শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

চঞ্চল চৌধুরীর জন্মদিন উদযাপন করলো তাঁর অফিসিয়াল ফ্যানক্লাব

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০২ জুন ২০২৪ | হালনাগাদ:রবিবার ০২ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর ৫০তম জন্মদিন আজ। মঞ্চ, টেলিভিশন, সিনেমা কিংবা ওটিটি সব মাধ্যমেই অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন এই গুণী অভিনেতা। অভিনয়ের পাশাপাশি তাঁর গাওয়া গানও মুগ্ধ করেছে দর্শকদের।

জন্মদিন উপলক্ষে তাঁর ভক্ত এবং সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। 'চঞ্চল চৌধুরী অফিসিয়াল ফ্যানক্লাব' এর উদ্যোগে ৫০ তম জন্মদিন উদযাপন করা হয়।

আজ সকাল ১০ টায় চঞ্চল চৌধুরীর নিজ বাসায় তাঁর ভক্তরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। কেক কাটা, ছবি তোলা, ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সহ নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে ফ্যানক্লাবটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যানক্লাবের এডমিন পরাগ সাহা কল্লোল, পিউ সরকার, প্রিতম সুর, রাকিবুল হাসান রাফি সহ আরও অনেক ভক্ত। উল্লেখ্য 'চঞ্চল চৌধুরী অফিসিয়াল ফ্যানক্লাব'টির যাত্রা শুরু হয় ২০২০ সালের দিকে।

অনুষ্ঠানের এক পর্যায়ে চঞ্চল চৌধুরীকে নিয়ে আঁকা পোট্রেট তুলে দেন চিত্রশিল্পী সাখাওয়াত তমাল। এর আগে এই চিত্রশিল্পী  চঞ্চল চোধুরীর বেশ কয়েকটি পোট্রেট এঁকে তাকে উপহার দেন। সাখাওয়াত তমাল বলেন, 'দাদার সাথে আমাদের ভালোবাসার এক বন্ধন। এই ভালোবাসা শুধু একজন অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্য না,  এ ভালোবাসা একজন ভালো মানুষের জন্য। আমরা উনাকে যতোটা ভালোবাসি, তার থেকে অনেক গুণ বেশি ভালোবাসা পাই। এমন একজন মহৎ শিল্পীর সান্নিধ্য পেয়ে আমি ও আমরা সবাই নিজেদেরকে ধন্য মনে করছি।''

ফ্যানক্লাবের এডমিন পরাগ সাহা কল্লোল বলেন,  'চঞ্চলদার ফ্যানক্লাবের পক্ষ থেকে আজকের এই আয়োজন। প্রায় একমাস আগ থেকে আমরা জন্মদিন নিয়ে পরিকল্পনা করে আসছি। আজকে সেটা বাস্তবায়ন করতে পেরে আমরা অনেক খুশি। আমরা সবাই দাদার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আর প্রতি বছর যেন এই বিশেষ দিনটা নতুন করে আরো বড় করে উদযাপন করতে পারি এইটাই প্রত্যাশা।''

চঞ্চল চৌধুরী জন্মদিনের এমন আয়োজনে মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, 'আমি সত্যিই আনন্দিত, সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।'' 

ভিডিও কলে এই আয়োজনের সাথে বাংলাদেশ ছাড়াও কলকাতার  অনেক ভক্তরা যুক্ত হোন। ভক্তরা চঞ্চল চৌধুরীর সাথে ভিডিওকলে তাদের ভালোলাগা ব্যক্ত করেন। তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

চঞ্চল চৌধুরী ১৯৭৪ সালের ১ জুন পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী।

তিনি কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা ও উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন।

ফরিদুর রহমান পরিচালিত ‘গ্রাস’ নাটকের মাধ্যমে  ২০০০ সালে টেলিভিশন নাটকে পা রাখেন চঞ্চল।  বড় পর্দায় অভিষেক ঘটে ২০০৬ সালে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

নাটকের পাশাপাশি সিনেমাতেও বাজিমাত করেছেন তিনি।  'মনপুরা', 'টেলিভিশন', 'দেবী' সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে চঞ্চল চোধুরী অভিনীত সিনেমা 'পদাতিক'  এবং 'তুফান'।  প্রথমবার মেগাস্টার সাকিব খানের সাথে 'তুফান' সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রাজশাহীতে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর নানা আয়োজন

বাবার গ্রেপ্তারের বিষয়ে যা বললেন পূজা চেরি

কেন এই অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেননি প্রিয়াঙ্কা?

সাবিলা নূরকে ‘বাংলার উরফি জাভেদ’ বলছেন নেটিজেনরা

জঁ-পল সার্ত্রের ‘ম সঁ স্কাপটুর’’ অবলম্বনে ‘চেম্বার অব বিয়িং’ উৎসবে বিশেষ প্রদর্শনী

অভিযোগ আর অপবাদের মাঝে শান্তি খুঁজছি: নুসরাত