
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু।
বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চুকে ওই প্রতিষ্ঠানের সভাপতি মনোনয়নের জন্য গত ২৩ জুন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ স্বাক্ষরিত ডিও লেটারের মাধ্যমে সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১টায় উক্ত ডিও লেটার প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার নিকট জমা প্রদান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য দেন নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মোখফিজুর রহমান বাচ্চু।
এ সময় বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল এবং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সহ-সভাপতি ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আল আমিন, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী




























