
ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১ টার দিকে আল-কুরআন একাডেমিক স্কুলে নাজেরা বিভাগের ক্লাসরুমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মোঃ আনোয়ার হোসেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কাজী সুলতান, আরবি বিভাগের প্রধান রাকিবুল ইসলাম,
ইংরেজি বিভাগের প্রধান রাবেয়া খাতুন, গণিত বিভাগের প্রধান সনিয়া খাতুন,ফাতেমা খাতুন,মুফতি আসাদ,রবিউল ইসলাম
সহ শিক্ষার্থী ও অভিভাবক গণ।
প্রিন্সিপাল কাজী সুলতান জানান
ধুনট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় আল-কুরআন একাডেমিক স্কুলের যে সকল মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে ট্যালেন্ট পূলে ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তাদের কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।




























