শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর বিজয়ারাম বিহারে ডাকাতদল হামলা দিয়ে নগদ টাকাসহ ৮০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।


১২ সেপ্টেম্বর ভোর রাতে স্বশস্ত্র ডাকাতদল হাশিমপুর বিজয়ারাম বিহারে হামলা দিয়ে বৌদ্ধ ভিক্ষু জ্ঞান রক্ষিতকে অস্ত্রের মুখে একটি কক্ষে জিম্মি করে রেখে তার নিকট থেকে চাবি নিয়ে আলমারিতে থাকা নগদ ৩০ হাজার টাকা, দানবক্স ভেঙ্গে আনুমানিক ২০ হাজার টাকা, ১৫ টাকা মূল্যের সাউন্ডবক্সসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন জ্ঞান রক্ষিত ভিক্ষু। খবর পেয়ে স্থানীয় মেম্বার শফিউল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, ডাকাতদল বৌদ্ধ বিহারের পাশ দিয়ে পেয়ারা বাগানে যাওয়ার পথে ফখরুল, নাজিম উদ্দিন, মো. ইউছুফ, মো. আবছার, আবদুল নবী, অলি আহমদ বুচুকে অস্ত্রের মুখে জিম্মি করে বিহারের দেওয়ালের সাথে টেকিয়ে ডাকাতি সংঘঠিত করে।


অলি আহমদ বুচু বলেছেন, তারা ভোর রাতে পেয়ারা বাগানে যাওয়ার পথে ডাকাতদল একটি হাইচ নিয়ে আসে। তাদেরকে মাঝ পথে পেয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দেয়ালে টেকিয়ে রাখে। বৌদ্ধ মন্দিরে ডাকাতি শেষে তাদের থেকে নেয়া মোবাইল ফেরত দিয়ে কোনো রকম চালাকি না করে বাগানে চলে যাওয়ার কথা বলেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতেরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন।


তাদের বয়স ২৫ থেকে ৩০ বছর, প্রত্যেকের পরনে কালো হাফ পেন্ট, কালো গেঞ্জি, মুখে মুখোশ পড়া ছিল। এই ব্যাপারে বিহার পরিচালনা কমিটির সভাপতি সঞ্চয়ন বড়ুয়া বলেছেন, এইভাবে যদি ধর্মীয় প্রতিষ্ঠানে ডাকাতি সংঘঠিত হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়। এই ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে অবহিত করেছেন। এই ব্যাপারে তিনি লিখিতভাবে থানায় অভিযোগ করবেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চিহ্নিত ডাকাতদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানান। এই ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেছেন, এটা ডাকাতি বা চুরি কিছুই ঘটে নাই, এটা দস্যুতা। এটা বৌদ্ধ বিহার নয়, ভান্তের বাসস্থান।

উল্লেখ্য যে, গত ৬ সেপ্টেম্বর দোহাজারী হাছানদন্ডী এলাকায় ৩ বসতগৃহে ডাকাতি সংঘঠিত হয়। এই সময় ডাকাতদল ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৮০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ২৬ আগস্ট সাতবাড়িয়া পলিয়া পাড়ার মোজাম্মেল হকের ঘরে ডাকাতদল হানা দিয়ে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লক্ষ টাকাসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাছাড়া গত ১৫ দিনে চন্দনাইশে ৪ বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। গত ১২ আগস্ট দিবাগত রাতে বৈলতলী জামতল সংলগ্ন এলাকায় প্রবাসী মো. বেলাল হোসেনের বাড়িতে ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালংকারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।


১৬ আগস্ট দিবাগত রাতে পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া আবু তালেব মুন্সির বাড়ির মাইক্রো চালক সামশুল ইসলামের বাড়িতে ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ ২৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।


২৩ আগস্ট দিবাগত রাতে দক্ষিণ গাছবাড়িয়া নতুন পাড়ার খায়ের আহমদের বাড়িতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে নগদ টাকা, ১২ ভরি স্বর্ণালংকারসহ ২৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল