
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন (মঙ্গলবার) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান'র সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। তিনি বলেন আইন-শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইন-শৃঙ্খলা রক্ষা করতে হলে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যদি কোন কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তাহলে দেশে সমাজে অরাজকতা সৃষ্টি হয়। দেশের স্থিতিশীলতা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভরশীল। তিনি ভূমি সেবা, স্বাস্থ্যসেবা, উন্নয়ন মূলক কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ সঠিকভাবে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন সড়ক সরকারি ভূমিতে রোপণের জন্য আহ্বান জানান। তিনি উপস্থিত সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন নিজ নিজ অধিদপ্তরে যে সকল সমস্যা আছে তা তাহাকে জানাতে অনুরোধ করেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বৃক্ষরোপণ, তামাক জাত দ্রব্যের ব্যবহার বন্ধের বিস্তারিত আলাপ আলোচনা করেন।
সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। আলোচ্য বিষয় ছিল জন্ম জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ধূমপান তামাকজাত দ্রব্য পান করা থেকে সর্বসাধারণকে বিরত রাখা, বৃক্ষরোপণ। আইন শৃঙ্খলা বিষয়ের মধ্যে ছিল, চুরি, ডাকাতি, রাহাজানি, মাদক সেবন, ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ বন্ধ, ইত্যাদি।
আলোচনায় অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম ভূঁইয়া শাওন, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, আকতার সানজিদা পপিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




























