শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

দেশ সংস্কারের ১৮ মাস পর নির্বাচনের পরিকল্পনা ড. ইউনূসের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের সাথে বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ ও দেশ সংস্কার করার ১৮ মাস পরে দেশে আগামী জাতীয় নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও দুর্নীতি দমনে বাংলাদেশকে সহায়তায় আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া জুলাই-আগস্টের গণহত্যা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তদন্ত করে বিচার করার আগ্রহ প্রকাশ করেছেন ড. ইউনুস। জাতিসংঘে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে, আজ (শুক্রবার, ২৭ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।


২০১৪ সালে ১৫২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, ২০১৮ সালে দিনের ভোট রাতে, আর ২০২৪ সালে ডামি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে নির্বাচন করে দেশে বিদেশে তুমুল সমালোচনার মুখে পড়তে হয় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারকে। ভোটাধিকার কেড়ে নেয়া ও মানবাধিকার লঙ্ঘনসহ নানা অভিযোগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেষমেষ আগস্টে পতন হয় শেখ হাসিনার। দেশ ছাড়তে বাধ্য হন তিনি।


এমন পরিস্থিতিতে এবার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিইবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশে রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা হালনাগাদের প্রয়োজনীয়তা তুলে ধরেন ইউনুস। এসব শেষ করার ১৮ মাস পর জাতীয় নির্বাচন আয়োজনের কথা যুক্তরাষ্ট্রকে জানান প্রধান উপদেষ্টা। কথা হয় দেশ পুনর্গঠনে জো বাইডেনের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও। এদিন বৈঠক হয় ইউরোপিয়ান কমিশনের সাথেও। বৈঠকে দু'পক্ষই বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত ও দুর্নীতি দূর করতে সহায়তায় আশ্বাস দেয়।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'টাকাগুলো কীভাবে ফেরত আনা যায় সেটা নিয়ে কাজ চলছে। এটা কিন্তু কষ্টসাধ্য বিষয়। এই বিষয়ে স্যার সবার সাথে কথা বলছেন। আজকেও বড় ইস্যু ছিল এটা যে ব্লিঙ্কেনের সাথের এই বৈঠক। এবং যুক্তরাষ্ট্র তার পুরো সাপোর্ট দেয়ার কথা বলেছে। বিদেশে বাংলাদেশের যে টাকা পাচার হয়েছে, বাংলাদেশের মানুষের টাকা, তাদের ট্যাক্সের টাকা কীভাবে দেশে ফেরত আনা যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকা কীভাবে নিয়োজিত করা যায়।'


এদিন ড. ইউনুস বৈঠক করেন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ব্যবসায়ী কাউন্সিলের সাথেও। সেখানে ইউনুস দৃঢ় কণ্ঠে জানান, ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আগামীর অর্থনীতি হবে দুর্নীতি মুক্ত, শ্রমিক পাবে তার ন্যায্য অধিকার। তাই নতুন বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'ইকোনমিক কো-অপারেশন, ট্রেড, রোহিঙ্গা ইস্যু, কাউন্টার টেরোরিজম, লেবার ইস্যু, এন্টি করাপশন বিষয়ে আলোচনা হয়েছে।'


এদিন প্রধান উপদেষ্টা বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেসের সাথেও। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান গুতেরেস। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটের সঙ্গেও এদিন একান্তই বৈঠক করেন বাংলাদেশের সরকারপ্রধান। সেখানে জুলাই-আগস্টে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িতদের কীভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মাধ্যমে বিচার করা যায় সেই সহযোগিতা চান ডক্টর মুহাম্মদ ইউনুস।


শফিকুল আলম বলেন, 'জুলাই বিপ্লবের জন্য প্রাথমিকভাবে যে কাজটা করা হয়েছে, সেটা হচ্ছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের সাথে কথা হয়েছে। স্যারের (য. ইউনূসের) ইনভাইটেশনের পরে জাতিসংঘ একটা ফ্যাক্ট ফাইন্ড ডিভিশন পাঠিয়েছে। সেই ফ্যাক্ট ফাইন্ড ডিভিশন কাজ করুক, তারা তাদের রিপোর্টটা দিক। কী হলো? কেন হলো? কারা এটার সঙ্গে জড়িত? আমরা তো সবাই জানি। কিন্তু জাতিসংঘ তো তারা একটা সিস্টেমেটিক রাস্তায় কাজ করে। ইনভেস্টিগেশন করবে, সেখানে দেখবে কারা কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, কার অর্ডারে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক একটা গণহত্যা হয়েছে। এটা তাদের রিপোর্টে আসুক। তারপর পরবর্তী বিষয় যে এটা আইসিসি তে যাবে নাকি এটা ডোমেস্টিকে যাবে। সেটা তো পরের বিষয়, আগে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ড ডিভিশন কাজ করছে, তারা গত এক, দুই সপ্তাহজুড়ে কাজ করছে। আরও কাজ করুক, তাদের পুরো রিপোর্টটা হোক।'


এছাড়া ড. ইউনুসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে পানি নিষ্কাশন, বন্যা মোকাবেলা ও কৃষিতে সহায়তার আশ্বাস দেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী।


এদিকে আজ বাংলাদেশ সময় রাত আটটায় জাতিসংঘে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী