
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি-২০২৬’ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আজ ২৫ জুন ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) কলেজ মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি তুলে দেওয়া হয়।গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবু নাসের- সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির গভর্নিংবডির সভাপতি জনাব শিশির কানু।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:মোহাম্মদ আলী, চেয়ারম্যান, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ।মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়।মোঃ আব্দুল মালেক, সাবেক সহকারী প্রধান শিক্ষক, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ।শফিকুল আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, গাজীপুর।আবুল কালাম আজাদ চৌধুরী হিমু, অভিভাবক প্রতিনিধি, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ।অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনৈতিক অসচ্ছলতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও মেধা বিকাশের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’র এই মহতী উদ্যোগ চুনারুঘাটের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে। অতিথিবৃন্দ ফাউন্ডেশনের এই মানবিক ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ নির্বাচিত অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশন, গাজীপুর, চুনারুঘাট, হবিগঞ্জ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




























