শিরোনাম
বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

ছাতকে হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়মের অভিযোগ, হরিলুটে মেতে উঠেছে একটি চক্র

প্রকাশিত:শনিবার ২৮ মার্চ ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৮ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

।ছাতক প্রতিনিধি সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার হাওরাঞ্চলে বোরো ফসল রক্ষায় প্রতি বছর নির্মাণ করা হয় ফসল রক্ষা বাঁধ। আগাম বন্যা থেকে হাওরের ধান রক্ষায় এসব বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অভিযোগ উঠেছে, এসব বাঁধ নির্মাণ ও মেরামতের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় বাঁধ নির্মাণকে কেন্দ্র করে রাজনীতি ও অর্থ লুটপাটের প্রবণতা বাড়ছে। বিশেষ করে ছাতক উপজেলায় একটি ফায়দাবাজ চক্র কৃষক ও ফসলের স্বার্থ উপেক্ষা করে পরিকল্পিতভাবে বাঁধের অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ রয়েছে। উপজেলায় গঠিত ২৭টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি)-এর মধ্যে অধিকাংশ প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। অনেক বাঁধে ফাটল দেখা দিয়েছে, কোথাও ধসে পড়ছে, আবার কিছু প্রকল্পে পুরনো বাঁধের ওপর সামান্য মাটি ফেলে নতুন কাজ দেখিয়ে বিল উত্তোলনের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, অনেক বাঁধে এখনো ড্রেসিং কাজ অসম্পূর্ণ রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে কিছু বাঁধের মাটি সরে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। এতে অল্প বন্যাতেই বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করে ফসলহানির আশঙ্কা করছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায় ১৫ লাখ টাকার একটি প্রকল্পে বাস্তবে ৪-৫ লাখ টাকার বেশি কাজ হয়নি। একই ব্যক্তি একাধিক পিআইসিতে সভাপতি ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ রয়েছে, যা পরিকল্পিত অনিয়মের ইঙ্গিত দেয়। এছাড়া, পিআইসি গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, গণশুনানি না হওয়া এবং প্রয়োজনীয় প্রচার-প্রচারণার ঘাটতির অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বাঁধে বেশি বরাদ্দ এবং গুরুত্বপূর্ণ বাঁধে কম বরাদ্দ দেওয়া হয়েছে বলেও স্থানীয়দের দাবি। হাওরপাড়ের বাসিন্দারা জানান, বিগত অর্থবছরেও একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে বড় ধরনের বন্যা না হওয়ায় ক্ষয়ক্ষতি হয়নি। এবার এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ফসলহানির আশঙ্কা করছেন তারা। অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৈদুজ্জামান নাহিদ বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।” অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা বলেন, “আমি নতুন যোগদান করেছি। মনিটরিং কমিটি আগে গঠিত হয়েছে। এরপর থেকে আমি প্রকল্পগুলো পরিদর্শন করছি। কোথাও অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলন, ছাতক উপজেলা কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেন ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার বলেন, “কাজের শুরু থেকেই আমরা বিভিন্ন পিআইসি পরিদর্শন করেছি। অধিকাংশ জায়গায় কাজ খণ্ডখণ্ডভাবে হয়েছে এবং অনেক স্থানে সাইনবোর্ড ছিল না। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে পরে কিছু স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়। আমরা জনস্বার্থে কাজ করছি, আমাদের বিরুদ্ধে অপপ্রচার সহ্য করা হবে না। কিছু পিআইসি সভাপতি আমাদের হুমকি দিচ্ছেন—বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। হাওর রক্ষা বাঁধে অনিয়ম হলে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।” স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে হাওরের কৃষকরা তাদের ফসল নিরাপদ রাখতে পারেন।



আরও খবর




বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’