শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

চাপা আতঙ্ক, ভিন্ন চেহারায় ঢাকা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ জুলাই ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৮ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানির পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। ‘কমপ্লিট শাটডাউন’ নামের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় মানুষের মধ্যে অনেকটা চাপা আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে রাজনৈতিক দলের বাইরে শিক্ষার্থীদের ডাকা এই কর্মসূচি ঘিরে ঢাকার রাস্তায় গণপরিবহনও অনেক কম চলছে। মূল সড়কের পাশের দোকানপাটও খুলছে কম।


বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে দিনভর এই কর্মসূচি চলবে। দিনের শুরু থেকেই ঢাকার বেশিরভাগ এলাকায় দোকানপাট কম খোলা দেখা গেছে। গণপরিবহনও কম দেখা গেছে। অন্যদিনের চেয়ে মানুষের চলাচলও কম লক্ষ্য করা গেছে।



রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার, তাঁতীবাজার, বংশাল, গুলিস্তান, পল্টন, সেগুনবাগিচা, কাকরাইল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।


এদিকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে।


এছাড়া পুলিশ-র‌্যাবের সদস্যদের কিছু সময় পরপর সড়কে টহল দিতেও দেখা গেছে।


বুধবার ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে সারাদেশে বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি ঘোষণা করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তারা।


সামাজিকমাধ্যম ফেসবুকে এই কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। কমপ্লিট শাটডাউন বলতে তারা ‘সর্বাত্মক অবরোধ’ বুঝিয়েছেন।


এদিকে সকাল থেকে ঢাকায় বাড্ডা, উত্তরার আজমপুর, যাত্রাবাড়ির কাজলা, ইসিবি চত্বর এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


কর্মসূচির দিন লক্ষ্মীবাজার এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে মহানগর মহিলা কলেজ, সেন্ট গ্রেগরী স্কুল ও সোহরাওয়ার্দী কলেজের শতাধিক শিক্ষার্থী কোটার পক্ষে স্লোগান দিয়ে মিছিল বের করে। হঠাৎ করে তারা মিছিল বের করলে মহানগর মহিলা কলেজের পাশে থাকা পুলিশ সদস্যরা তৎপর হয়ে উঠলেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে সামনের দিকে চলে যায়। এ সময় ওই এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়।


বাহাদুরশাহ পার্ক এলাকা থেকে ঢাকার বিভিন্ন রুটে বাস চলাচল করার কারণে সবসময় এখানে জট লেগে থাকে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে এই এলাকায় একদম ফাঁকা দেখা গেছে। হাতেগোনা কিছু বাস চলাচল করছে। বাসগুলোতে যাত্রীও বেশ কম দেখা গেছে।


তাঁতীবাজার এলাকায় বেশিরভাগ দোকান রড, সিমেন্ট, লোহার বিভিন্ন সরঞ্জাম, স্বর্ণের। বেলা ১২টার দিকে এই এলাকার বেশিরভাগ দোকান বন্ধ দেখা গেছে। যেগুলো খোলা আছে তাতে ক্রেতা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


ওই এলাকার ব্যাংকগুলোতেও গ্রাহকদের আনাগোনা কম দেখা গেছে। ব্যাংকগুলোর মূল গেটে কোথাও তালা দেয়া। কোথাও আবার গেট চাপিয়ে রাখতে দেখা গেছে।


যমুনা ব্যাংকের নয়াবাজার ব্রাঞ্চে দেখা গেছে, অন্যদিন সকাল থেকে টাকা জমা দিতে, তুলতে মানুষের বেশ ভিড় থাকলেও বৃহস্পতিবারের চিত্র ছিল অন্যরকম।


ব্যাংকের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আজকে অনেকটা চাপ কম। সপ্তাহের শেষদিন তো দম ফেলা যায় না। কর্মসূচির কারণে মানুষ আসতেছে কম।



অন্যদিকে গুলিস্তান এলাকায় অন্যান্য সময় যানবাহনের চাপে দীর্ঘ যানজট দেখা গেলেও কর্মসূচির কারণে এখানকার পরিস্থিতিও অন্যরকম দেখা গেছে। বিআরটিসির বেশ কিছু বাস চলতে দেখা গেছে। ব্যক্তি মালিকানা যানবাহন কম লক্ষ্য করা গেছে।


জিরো পয়েন্ট, পল্টন মোড়ের চিত্রও একই রকম দেখা গেছে। অন্যদিনের মতো দেখা যায়নি যানজট। হকারদের উপস্থিতিও তুলনামূলক কম। গুলিস্তানের দিকে দোকানপান অনেক বন্ধ দেখা গেছে।


পল্টন মোড়ে ভিক্টর ক্লাসিক বাসের একজন কন্ট্রাকটর সোহেল রানা  বলেন, ‘আতঙ্ক নিয়ে গাড়ি চালাইতাছি। কহন কী হয় বলা মুশকিল। পেটের দায়ে রাস্তায় নামছি। যাত্রীও কম। দিনশেষে জমা উঠানো যাবে কিনা বুঝতেছি না।’


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী