
বিশেষ প্রতিনিধি:
আওলাদে রাসূল (দ:) শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)'র ফয়েজপ্রাপ্ত একনিষ্ঠ গোলাম, শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারী'র ৩য় তম বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে দিন ব্যাপি খতমে কুরআন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের 'যাকাত ওয়েলফেয়ার ফান্ড'- এর অর্থায়নে এবং সৈয়দ জালাল উদ্দীন বোখারী (রহ.) দাতব্য চিকিৎসালয়ের তত্ত্বাবধানে এলাকার ২ শতাধিক কিশোরী মেয়েদের বিনামূল্যে নাক-কান ফোঁড়ন ও ২০ জন অসচ্ছল পরিবারের শিশুদের সুন্নতে খতনা করানো হয়। খতনাকৃত শিশুদের মাঝে বিনামূল্যে লুঙ্গি, গেঞ্জি, টুপি ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
১১ জুন (বৃহস্পতিবার) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর জলিল ভাণ্ডারীর বাড়ীর উঠানে এ বিনামূল্যে ক্যাম্প ও বার্ষিক ফাতেহা শরীফের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য বিন্দু ও চন্দনাইশ উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী বৃন্দ ও কাঞ্চন নগর ৭ নং ওয়ার্ড শাখা সভাপতি, সম্পাদক এবং সদস্য বৃন্দন সহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ।
পরে ফাতেহা শরীফ এন্তেজামিয়া কমিটি, আওলাদগণ এবং হক কমিটি কাঞ্চননগর ৭নং ওয়ার্ড শাখার যৌথ ব্যবস্থাপনায় তবরুক বিতরণ আলোচনা সভা ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।




























