শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

দীঘি, অধরা সাফল্যের অপেক্ষায়

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আব্দুস সামাদ খোকন পরিচালিত সিনেমা 'শ্রাবণ জোৎস্নায়' গত শুক্রবার মুক্তি পেয়েছে। এটি সরকারি অনুদান পাওয়া ছবি। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের 'শ্রাবণ জোৎস্নায়' অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও গাজী আব্দুন নূর। মুক্তির দিন থেকেই সিনেমাটি দর্শক টানতে চরমভাবে ব্যর্থ হচ্ছে- ফলে এর রেশ ধরে নানাভাবে বুলিংয়ের শিকার হয়েছেন দীঘি। একই তারিখে নুরুল আলম আতিক পরিচালিত এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা জয়া আহসান অভিনীত 'পেয়ারার সুবাস'ও মুক্তি পায়। দুটো সিনেমাই দর্শক টানতে চরমভাবে ব্যর্থ হয়েছে।


চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার আগে তিনটি সিনেমায় পূর্ণ নায়িকা হিসেবে রুপালি পর্দায় দেখা দিয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি।


পূর্ণবয়সি নায়িকা হিসেবে অভিনয় করার অনেক আগে কাজী হায়াৎ পরিচালিত 'কাবুলিওয়ালা' নামের একটি সিনেমায় শিশু শিল্প হিসেবে অভিনয় করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সেই ১৯০৬ সালে। সেটিই ছিল তার জীবনের প্রথম অভিনীত সিনেমা। শুধু তাই নয়, জীবনের প্রথম সিনেমায় অভিনয় করেই ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশু শিল্প হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দীঘি। তারপরে আরও দুটি সিনেমায় অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে নিয়েছিলেন তিনি। সিনেমায় শিশু শিল্প হিসেবে যে উড়ন্ত সূচনা হয়েছিল দীঘির সেই শিশুটিই আজ পূর্ণ বয়েসি নায়িকা।


গত বছর মুক্তি পায় বায়োপিক শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব : একটি জাতির রূপকার' নামের চলচ্চিত্র। 'রেণু' চরিত্রে অভিনয় করা ওই চরিত্রটির জন্য অবশ্য একটি ছবির ব্যবসায়িকভাবে সফল বা অসফল নির্ধারণ করে না।


কিন্তু যে ছবিতে তিনি আছেন নায়িকা চরিত্রে, সে ছবিটি যদি ব্যবসায়িকভাবে মার খায় তখন তো তার কিছুটা হলেও খারাপ লাগবে সেটাই স্বাভাবিক। এটা যে কোনো কেন্দ্রীয় চরিত্রের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে কি প্রার্থনা ফারদিন দীঘি একটি চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা চরিত্রের জন্য যথাযথ নন? যেমন এক সময়ে তাকে শিশু শিল্পী হিসেবে দেখা গিয়েছিল?


ঢাকাই সিনেমায় এক সময় শিশু শিল্প হিসেবে মাস্টার শাকিল দর্শকের হৃদয়ে এতটাই ঠাঁই করে নিয়েছিলেন যে, যে ছবিতেই সেই মাস্টার শাকিল থাকতেন দর্শক তার অভিনয় দেখতেও প্রেক্ষাগৃহে যেত। এরপর বড় হয়ে সেই মাস্টার শাকিল অনেক চেষ্টা করেছেন অভিনেতা হওয়ার। পারেননি। কারণ কী। শিশু বয়সে তিনি দর্শকের হৃদয়ে যতটা জুড়ে ছিলেন সেটা বড় হওয়ার পর কেন জানি নিমেষেই উবে যায়। আজকের প্রার্থনা ফারদিন দীঘির ক্ষেত্রেও যেন ঠিক তেমটিই ঘটছে। শিশু শিল্প হিসেবে তিনি দর্শকের হৃদয়ে যতটা জুড়ে ছিলেন সেটা বড় হওয়ার পর আর হয়নি। এর কারণ হয়ত দর্শক তাকে যেরকম এক প্রিয় লুকে দেখে অভ্যস্ত হয়ে গেছে তারা আবার তাকে যেন অন্য লুকে দেখতে প্রস্তুত নয়। কারণ, শিশুর প্রতি মানুষের প্রেম যেরকম সার্বজনীন হয়ে থাকে সেটা বড়দের ক্ষেত্রে কস্মিনকালেও হয় না। সেটা প্রতিটি শিশুরই বড় হওয়ার মধ্য দিয়ে দেখা যায়।


এমন নয় যে, প্রার্থনা ফারদিনের অভিনয় ভালো হচ্ছে না সে কারণে তার ছবি একের পর এক ফ্লপ হচ্ছে। কিন্তু যে সিনেমার বাজারের দর্শক কখন কোন সিনেমা পছন্দ করেন সেটাই যদি নির্মাতারা আগে থেকে আঁচ করতে না পারেন তো তিনি কীভাবে কী দিয়ে তার সেই সিনেমা দর্শককে খাওয়াতে পারবেন?


শুধু প্রার্থনা ফারদিনেরই নয়, বর্তমানে নায়িকাদের মধ্যে প্রত্যেকেরই এককভাবে বাজার খুবই খারাপ। বর্তমানে এমন কোনো নায়িকা নেই যে নায়িকার জোরে কোনো সিনেমা ব্যবসা করতে পারছে। যদি না সেই নায়িকা ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খানের বিপরীতে যুক্ত হচ্ছেন। এটা আরও বেশি প্রমাণিত হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া অপু বিশ্বাসের সব কয়টিই ব্যর্থতার পরিচয় দেওয়া থেকে। অথচ এই নায়িকা যখন শাকিব খানের বিপরীতে অভিনয় করতেন তখন প্রায় সব ছবিই ব্যবসা করত। তার মানে তখন অপু বিশ্বাসের যেসব ছবি ব্যবসা করেছে সেগুলো অপু বিশ্বাসের নায়িকা ইমেজের কারণে নয়, তারকা শাকিব খানের কারণেই। কারণ, এই যে গত বছর মুক্তি পেল 'প্রিয়তমা'- সেই ছবির নায়িকা ইধিকা পালকে তো খোদ কলকাতার মানুষই ভালো করে চিনে না সেখানে এখানে করা তার প্রথম চলচ্চিত্রটি কী করে এত ব্যবসা করল? সেটা কি ইধিকা পালের তারকা ইমেজের কারণেই?


ব্যাপারটি ঠিক এরকমই। বর্তমানে একক তারকা ইমেজের বৃত্তে আবর্তিত হচ্ছে ঢাকাই ইন্ডাস্ট্রি। আর এর কুফলও ভোগ করতে হচ্ছে ঢাকা ইন্ডাস্ট্রির প্রায় সব নায়িকাদের। কিন্তু শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম প্রমুখ অভিনেত্রীদের সিনেমা তো এতটা মার খায় না, দর্শক হলেই যাবে না! তারাও তো শাকিব খান ছাড়া অন্যসব নায়কদের সঙ্গে পারফর্ম করছেন। তাদের সিনেমা তো এতটা ফ্লপ হয় না, যতটা ফ্লপ হচ্ছে প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা? তবে এক্ষেত্রে তাকে নিয়ে করা জুটি নির্বাচনও পারফেক্ট হচ্ছে না?


যা হোক, তারপরও নির্মাতারা দীঘির ওপর আস্থা রাখছেন। ইতোমধ্যে যুক্ত হয়েছেন তিনি আরও একাধিক নতুন সিনেমায়। সর্বশেষ তার জন্য সুখবর যেটি 'মনপুরা'খ্যাত গিয়াসউদ্দিন সেলিমকে পরিচালক হিসেবে পাওয়া। ছোটবেলা থেকেই এ জনপ্রিয় পরিচালকের ফ্রেমে ধরা দিতে চেয়েছেন দীঘি। এবার সে স্বপ্ন পূরণ হচ্ছে। অভিনয় করতে যাচ্ছেন গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম 'গাঁইয়া'তে। এটি ডিজিটাল পস্ন্যাটফর্ম বঙ্গ'র নতুন আয়োজন 'স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প' সিরিজের অংশ।


কিন্তু এত গেল শর্ট ভার্সন ওটিটির কাজকারবার। যে পর্দায় অনেক স্বপ্ন দিয়ে পা রেখেছিলেন নায়িকা হিসেবে সেখানে তার সাফল্য কবে ধরা দেবে?



আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল