
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলীতে ইউনিয়নে বন্যার্থদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করেন বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম।
গত ৯ ও ১০ জুলাই বৈলতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুদ্দিন মেম্বার, দক্ষিণ সেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহরমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরওয়ার হোসেন চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা, মো. সেলিম, সেচ্ছাসেবক দল নেতা সেলিম, উপজেলা যুবদল নেতা আনিসুর রহমান চৌধুরী, বিএনপি নেতা যথাক্রমে, ইদ্রিস, গিয়াস উদ্দিন, জগদীশ বড়ুয়া প্রমূখ।





























