শিরোনাম
পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

চিকিৎসা খরচেই দারিদ্র্যসীমার নিচে নামছে দেশের বিপুলসংখ্যক মানুষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৮ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশের বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা ব্যয় মেটাতেই প্রতি বছর দারিদ্র্যসীমার নিচে নামছে। বছরে এর পরিমাণ প্রায় ৬১ লাখ। স্বাস্থ্যসেবার উন্নতির নামে সরকারি বরাদ্দ ও দাতা সংস্থার আর্থিক সহায়তায় বড় বড় প্রকল্প নেয়া হলেও স্বাস্থ্যব্যবস্থায় আসেনি পরিবর্তন। দেশের সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, সংকট, প্রযুক্তিগত সীমাবদ্ধতা তীব্র। ঢাকার বাইরে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে দেশের জেলা শহরগুলো থেকে হৃদরোগ, স্ট্রোকের জরুরি রোগী নিয়ে ঢাকায় ছুটতে হয়। আর বেসরকারি হাসপাতাগুলোতে রয়েছে আস্থার সংকট, প্রতারণার ফাঁদ। টেস্টের দাম নির্ধারণ না হওয়ায় রোগীর কাছ থেকে গলাকাটা দাম রাখা হয়। তাছাড়া হাসপাতালের ক্যাটাগরি নির্ধারণ করে মূল্য তালিকা নির্দিষ্ট না করায় অপারেশনের খরচ, শয্যা ভাড়া আদায় করছে যার যার ইচ্ছামতো। জীবন বাঁচাতে রোগী ও তার পরিমাণ দারিদ্যসীমার নিচে নেমে গেলেও অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়া স্বাস্থ্য প্রতারক চক্র দেশজুড়েই সক্রিয়। স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এবং স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারি সংস্থা বিআইডিএসের ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপের তথ্যানুযায়ী দেশের ৩ দশমিক ৭ শতাংশ মানুষ এই স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। অর্থাৎ তখন দেশে যত দরিদ্র মানুষ ছিলো, তার মধ্যে স্বাস্থ্যগত কারণে ২০ শতাংশ দরিদ্র হয়েছে। মূল কারণ মানুষের পকেট ব্যয় চিকিৎসা বাবদ বেড়ে যাওয়া। বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত ইনস্টিটিউট হাসপাতাল, জেলা বা জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ মোট ৭৫০টি বিভিন্ন হাসপাতাল রয়েছে। তার বাইরেও সরকারের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। নিবন্ধনকৃত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা প্রায় ৫ হাজার। সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট শয্যাসংখ্যা ১ লাখ ৬৭ হাজারের বেশি। তার মধ্যে বেসরকারিতেই রয়েছে প্রায় ৯৫ হাজার শয্যা। বেসরকারি রোগ নিরীক্ষা কেন্দ্র রয়েছে প্রায় ১০ হাজার ও ব্লাডব্যাংক ১৮০টি। 


সূত্র জানায়, চিকিৎসা খাতে রোগীর ওষুধের পেছনে সবচেয়ে বেশি খরচ হয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণার তথ্যানুযায়ী ক্যানসার, হৃদরোগ, লিভার ও কিডনির চিকিৎসায় রোগী ও রোগীর পরিবার সর্বস্বান্ত হচ্ছেন। নিয়মিত স্বাস্থ্যসেবা নেওয়া রোগীদের মাসিক প্রায় সাড়ে ৩ হাজার টাকা ব্যয় হয়। আর মাসে গড়ে সবচেয়ে বেশি ১৯ হাজার টাকা ক্যানসার রোগীর ব্যয় হয়। তাছাড়া হৃদরোগের পেছনে ব্যয় হয় ৮ হাজারের বেশি। মূলত ওষুধ কিনতেই রোগীর পকেট খালি হয়। মোট চিকিৎসা ব্যয়ের অর্ধেকের বেশিই ওষুধের পেছনে যায়। তারপরই রয়েছে রোগ নির্ণয় ও চিকিৎসকের ফি। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণার তথ্যানুযায়ী একজন রোগীকে চিকিৎসা নিতে ৬৮ দশমিক ৫০ ভাগ টাকা নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে। তার মধ্যে ওষুধ খাতেই রোগীকে সবচেয়ে বেশি ৬৪ ভাগ টাকা ব্যয় করতে হয়। নিজ পকেট থেকে ব্যয় বাড়ার কারণে প্রয়োজন থাকলেও চিকিৎসা নিতে পারেন না ১৬ দশমিক ৪ ভাগ রোগী। পরিস্থিতির উত্তরণে দেশের চিকিৎসা ব্যয় কমানো স্বাস্থ্যবিমা ছাড়া সম্ভব নয়। কারণ দিনে দিনে রোগের প্রকোপ, আশঙ্কাজনক হারে রোগী বাড়ার পাশাপাশি চিকিৎসা খরচ বেড়েই চলেছে। 


এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ জানান, আস্থা সঙ্কটে দেশের স্বাস্থ্যব্যবস্থা। এখানে চিকিৎসা খরচ বেশি। আর চিকিৎসা নিতে গিয়ে রোগীদের দুর্ভোগেরও শিকার হতে হয়। চিকিৎসা সবই ঢাকা-কেন্দ্রিক। পরিস্থিতি উন্নয়নে সরকারি হাসপাতালে কার্যকর সেবা নিশ্চিত করা জরুরি। আর বেসরকারি হাসপাতালে সেবার দাম ও মান নির্ধারণ করে সেটা টানিয়ে রাখতে হবে। বেসরকারি হাসপাতালগুলোর ক্যাটাগরি অনুযায়ী দাম ঠিক করা প্রয়োজন। তাতে রোগী তার সামর্থ্য অনুযায়ী সেবা নিতে পারবে। পাশাপাশি ডায়াগনস্টিকেও দাম নির্ধারণ করে মান নিশ্চিত করা এবং চালু করতে হবে প্রেসক্রিপশন অডিট। একই সঙ্গে জোরদার করতে হবে সরকারি হাসপাতালে ডায়াগনস্টিক সেবা।



আরও খবর




পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী