হোক এমন প্রত্যাশা তার।

তিনি বলেন, অনার্স শেষ করার পর হীনমন্যতায় ভুগছিলাম। এরপর পরিবারের সাপোর্টে ভিডিও বানানো শুরু করি। সফলতার দেখা পেতে একটু সময় লাগলেও প্রথমবারেই ফেসবুক থেকে সাড়ে ৪ হাজার ডলার উপার্জন করি। এরপর আর পিছনে তাকাইনি। এখন প্রতি মাসেই ৪ থেকে ৫ হাজার ডলার আয় হচ্ছে। যা বাংলাদেশি টাকায় ৪ থেকে ৫ লাখ টাকায় দাঁড়ায়।

সাজ্জাদ বলেন, করোনাকালে গ্রামের বাড়িতে বসে বসে যখন ভিডিও বানানোর কাজ করতাম তখন আপনজনরাও তাচ্ছিল্য করতেন। বলতেন, পড়ালেখা শিখে এই ছেলে কি করে এসব। এগুলো না করে বাজারে একটা দোকান দিয়ে বসলেওতো পারে। তবে তখন যারা তাচ্ছিল্য করতেন এখন তারাও প্রশংসা করেন। অনেকেই পরামর্শও নিচ্ছেন- কিভাবে শুরু করবে।

যারা একেবারেই নতুন, এভাবে ভিডিও বানিয়ে উপার্জন করতে চায় তাদের উদ্দেশ্যে সাজ্জাদ বলেন, প্রত্যেক কাজেই সফলতার জন্য পরিশ্রম জরুরি। হতাশ হওয়া যাবেনা। কারণ, সফলতা একদিনে আসেনা, লেগে থাকলে সফলতা আসবেই।

হরেক ধরণের খাবার তৈরির আইডিয়া কোত্থেকে পান এবং নিত্য নতুন খাবার তৈরির পদ্ধতি কিভাবে জানেন- জানতে চাইলে সাজ্জাদ বলেন, এসব আইডিয়া গুগল এবং ইউটিউব ঘেটে বের করি। 

আপনার ভবিষ্যত পরিকল্পনা কি জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার ভিডিও গুলোতে বাংলায় টিপস দেই। ফলে আমার দর্শক কেবল বাংলা ভাষাভাষিরাই। সামনে আন্তর্জাতিক মানের ভিডিও তৈরির পরিকল্পনা আছে। এ ক্ষেত্রে খাবার তৈরির টিপসগুলোতে ভয়েস থাকবে ইংরেজিতে। এতে আয়ও বাড়বে মনে করি। এছাড়া খুব শীঘ্রই এসব কাজে আগ্রহীদের শেখানোর উদ্যোগ নিবো। আমি চাই বিভিন্ন ধরণের টিপসমূলক ভিডিও বানিয়ে অনলাইন থেকে আয় করে আমার মত অন্যরাও স্বাবলম্বী হোক।

সাজ্জাদের সঙ্গে থেকে সহযোগি হিসেবে কাজ করেন মনিরুজ্জামান, ফরহাদ হোসেন ও মারুফ। তারা বলেন, আমরা এখানে শিখতে আসছি। খাবার এবং ভিডিও তৈরির কাজে সহযোগিতা করায় বেতনও পাই। অর্থ্যাৎ, শেখার পাশাপাশি বাড়তি আয়ও হয়।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা