
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই (বৃহস্পতিবার) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী'র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা স্ব্যস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রস্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম সিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সওদাগর, জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ, ফরহাদুল ইসলাম, ইরফান উদ্দিন, ইকবাল হোসেন মাহমুদ, আবদুল্লাহ আল ফাহিম, মো. শাহরিয়া মুস্তাকিম, মো. রাকিব, আজিজ নুর, মো. জসিম প্রমূখ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে জুলাই শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।





























